স্টুডেন্টদের জন্য মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করার উপায়

স্টুডেন্টদের জন্য মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে চান? তাহলে পড়াশোনার পাশাপাশি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা ইনকাম করতে পারেন।

স্টুডেন্টদের-জন্য-মোবাইল-দিয়ে-অনলাইন-ইনকাম-করার-উপায়

আমি এখানে এমন কয়েকটা সহজ ইনকামের কথা বলব যা আপনি পড়াশোনা আর পাশাপাশি, আপনার হাতে থাকা  মোবাইল দিয়েই করতে পারবেন । কিভাবে বিকাশে  পেমেন্ট নিবেন, কোন কাজে প্রতারণা বেশি কিছুই আলোচনা করব এখানে। 

সূচিপত্রঃস্টুডেন্টদের জন্য মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করার উপায় সম্পর্কে আরে তো আলোচনা করা হলো 

স্টুডেন্টদের জন্য মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করার উপায় বিনা পুঁজিতে

স্টুডেন্টদের জন্য মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করার উপায় এখন  সবার হাতের কাছেই।হাতের কাছে সবারই আছে কিন্তু অনেকেই বোঝে অনেকেই বোঝেনা যে কিভাবে ইনকাম করা যায়। যদি আপনার হাতে একটা স্মার্ট ফোন থাকে আর ইন্টারনেট সংযোগ থাকে তাহলেই শুরু করতে পারবেন অনলাইন ইনকাম। এর জন্য কোন টাকা পয়সা লাগবে না। শুধু নিজের ইচ্ছা এবং ধৈর্য এই দুইটাই হচ্ছে আপনার আসল পুঁজি। এই পুঁজি দুইটা যদি আপনি স্থির রাখতে পারেন তাহলে সফল হবেন ইনশাল্লাহ। 

অনলাইন ইনকামের ইউটিউবে শর্ট ভিডিও বানানো, এখন ফেসবুকে মানুষ বিভিন্ন ধরনের ইনকাম করছে। এখন ফেসবুকে কনটেন্ট কিউটরা অনেক বেশি টাকা ইনকাম করে থাকে। আপনি ইচ্ছা করলে ফেসবুকে রিল্সে পড়াশোনা বা টিপস শেয়ার করে ইনকাম করতে পারেন। আবার ক্যানভা দিয়ে পোস্টার লোগো ডিজাইন করে ফাইবারে কাজ ধরতে পারেন। এসব কাজ করার জন্য বেশি ইংরেজি জানার দরকার নেই। শুধুমাত্র যদি একটু বাংলা ভালোভাবে বলতে পারেন বা লিখতে পারেন তাহলেই এই কাজগুলো করা সম্ভব। তিনে মাত্র এক থেকে দুই ঘণ্টা দিলেই আস্তে আস্তে আপনি এই ইনকাম গুলো শুরু করতে পারবেন। 

স্টুডেন্টদের জন্য মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করার উপায় এর মধ্যে আর একটা সহজ ইনকামের পথ হল কনটেন্ট লেখা। অনেক ছোট দোকানদার বা পেজের মালিক আছে যারা তার দোকান বাপ প্রোডাক্টের অনেক সুন্দর  করে ক্যাপশন লিখতে পারেনা। তারা এরকম মানুষ খুঁজে যে তাদের দোকানের জন্য যেন একটা সুন্দর আর্টিকেল লিখে দিতে পারে। আপনি তাদের হয়ে লিখে দিতে পারেন। নতুন অবস্থায় সব কাজই কঠিন লাগে আবার ইনকামটাও কম হয়। তবে আপনি যদি তিন চার মাস লেগে থাকেন তাহলে এখান থেকে ইনকাম করতে পারবেন। 

