ফ্রিতে এ আই দিয়ে প্রফেশনাল ভিডিও তৈরি করার নিয়ম
ফ্রিতে এ আই দিয়ে প্রফেশনাল ভিডিও তৈরি করার নিয়ম জানতে চান? তাহলে আজকেই কয়েকটা ফ্রি এ আই টুলস দিয়ে প্রফেশনাল ভিডিও তৈরি করা শুরু করে দেন।
শুধু তাই নয় ইউটিউব ও ফেসবুক রিলসের জন্য হাই কোয়ালিটির ভিডিওর সহজ উপায় জেনে নিন। কোন এডিটিং স্কিল ছাড়াই শুধুমাত্র মোবাইল দিয়ে কিভাবে ভয়েস এগুলো কিভাবে বানাবেন সবকিছু জানুন এখনই।
সূচিপত্রঃফ্রিতে এ আই দিয়ে প্রফেশনাল ভিডিও তৈরি করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন
- ফ্রিতে এ আই দিয়ে প্রফেশনাল ভিডিও তৈরি করার নিয়ম ও কৌশল
- নতুনদের জন্য ফ্রিতে এ আই দিয়ে প্রফেশনাল ভিডিও তৈরি করার নিয়ম জানা কেন জরুরী
- ভিডিও বানানোর জন্য সেরা ফ্রি এ আই টুলস
- টেক্সট থেকে ভিডিও তৈরি করার এ আই
- ইউটিউবের জন্য এআই দিয়ে ভিডিও এডিটিং
- এ আই ভিডিও দিয়ে অনলাইন ইনকাম করার ৩ টি উপায়
- শুধু ইমেজ থেকে এ আই দিয়ে ভিডিও বানানোর উপায়
- ফ্রী টুলের ওয়াটার মার্ক ও লিমিট দূর করার উপায়
- এ আই দিয়ে ভয়েস আর ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার নিয়ম
- youtube ও facebook এ এআই ভিডিও আপলোড করার নিয়ম
- ফ্রিতে কিভাবে এআই দিয়ে থ্রিডি কার্টুন বানানো যায়
- শেষ কথাঃফ্রিতে এ আই দিয়ে প্রফেশনাল ভিডিও তৈরি করার নিয়ম এর শেষ কথা
ফ্রিতে এ আই দিয়ে প্রফেশনাল ভিডিও তৈরি করার নিয়ম ও কৌশল
ফ্রিতে এ আই দিয়ে প্রফেশনাল ভিডিও তৈরি করার নিয়ম যদি ভালোভাবে শিখতে চান তাহলে সম্পূর্ণ কনটেন্ট টা ভালো করে পড়বেন। এআই দিয়ে প্রফেশনাল ভিডিও তৈরি করতে হলে প্রথমে আপনাকে মনে মনে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন বিষয় নিয়ে আপনি ভিডিও বানাতে চাচ্ছেন। সেইটা একদম ক্লিয়ার করে লিখতে হবে। এই লিখাটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি কি বিষয় নিয়ে ভিডিও বানাতে চাচ্ছেন সেটা যদি ক্লিয়ার ভাবে না লিখতে পারেন তাহলে ভিডিও কিন্তু আপনার মনের মত হবে না।