ছাত্র জীবনে অনলাইন ইনকামের গুরুত্ব কতটুকু

ছাত্র জীবনে অনলাইন ইনকামের গুরুত্ব আমার মতে একটু হলেও প্রয়োজন আছে। কারণ এটা স্টুডেন্টদের নিজের পায়ে দাঁড়াতে শেখায়। এ সময় যদি তারা পড়াশোনার পাশাপাশি  একটু ইনকাম করে তাহলে তার বাবা-মাও অনেক খুশি হয়। এই বয়সটা যেহেতু ছাত্রদের জন্য একটু হলেও খারাপ।বেশিরভাগ ছাত্ররাই হাতে মোবাইল পেলে বিভিন্ন ধরনের সময়গুলো নষ্ট করে। এতে করে অনেক ছেলেরা ছাত্র অবস্থাতেই নষ্ট হয়ে যায়। তাই এই সময় পড়াশোনার পাশাপাশি যদি অনলাইন ইনকামটা করতে পারে তাহলে তাদের মন অন্যদিকে ও যাবে না, আবার মাস শেষে কিছু টাকা হাতে আসলে মনটা খুশি হয়ে যাবে। 

এতে করে বাবা মাও অনেক খুশি থাকবে। আর স্টুডেন্টরা নিজের টাকা খরচ করে পড়াশোনা করতে পারলে তাদেরও অনেকটাই ভালো লাগবে। অনেক স্টুডেন্টদের বাবা-মা আছে তার ছেলে মেয়েকে অনেক কষ্ট করে পড়াশোনা করায়। চারিদিকে অভাব অনটন টানাপড়ার মধ্যেও সন্তানকে পড়াশোনা শেখানোর জন্য অনেক চেষ্টা করেন। এই সময় ছেলেমেয়েরা এই অনলাইনের মাধ্যমে ইনকাম করে তার বাবা মাকে অনেকটা সাহায্য করতে পারে। এতে করে নিজের পড়াশোনাটাও চালাতে পারবে আবার কিছু টাকা তার বাবা মায়ের হাতেও দিতে পারবে।

আর যেহেতু পড়াশোনার পাশাপাশি অন্যান্য ইনকাম করা অনেক কষ্টের ব্যাপার। বর্তমান ডিজিটাল যুগে যেহেতু  পড়াশোনার পাশাপাশি অনেক ইনকামের পথ আছে, আবার ইনকামের জন্য টাকাও দিতে লাগেনা বিনা পুঁজিতে গুলো করা যায়। এতে পড়াশোনারও কোন সমস্যা হয় না। তাই পড়াশোনার পাশাপাশি অনলাইন ইনকাম করা স্টুডেন্টদের জন্য ভালো সুযোগ। তাই আমি মনে করি এই সুযোগটা কাজে লাগিয়ে অনলাইনে পড়াশোনার পাশাপাশি কিছু কাজ করা উচিত। 

অনলাইন ইনকাম করতে গেলে ৪ জিনিস অবশ্যই লাগবে

পৃথিবীতে যে কাজই শুরু করা যাক না কেন কিছু জিনিস অবশ্যই লাগে,সেগুলো হল -

১,স্মার্টফোন তার সাথে নেট সংযোগঃ

বর্তমানে অনলাইনে ইনকাম করতে গেলেই একটা স্মার্টফোন আর নেট সংযোগ ছাড়া অনলাইন ইনকাম করার কথা কল্পনাও করা যায় না। তাই কেউ যদি অনলাইনে ইনকাম করতে চান তাহলে সর্বপ্রথমে একটা স্মার্টফোন সাথে নেট সংযোগ লাগবে। আর নেট অবশ্যই ভালো হতে হবে তা না হলে কোন কাজ করে শান্তি পাওয়া যাবে না। শুধু বেধে যাবে, আটকে যাবে, দেরি হবে। 

২,ধৈর্য আর সময় দেওয়ার মন-মানসিকতা থাকতে হবেঃ

শুধু অনলাইনে ইনকাম করব এ কথা বলে লাফালেই হবে না। অনলাইনে ইনকাম করতে গেলে অবশ্যই ধৈর্য থাকতে হবে। আর অনলাইনে যে কাজটা করবেন সেটাকে সময় দেওয়ার জন্য মন মানসিকতাও থাকতে হবে। কারণ অনলাইনে এক থেকে দুই মাসে ইনকাম আসবে না।। ধৈর্য ধরে কয়েক মাস লেগে থাকতে হবে আর সেই ধৈর্যটা যদি আপনার না থাকে তাহলে অনলাইনে ইনকাম করা আপনার পক্ষে সম্ভব নয়। আর ধৈর্য ধরে যদি লেগে থাকতে পারেন তাহলে ৩-৪ মাস পরে অবশ্যই একটা ভালো ফলাফল পাবেন। 

৩,স্কিন বা দক্ষতাঃ

শুধু মোবাইল থাকলে আর ইন্টারনেট সংযোগ থাকলেই হবে না। আপনি কোন বিষয় নিয়ে কাজ করবেন সেই বিষয়ে অবশ্যই দক্ষতা থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। তা না হলে আপনি অনলাইনে ইনকাম করতে পারবেন না। আর সেই স্কিল বা দক্ষতা অর্জন করার জন্য এখন ইউটিউবে অনেক ফ্রী ক্লাস আছে। আপনি যে বিষয় নিয়ে কাজ করতে চান সেই বিষয়গুলো ইউটিউবে দেখে শিখে নিতে পারেন। 

৪,বিশ্বাসযোগ্যতাঃ

অনলাইন ইনকাম করার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বাস লাভ করা। আপনি অনলাইনে ইনকাম করছেন কিন্তু ক্লায়েন্টের বিশ্বাস অর্জন করতে পারছেন না তাহলে কয়েকদিনেই আপনার ব্যবসা লাটে উঠে যাবে। তাই ক্লায়েন্টের সাথে সবসময়ই বিশ্বাসী হয়ে থাকার চেষ্টা করবেন। এর জন্য ক্লায়েন্টকে যে সময়ে কাজ দিতে চান সেই সময়ের মধ্যে কাজ দেওয়ার চেষ্টা করবেন। 

আর কাজটা যদিও কোন কারণবশত দিতে না পারেন তাহলে আগে থেকেই ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে বলে নেবেন যে ভাই আমি আপনার কাজটা আজকে দিতে পারলাম না দুইদিন পরে দেব। এতে ক্লায়েন্টর আপনার প্রতি একটা বিশ্বাস চলে আসবে তবে আপনি যেই দিনে কাজটা দিতে চান ঠিক সেই দিনেই দেওয়ার চেষ্টা করবেন। আর ক্লায়েন্ট এর কাছে সব সময় সৎ থাকার চেষ্টা করবেন। তাহলে একবার যদি ভালো রিভিউ পান তাহলে আপনার আর কাজের কোন অভাব হবে না।

মোবাইল দিয়ে কনটেন্ট লিখে টাকা আয়

এখন মোবাইল দিয়ে কনটেন্ট লিখে টাকা আয় করা এটা অনেক সহজ হয়ে গেছে। যদি আপনার হাতে একটা ফোন থাকে তাহলে সে ফোনটাই হতে পারে আপনার ইনকামের একটা বড় পথ। ফেসবুক পেজ ছোট ব্যবসা বা ব্লগের মালিকরা প্রতিদিন সুন্দর করে পোস্ট লেখার জন্য মানুষ খোঁজে। আপনি যদি গল্পের মত করে ও সহজ নিজের ভাষায় কনটেম লিখে দিতে পারেন তাহলে, গুগল ডক্স বা নোট লিখে সেটা আপনি তাদের কাছে পাঠাতে পারেন। নতুন অবস্থাতে কাজ পাওয়াটা অনেক কঠিন হয়ে যায়। তাই প্রথমে আপনার পেজের পরিচিতির জন্য ২-৩কনটেন্ট ফ্রিতে লিখে দিতে পারেন।

এতে করে আপনার লেখা যদি ভালো হয় তার যদি পছন্দ হয় সে যদি একটা ভালো রিভিউ দেয় আপনার আর কাজের অভাব হবে না আর এমনও হতে পারে সে আপনার মাসের কাস্টমার হয়ে যেতে পারে। তারমানে তার যত কাজ সে আপনাকে দিয়েই করানোর চেষ্টা করবে। এটা আপনার জন্য একটা ভালো দিক। তাই প্রথম অবস্থাতে টাকা একটু কম আসলেও, যখন আপনি পরিচিতি পেয়ে যাবেন তখন আস্তে আস্তে টাকার পরিমাণটা বাড়ালে আর সমস্যা হবে না।  