আর এটাকেই বলে স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট যদি ভালোভাবে লেখা না হয় তাহলে ভিডিও কখনোই ভালো হবে না। আপনি বলবেন একটা আর ভিডিও বানিয়ে দিবে আর একটা। তাই আপনি যে বিষয়ে ভিডিও বানাতে চান সে বিষয়টা খুব ভালোভাবে লিখে তারপরে meta AI, Pika, chat GPT, Canvaএইসব ফ্রি অ্যাপস গুলোর মধ্যে যাবেন। দিয়ে আপনার গল্পটা তাদের ওখানে পেস্ট করবেন দিয়ে বলবেন আমাকে একটা এই ভিডিও বানানোর জন্য প্রমোট লিখে দাও। তখন তারা আপনার কথা অনুযায়ী একটা সুন্দর প্রমোট লিখে দিবে। ওই প্রমটা কপি করে নিয়ে উপরের যে ফ্রী টুলস গুলো দেওয়া হল ওইখানে গিয়ে পেস্ট করলে আপনাকে সুন্দর ভিডিও বানিয়ে দেবে।
প্রথম প্রথম ভিডিও বানাতে একটু ঝামেলা মনে হবে। কারণ কি ভিডিও বানানোর জন্য কথা সাজানো টাই হচ্ছে আসল। তাই বারবার চেষ্টা করবেন যে আপনি যে রকম ভিডিও বানাতে চাচ্ছেন, সেই রকম ভিডিও হচ্ছে কিনা। এইভাবে করতে করতে এক সময় নিজের আও তার মধ্যে চলে আসবে তখন আর এরকম ভুল হবেনা।প্রফেশনাল ভিডিও বানানোর কিছু কিছু কৌশল আছে যেমন -প্রফেশনাল লোকের জন্য লাইটিং ইউজ করা। এটা ইউজ করলে সূর্যাস্ত বা সকালের আলো অনেক সুন্দর লাগে একদম অরজিনাল ভিডিওর মত।
আবার পুরো শরীরটা ওয়াইড আর ক্লোজআপ মিক্স করে নিবেন। আর মনে রাখবেন যখন ভিডিও বানাবেন তখন, ক্যারেক্টার আর কালার সব ভিডিওতে যেন একই থাকে। তাহলে দেখতে অনেক ইউনিক ব্র্যান্ডের মত লাগবে। এআই যেহেতু ১০ সেকেন্ডের বেশি ভিডিও দেয় না, সেহেতু ১০ সেকেন্ড বা ৮ সেকেন্ডের ভিডিও কয়েকটা নিয়ে ক্যাটকাতে গিয়ে ভিডিও গুলো জোড়া দিলেএকটা প্রফেশনাল ভিডিও তৈরি হয়ে যাবে।
নতুনদের জন্য ফ্রিতে এ আই দিয়ে প্রফেশনাল ভিডিও তৈরি করার নিয়ম জানা কেন জরুরী
নতুনদের জন্য ফ্রিতে এ আই দিয়ে প্রফেশনাল ভিডিও তৈরি করার নিয়ম জানা জরুরী কারণ ,নতুনরা কিভাবে এই আইডি ভিডিও বানাবে সেটাই বুঝতে পারেনা প্রথম অবস্থায়। এটা বুঝতে কিছুদিন সময় লেগে যাবে। কি আর বলব বলেন আমি নিজেই বেশ কিছুদিন এ আই দিয়ে ভিডিও বানানো বুঝতে পারিনি। এ আই দিয়ে ভিডিও বানানোর সব থেকে মূল বিষয়টা হচ্ছে আপনি নিয়ে ভিডিওটা বানাবেন সেটা ঠিক করা। প্রথম প্রথম যদি আপনার খুব সমস্যা হয় তাহলে আগে খাতায় লিখে নিবেন যে আপনি কি বিষয় নিয়ে একদম ক্লিয়ার ভাবে লিখবেন।
লিখে আবার রিভিশন দিবেন যদি কোথাও ভুল থাকে আবার ঠিক করবেন। তারপরে যখন আপনার বিষয়টা লেখা হবে তখন বিভিন্ন ধরনের ফ্রি এ আই টুলস আছে যেমন , flow, Pika, Canva,capcut, Gemini এই ফ্রি টুলস গুলোতে গিয়ে আপনার গল্পটা পেস্ট করে দেবেন। তারপরে তারা অনেক সুন্দর করে আপনাকে সেকেন্ডের ভিডিও বানিয়ে দেবে। আবারও বলছি একটা কথা মনে রাখবেন, এ আই দিয়ে ভিডিও বানানোর জন্য আপনি যে বিষয়টা নিয়ে ভিডিও বানাতে চাচ্ছেন সেটা একদম ক্লিয়ার ভাবে ভিডিও বানাতে চাচ্ছেন সেটা একদম ক্লিয়ার ভাবে এই আই কে বোঝাতে হবে।
তা না হলে কিন্তু এ আয় উল্টাপাল্টা আপনাকে ভিডিও দিয়ে দেবে। আর এটা নতুন অবস্থায় ভুল হতেই পারে ভুল ছাড়া কেউ কখনো শিখতে পারে না। তাই একবার যদি ভুল হয় আবার চেষ্টা করবেন। এই ফ্রি টুলস গুলোতে আনলিমিটেড বানানো যায় না এগুলোর একটা লিমিট থাকে।কোনটাতে ৫০ ক্রেডিট কোনো তাতে 150 ক্রেডিট এগুলো দিয়ে কয়েকবার চেষ্টা করবেন দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। প্রথম অবস্থায় প্রো লেভেলের ভিডিও বানানোর প্রয়োজন নেই।
তারমানে টাকা দিয়ে ভিডিও বানানোর দরকার নেই। প্রথমে ফ্রি গুলো দিয়ে শিখবেন তারপরে আপনার মন চায় তাহলে টাকা দিয়ে ক্রেডিট কিনে নেবেন।আমিও প্রথম প্রথম ফ্রি টুলস গুলো দিয়ে ভিডিও বানিয়েছি। ফ্লোতে একটা gmail দিয়ে দুইটা বা তিনটা ভিডিও বানাতে দেয় আট সেকেন্ড করে। তবে আপনার যদি আর দুই একটা জিমেইল আইডি থেকে থাকে তাহলে ওইগুলো দিয়ে ট্রাই করবেন ওগুলো দিয়ে আরো দুইটা তিনটা করে বানাতে পারবেন।
৩,ভিডিও বানানোর জন্য সেরা ফ্রি এ আই টুলস
এআই দিয়ে ভিডিও বানানোর জন্য কিছু কিছু ফ্রিএআই টোলস আছে। যেগুলো ব্যবহার করে নতুনরা খুব সহজেই এআই ভিডিও বানাতে পারে। প্রথম অবস্থায় ফ্রি ফ্রি টুলস গুলো দিয়ে ভিডিও বানানোই ভালো। আগে যেগুলো বলেছি সেটা বাদেও আরো টুলস ট্রাই করতে পারেন , রান ওয়ে এর ফ্রি ক্রেডিট দিয়ে সিনেমার মতো শর্ট নিয়ে ভিডিও বানানো যায়। আর লিওনার্দো এ আই মোটিশান এইটা দিয়ে নড়াচড়া করানো যায়। আর মেটা এআই দিয়ে ভিডিও বানানোর সবথেকে সহজ।
শুধু মেটা এআই কে বললে সরাসরি ভিডিও বানিয়ে দেয়। তবে মেটা এয়াই ভয়েস দেয় না শুধু ভিডিও বানিয়ে দেয়। বেশ কয়েকটা ফ্রি এ আই টুলস আছে যেগুলো দিয়ে অনেক সুন্দর ভাবে ভিডিও বানানো যায় কথাাসহ। যেহেতু একটা টুলস এর বেশি ক্রেডিট থাকে না, তাই একটা টুলসেরনঅপেক্ষায় বসে না থেকে, কয়েকটা টুলস ব্যবহার করে অনেকগুলো ফ্রি ভিডিও বানাতে পারবেন। ভিডিও বানাতে বানাতে বুঝতে পারবেন যে কোন টুলসে সবথেকে বেশি সুন্দর ভিডিও বানিয়ে দেয় সেটা দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবেন।
টেক্সট থেকে ভিডিও তৈরি করার এ আই