আরেকটা দিক হল নিজেই লেখালেখি করে আয় করা। কোরাতে গিয়ে মানুষের সকল প্রশ্নের উত্তর সুন্দরভাবে লিখে আপনার অভিজ্ঞতা থেকে আর্টিকেল লিখে পাবলিস্ট করেন তাহলে যখন ভিউ হবে ওইখান থেকেও আপনার ইনকাম আসবে। আর একটা কথা কি আর্টিকেল লেখার জন্য নিজের একটা ওয়েবসাইট থাকলে খুব বেশি ভালো হয়। নিজে আর্টিকেল লিখে আপনার ওয়েবসাইটে পাবলিস্ট করবেন এভাবে করতে করতে যখন অনেকগুলো আর্টিকেল আপনার ওয়েবসাইটে থাকবে। মনিটাইজেশন আসলে ওইখান থেকেও ভালো টাকা আয় করা যায়। 

ফেসবুক পেজ এবং গ্রুপ থেকে টাকা আয়ের উপায়

বর্তমান যুগে ফেসবুক পেজ এবং গ্রুপ থেকেও মানুষ অনেক টাকা ইনকাম করছে। দিন দিন কনটেন্ট ক্রিয়েটরদের পরিমাণ বেড়েই চলেছে। ফেসবুকে অনেকেই অনেক কিছু করে টাকা ইনকাম করছে। তার মধ্যে সহজ হল ভিডিও আর রিলস থেকে ইনকাম। এখন বেশিরভাগ মানুষেরই ফেসবুক পেজ খোলার আছে। শুধুমাত্র একটু ইনকামের আশায়। অনেকেই সফল হয় ফেসবুক পেজ থেকে। কেউবা ফানি ভিডিও বানায়, কেউ রান্নার ভিডিও বানায়, কেউ শিক্ষামূলক ভিডিও বানায় কেও মানুষের যে উপকার করে সেই উপকারের ভিডিও বানাই। 

আরো পড়ুনঃঘরের জন্য কম বিদ্যুৎ খরচের সেরা এয়ারকন্ডিশনার 

এক কথায় ফেসবুক এখন একটা ইনকামের প্লাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। প্ল্যাটফর্ম এখনো অনেকেরই ইনকাম মূল উৎস হিসেবে কাজ করে। ফেসবুকে নিয়মিত ভিডিও ছাড়লে ফেসবুক নিজেই এক সময় অ্যাড অন রিলসএর জন্য ইনভাইট করবে রিলস।তখন আপনার ভিডিওর মাঝে এড আসবে আর প্রতি এক হাজার ভিউতে কিছু টাকা পাবেন। এভাবে যদি ভিউ বাড়তে থাকে তাহলে আপনার ইনকামটাও বাড়তে থাকবে। আর এই ভিউ বাড়ানোর জন্য ইউনিক ইউনিক ভিডিও বানাতে হবে। আর ফলোয়ার বাড়াতে হবে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের কাজ আছে। 

স্টুডেন্টদের জন্য মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করার উপায় বিকাশে

স্টুডেন্টরা মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করে এখন বিকাশেই পেমেন্ট নিতে পারবে। পেমেন্ট এর জন্য কোন সমস্যা হবে না। শুধু স্টুডেন্টদের হাতে যদি একটা স্মার্ট ফোন আর সাথে একটা নেট সংযোগ থাকে তাহলে সেই মোবাইল দিয়ে বিভিন্ন ধরনের ইনকাম করতে পারবেন অনলাইনে। যখন মনে মনে ভাববে আমি অনলাইনে ইনকাম করব তখন একটা অ্যাকাউন্ট অবশ্যই খুলতে হবে। ক্যানভা দিয়ে পোস্টার বা লোগো বানিয়ে ফেসবুক গ্রুপ অথবা ফাইবারে বিক্রি করতে পারবেন। কাজ শেষ হলেই সরাসরি আপনার বিকাশে টাকা পাঠিয়ে দেবে। 