বর্তমান ডিজিটাল যুগে এ আই এর ব্যবহার ব্যাপক। এআই দিয়ে এমন কিছু না যে করা যাচ্ছে না। শুধু জানতে হবে কিভাবে কি করতে হবে তাহলে এই সব কিছু করতে পারবেন এআই দিয়ে। অনেকেই বলে এ আই এসে মানুষের ইনকামের পথ কমে গেছে। আসলেই কি তাই? আসল কথা হচ্ছে এ আই এসে মানুষের আরও সুবিধা হয়েছে। যে কাজ আগে ঘন্টার পর ঘন্টা লাগতো করতে সেই কাজ এখন পাঁচ মিনিটেই হয়ে যায়। তবে ai কে ব্যবহার করতে জানতে হবে। তাহলে আপনিও এ আয় ব্যবহার করে মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন।
আরো পড়ুনঃঅনলাইন ক্লাসের জন্য সেরা এবং কম দামের ট্যাবলেট
আর একটা মজার বিষয় হচ্ছে, টেক্সট থেকেও ভিডিও তৈরি করা যায় এআই এর মাধ্যমে। শুধু লিখে দিতে হবে আপনি তাহলে এ আই সেটাকে ভিডিও বানিয়ে দেবে অনেক সুন্দর করে। যেমন আমি নিজেই চাই বলি একটা সুন্দর পাহাড় একটা বিশাল সমুদ্র থাকবে সেখান দিয়ে একটা মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর সমুদ্রের পানি গুলো পায়ে এসে পড়ছে। পাশে থাকবে নারিকেল গাছ হালকা বাতাসে দুলবে এরকম একটা সিনারি দিয়ে ভিডিও বানিয়ে দাও কথা শেষ।
সাথে সাথে ভিডিও বানানোর কাজ শুরু, কখনো কখনো এক মিনিট সময় লাগে কখনো ৩০ সেকেন্ড কিছুক্ষণের মধ্যেই ভিডিও বানিয়ে আপনার কাছে হাজির হয়ে যাবে। আবার এই কথা বলতে হবে আপনি ভিডিওটা কেমন চান রিয়াল মানুষের মত, নাকি কার্টুন, নাকি থ্রিডি , আপনি যেটা বলবেন সেইটাই বানিয়ে দেবে তবে কথা থাকতে হবে ক্লিয়ার। কথা ক্লিয়ার বলতে আমি এর আগে বলেছি আবারো বলছি, যেরকম ভিডিও বানাতে চান ঠিক সেই রকম ভাবেই এআইকে বোঝাতে হবে। তাহলে এ আই ঠিক আপনার কথা মতই ভিডিও বানিয়ে দেবে। তা না হলে উল্টাপাল্টা বানিয়ে দেবে।
ইউটিউবের জন্য এআই দিয়ে ভিডিও এডিটিং
এরা এসে শুধু ভিডিও বানানো যায় না, বরং ইউটিউবের জন্য এআই দিয়ে ভিডিও এডিটিং করা এখন অনেক সহজ হয়ে গেছে। আগে যে কাজগুলো শিখতে মানুষের মাসের পর মাস লেগেছে সেই কাজগুলো এখন অল্প কয়েকদিনের মধ্যে শেখা যায়। আর যে কাজগুলো মানুষ তিন চার ঘন্টায় শেষ করত সেই কাজগুলো এখন মাত্র কয়েক মিনিটের মধ্যেই করা হয়ে যায়। এতে করে সময় বাঁচে টাকাও বেশি আসে। আপনি যদি সাধারণ একটা ভিডিও দেন, আর এ আয় কে যদি বলেন ভিডিওটা সুন্দরভাবে এডিট করে দাও, তাহলে এরাই নিজে থেকে প্রয়োজনীয় রেখে অপ্রয়োজনীয় অংশগুলো কেটে দিবে।