স্টুডেন্টদের জন্য আর একটা বেস্ট কাজ হল কনটেন্ট রাইটিং এটা পড়াশোনার পাশাপাশি করা যায়। আবার অনলাইনে টিউশন এর মাধ্যমে ও টাকা ইনকাম করা যায়। অনেক ছোট ছোট ফেসবুক ব্যবসায়ী আছে যারা তাদের ব্যবসাটাকে রেঙ্কে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে কিন্তু পারেনা। তখন তারা কনটেন্ট রাইটার খোঁজে। আপনি যদি তাদের সাথে  পরিচিত হয়ে তাদের তাহলে তাদের কাছ থেকে টাকা পাবেন। আবার ক্যানভাতী এলো গো বা পোস্টার বানিয়ে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত পাইতে পারেন। নতুন অবস্থায় ছোট ছোট কাজগুলো ধরে করতে হবে। তাহলে কয়েক মাসের মধ্যেই সফলতা চলে আসবে নিজের হাতে। 

পাট টাইম অনলাইন জব মোবাইল দিয়ে

পার্ট টাইম অনলাইন জব মোবাইল দিয়ে এখন স্টুডেন্টদের জন্য অনেক সহজ। পড়াশোনার ফাঁকে ফাঁকে যদি ইচ্ছা করে তাহলে হাতের ফোনটা দিয়ে অনলাইনে যেকোনো একটা জব করে মাসে কিছু টাকা হলেও আয় করা সম্ভব। খুব বেশি সময় দেওয়া লাগবে না দিনে ২ঘন্টা সময় দিলেই যথেষ্ট। এমনকি রাতে ঘুমানোর আগে এক ঘন্টা সময় যদি দেন তাহলে মাসে কিছু এক্সট্রা টাকা চলে আসবে। ছাত্র জীবনে টাকা ইনকাম করা যে কত আনন্দদায়ক যে করেছে সেই বোঝে। ছাত্র অবস্থায় থেকে সময়টাকে নষ্ট না করে কাজে লাগান। 

পড়াশোনার পাশাপাশি অনলাইনে বিভিন্ন ধরনের কাজ আছে যেমন,-বিভিন্ন কোম্পানির জন্য প্রোডাক্টের  রিভিউ লেখা ।অ্যাপ টেস্ট করা সার্ভে পূরণ করা এই কাজগুলো করে অনলাইনে ইনকাম করা যায় এগুলো ছাত্রদের জন্য বেস্ট। এই কাজগুলো করার জন্য কোন অভিজ্ঞতা লাগে না শুধু মনোযোগ সহকারে পড়ে বুঝে ধৈর্য সহকারে কাজ করলেই হবে। কাজ করার পর টাকা উঠানোরও কোন ঝামেলা নেই। নিজের নামে একটা বিকাশ একাউন্ট খুললে সেই একাউন্টে তারা টাকা পেমেন্ট করে দেবে।আর একটা কাজ হল নিজের স্কিল বিক্রি করা। মানুষের ভিতরে এক একটা প্রতিভা থাকে। 

আপনি যদি লিখতে পছন্দ করেন তাহলে অনেক ছোট ছোট ব্যবসায় আছে যাদের কন্টেনের প্রয়োজন হয়, তাদেরকে কনটেন্ট লিখে দিয়েও টাকা ইনকাম করা যায়। আবার কেউ যদি আঁকতে ভালোবাসেন তাহলে লোগো,কভার ফটো ট্যামপ্লেট এগুলো বানিয়ে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়।আবার আপনার ভয়েস যদি সুন্দর হয় তাহলে ভয়েস অফারের কাজ করেও টাকা আয় করা যায়। প্রথমে আত্মীয়-স্বজনদের কিছু কিছু কাজ করে দিয়ে সুনাম ছড়াতে হবে। কয়েকটা কাজ ফিরিয়ে দাও করে দিতে হবে। যদি কাজ ভালো হয় তাহলে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়বে তখন আপনার আর কাজের অভাব হবে না। 

ফ্রি অনলাইন ইনকাম সাইট বাংলাদেশ

ফ্রি অনলাইন ইনকাম সাইট এখন বাংলাদেশে এখন ঘরে বসেই শুরু করা যায়। এটা শুরু করার জন্য কোন টাকা পয়সা লাগবে না। যেমন -পিকো ওয়ার্কার বা মাইক্রো ওয়ার্কারে ছোট ছোট কাজ থাকে। আবার youtube ভিডিওতে লাইক দেওয়া, ফেসবুক পেজ ফলো করা, অ্যাপ ডাউনলোড করা এসব কাজ করে অনলাইনে ঘরে বসে ইনকাম করা যায়। আর এই কাজগুলো করতে বেশি সময় লাগে না। কাজ শেষ হয়ে গেলে তোমার জমতে শুরু করবে। মাস শেষে সে ডলার বিকাশে পেমেন্টের মাধ্যমে তুলতে পারবেন। 

শুধু এই কাজগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয় আরো কাজ আছে যেমন ডাটা কালেক্ট করে ইনকাম করা যায়। কনটেন্ট লিখে ইনকাম করা যায়।আবার মিডিয়াম আর ভোকাল মিডিয়া  এখানে নিজের জীবনের গল্প লিখে ভিউ নিয়ে অনুযায়ী টাকা আর করা যায়।  প্রথম প্রথম অল্প অল্প ডলার আসবে তারপরে তিন থেকে চার মাসদ পরে ভালো ডলার আসা শুরু করবে। তবে প্রতিদিন একটা করে লিখতে হবে, নিয়ম করে যাতে ছাড়া না পড়ে।সব থেকে বড় কথা হলো নতুন অবস্থায় কোনো কাজ করতে গেলে বা কোন কাজ ধরলে আগেই টাকা চাওয়া যাবে না। দরকার হলে প্রথমে দুই একটা ফ্রিতে দেন কাজ কেমন জানেন সেটা তাদেরকে জানান  তাহলে এমনিতেই ক্লায়েন্ট  চলে আসবে।

মোবাইল দিয়ে ডাটা এন্ট্রির কাজ করে আয়

বর্তমান যুগে মোবাইল দিয়ে অনেক ধরনের কাজ করে অনলাইনে ইনকাম করা যায়। অনেকে জানে শুধু অনলাইনে ইনকাম করা যায় কিন্তু কিভাবে কি করবে সেটাই জানেনা। এটা হচ্ছে সবথেকে বড় বিষয় কাজ না পাওয়া। অনলাইনে ইনকামের মধ্যে ডাটা এন্ট্রির কাজ এটাও স্টুডেন্টদের জন্য বেটার। ঘরে বসে কোন টাকা ছাড়া মাত্র কয়েক ঘন্টা সময় দিলে ডাটা এন্ট্রির কাজটা করা যায়। তবে এর জন্য প্রয়োজন অবশ্যই ইচ্ছা ও ধৈর্য শক্তি। এই কাজটা করার জন্য বেশি পড়াশোনা বা ইংরেজি ও জানা লাগেনা। 

স্টুডেন্টদের-জন্য-মোবাইল-দিয়ে-অনলাইন-ইনকাম-করার-উপায়

আবার এই কাজটার জন্য তেমন স্কিল লাগে না। মোবাইলে টাইপ করতে পারলেই হবে। অনেকে আবার বুঝতে পারবেন না ডাটা এন্ট্রি মানে কি ধরনের কাজ সেটা হলো -ধরেন কোন দোকান বা কোম্পানির নাম,ফোন নাম্বার, ঠিকানা, প্রোডাক্টের দাম  এইসব তথ্যগুলো এক্সেল বা গুগল শীটে সুন্দর করে তুলে দেওয়া। এভাবে যদি দিনে দুই ঘন্টা সময় দেওয়া যায় তাহলে মাসে ৫ থেকে ৭০০ টাকা ইনকাম করা যাবে। এ কাজ করার সবথেকে মজার বিষয় কি জানেন?

এই কাজ যখন তখন করা যায় ক্লাসে বসে, অবসর সময়ে শোয়ার আগে যখন একটু ফ্রি টাইম পাবেন তখনই বসে কাজটা করতে পারবেন। প্রথম অবস্থাতে কিন্তু বেশি টাকা পাবেন না। মনে করেন দশটা এন্টি করে দিলে ৩০০ টাকা পেতে পারেন। এর পরে আস্তে আস্তে যখন আপনার হাতের স্পিড বাড়বে আর ভুল কম হবে তখন ক্লাইন্ট নিজে থেকেই আপনার টাকা বাড়িয়ে দেবে।পেমেন্ট সরাসরি নগদ অথবা বিকাশে নিতে পারবেন। একটা কথা অবশ্যই মনে রাখবেন কাজের আগে যারা রেজিস্ট্রেশন ফ্রি চায় তারা অবশ্যই ভুয়া বা ফেক। আসল ডাটা এন্ট্রির কাজে কখনোই টাকা যায় না । 

ছাত্র জীবনে টাকা ইনকাম করার উপায়

ছাত্র জীবনে টাকার প্রয়োজন হয় না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। সবচেয়ে বড় কথা হলো ছাত্র জীবনে যখন থাকা যায় তখন কিছু খেতে ইচ্ছে করলেও  বাবা মায়ের কাছে টাকা নিয়ে খেতে হয়। নিজে ইনকাম করে যদি নিজের খরচ চালানো যায় এবং বাবা মাকে দেওয়া যায় তাহলে নিজের কাছে ভীষণ ভালো লাগবে।আর বাবা মায়ের হাতে যদি কিছু টাকা দেওয়া যায় তাহলে বাবা মা যে কত খুশি হবে তা ভাষায় প্রকাশ করা যাবে না। তাই যারা পড়াশোনার পাশাপাশি বসে থাকেন তারা কিছু হলেও ইনকাম করা শুরু করেন । 

স্টুডেন্ট থাকা অবস্থায় কাজ আছে যেগুলো পড়াশোনার পাশাপাশি করা যায়। আপনি যে বিষয় সেই বিষয় নিয়ে বাসায় পড়াতে পারেন আবার অনলাইনে জুমে ঘন্টা ক্লাস করালেই মাসে হাত খরচের  টাকাটা চলে আসবে।আরো বিভিন্ন কাজ আছে যেমন বন্ধুদের টি শার্টের নাম লিখে দেওয়া। প্রথমে বন্ধু বা আত্মীয়-স্বজনদেরকে দিয়েই শুরু করতে হয়। তারপরে দিয়ে কভার ফটো বানানো, লোগো বানানো, কনটেন্ট রাইটিং লিখে  বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে অনলাইনে স্টুডেন্ট থাকা অবস্থায় ইনকাম করা সম্ভব। তবে তার জন্য আপনার ইচ্ছাশক্তি আর ধৈর্য থাকতে হবে। 

যে ভুলগুলো নতুনরা বেশি করে

নতুনরা অনলাইনে ইনকাম করতে গিয়ে যে ভুলগুলো সব থেকে বেশি করে। এক নাম্বারেই হলো তাড়াহুড়া করা ধৈর্য না থাকা। আজকে অ্যাকাউন্ট খুলে কালকেই ১০-১৫ হাজার টাকা ইনকামের স্বপ্ন দেখে। ২-৪ দিন কাজ করে যদি টাকা না আসে তাহলে হাল ছেড়ে দেয়। আবার youtube এ বিভিন্ন ধরনের ভিডিও দেখে, যেসব ভিডিওগুলোতে বলে শুরু দিনে তিন হাজার চার হাজার টাকা ইনকাম মাসে ৫০ থেকে ১ লাখ টাকা ইনকাম করা যায় এইসব ভিডিও দেখে  তারা ধোকা খায়। ভিডিওগুলোতে বলে এত টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেন  এত টাকা এত টাকা পাবেন। 

এমনভাবে মানুষকে তারা আওতা  নিয়ে চলে আসে যে তারা যখন যেটা বলে সেটাই শুনে এভাবে তারা অনেক টাকা নষ্ট করে ফেলে। মানুষের কথার কি বলবো এভাবে আমিও অনেক ধোঁকা খেয়েছি। মনে হয় তখন স্বপ্নের রাজ্যে চলে যাই। কত স্বপ্ন দেখি এত টাকা ইনকাম করব ৫০০০ দিলে ৫০ হাজার টাকা পাওয়া যাবে  তেমন কোন খাটনি নাই।এভাবে আমিও ধোকা খেয়েছি তাই যারা টাকা চাইবে যতই লোভ দেখাক না কেন এই লোভে আপনারা পা দিবেন না। ইদানিং দেখছি ফলোয়ার নাই। কোন রিয়াক্ট নাই কমেন্ট নাই অথচ বলে যে চাকরি দিব মাসে ২৫ হাজার টাকা বেতন। 

বলে আপনারা হয়তো অনেকেই ধোঁকা খেয়েছেন না হলে আমাকে বিশ্বাস করেই দেখেন। আবার অনেকেই বলে যে মাসে এক লক্ষ টাকারও বেশি ইনকাম করা সম্ভব। আপনাদের  কাছে স্বপ্নের মত মনে হচ্ছে তাই না? আমি জানি আপনারা আমাকে বিশ্বাস করবেন না কিন্তু শেষ করবেন তারাই সফল হবেন। এটা এটা বলে এখন মানুষকে বেশি ধোঁকা দিচ্ছে। কিন্তু শর্ত হচ্ছে প্রথমে রেজিস্ট্রেশন ফি দিয়ে ভর্তি হতে হবে এটাই হচ্ছে তাদের বড় ফাঁদ, এই ফাঁদে কখনোই পা দিবেন না। 

শেষ কথাঃস্টুডেন্টদের জন্য মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করার উপায় এর শেষ পরামর্শ

স্টুডেন্টদের জন্য মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করার উপায় এর শেষ পরামর্শ হলো -ছোট থেকে শুরু করা, প্রথমে বড় কাজের  দিকে নজর দেওয়া যাবে না। ছোট থেকে কাজ শুরু করতে হবে কিন্তু প্রতিদিন করতে হবে। অনেকে আছে যারা ইনকাম করার জন্য অনেক বড় বড় স্বপ্ন দেখে তারপরে একদিনেই সব শিখে নিতে চায়। তারা কখনোই কোন কিছু শিখতে পারেনা এবং ইনকামও করতে পারে না। তাই আমারও পরামর্শ হলো একদিনে সব না শিখে বরং প্রতিদিন এক থেকে দুই ঘণ্টা সময় বের করে নিজে নিজে একটা স্কিল তৈরি করুন। আর যে বিষয়ে সম্পর্কে আপনার জানতে ভালো লাগে তার একটা বেছে নিন তারপরে সেই বিষয় সম্পর্কে স্কিল  তৈরি করুন।

আরো পড়ুনঃমোবাইল দিয়ে থ্রিডি কার্টুন এনিমেশন ভিডিও তৈরি 

যদি আপনার ভিডিও এডিটিং ভালো লাগে তাহলে সেটা করবেন। যদি লোগো বা পোস্টার বানাতে ভালো লাগে তাহলে সেটা করবেন। আর যদি লেখালেখি ভালো লাগে তাহলে সেটাই করবেন যেকোনো একটা বিষয় সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে কাজ শুরু করে । প্রথম প্রথম টাকা ইনকাম কম হবে কিন্তু আপনি যখন সেই বিষয়ে পারদর্শী হয়ে যাবেন আর আপনার প্রতি মানুষের বিশ্বাসটা ও গভীর হবে, তখন মাসে একটা ভালো এমাউন্ট পাবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন যে স্টুডেন্ট অবস্থায় কিছু ইনকাম করা ভালো তাই বলে পড়াশুনা কে কখনোই সাইডে রাখা যাবে না।

 পড়াশোনা ঠিক রেখে যদি কয়েক ঘন্টা সময় ফাকা থাকে তাহলে অনলাইনে ইনকাম করতে আসবেন। তা না হলে কিন্তু পড়াশোনাটাও হবে না আবার ভালোমতো ইনকাম হবে না। তাই পড়াশোনা কে ঠিক রেখে তারপরে ইনকামের চিন্তাভাবনা করবেন। আর একটা কথা,স্টুডেন্টদের জন্য মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করার উপায় এ সম্পর্কে আমি বিস্তারিত ভেঙে বলার চেষ্টা করেছি। তারপরেও যদি কোন বিষয়ে দিতে ভুলে যায় বা কোন জায়গায় ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আর কোন জায়গাতে যদি বুঝতে না পারেন, তাহলে আমাকে বলবেন আমি বুঝিয়ে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি যদি ইচ্ছা পুরন এর কোন পোস্টে কমেন্ট করতে চান, তাহলে এর নীতি মেনে কমেন্ট করুন। কারন প্রত্যেকটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url