আবার সাবটাইটেল বানিয়ে দিলে, এ আই ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দিবে। আর নতুনদের জন্য capcut ai, canva AI, in video এইসব ফ্রি টুলসগুলো একদম উপযুক্ত। এই ফ্রিকোয়েন্সগুলো ব্যবহার করে খুব সুন্দর ও সহজ করে ভিডিও এডিটিং করতে পারবেন যারা নতুন তারা। আবার এই আই দিয়ে থাম্বেল ও বানানো যায়। ভয়েস ওভার দেওয়া যায়, এমনকি ভিডিও টাইটেল ও সাজেস্ট করে দেওয়া যায়। আবার কভার ফটো, ব্যানার এগুলো সবকিছুই এই আইডিয়া বানানো সম্ভব। শুধু মুখ দিয়ে বললেই এগুলো বানিয়ে দেয়। এতে করে আপনার সময় বাঁচবে এবং কষ্ট ও কম হবে। তাই যত দ্রুত সম্ভব এ আই দিয়ে ভিডিও বানানো শিখে ফ্রি টুলস গুলো দিয়ে ভিডিও বানানো শুরু করেন।
এ আই ভিডিও দিয়ে অনলাইন ইনকাম করার ৩ টি উপায়
এ আই দিয়ে ভিডিও তৈরি করে এখন অনলাইনে অনেকেই ইনকাম করছেন। এআই দিয়ে ইনকাম করার যে উপায় গুলো আছে তার মধ্যে তিনটি দেওয়া হল -
- YouTube short reels, ফেসবুক রিয়েলস আর টিক টক। এইসব বানিয়ে টাকা ইনকাম করা যায়। তার মানে আপনি গল্প শিক্ষামূলক ভিডিও মজার সিন বানিয়ে পোস্ট করবেন youtube অথবা facebook এ দুইটাতেও করতে পারেন। এভাবে পোস্ট করতে করতে যখন আপনার ভিউ বাড়বে এক সময় মনিটাইজেশন যদি পেয়ে যান তাহলে ইউটিউব বা ফেসবুক থেকে টাকা ইনকাম হয়। তবে প্রতিদিন করে একটা অথবা দুইটা করে ভিডিও আপলোড করতে হবে। তাহলে প্রায় কয়েক মাসের মধ্যেই একটা ভালো ফলাফল আসবে।
- ফ্রিল্যান্সিং সার্ভিস, অনেক ছোট ছোট ব্যবসায়ী আছে আর ইউটিউবার আছে যাদের প্রোডাক্ট এর এড করার জন্য ভিডিও লাগে। কিন্তু তাদের তেমন বাজেট নাই। তখন আপনি তাদেরকে এয়াই দিয়ে তাদের জন্য প্রোডাক্ট রিভিউ ভিডিও বা বিজ্ঞাপন বানিয়ে দিতে পারেন। ফাইবার, আপোর্কে গিগ খুলে , এ আই ভিডিও এন্ড সার্ভিস দিলে প্রতি ভিডিওতে ২০ থেকে ২৫ ডলার পর্যন্ত চার্জ করা যায়। ক্লায়েন্ট শুধু প্রোডাক্ট এর ছবি আর লেখা দিবে, আপনি সেই কাজগুলো এআই এর মাধ্যম দিয়ে করিয়ে দিতে পারেন।
- ডিজিটাল কোর্স আর টেমপ্লেট বিক্রি, ডিজিটাল কোর্স করিও এখন টাকা ইনকাম করা যায়। যেমন ধরুন আপনি যদি ভালোভাবে এ আই দিয়ে ভিডিও বানাতে পারেন। তাহলে এটা মানুষকে শিখেও টাকা আয় করা যায়। নিজে নিজেকে স্ক্রিপ্ট লিখে প্রমোট বানাবেন তারপরে ক্যারেক্টার আর ভিডিও টেমপ্লেট প্যাকেজ আকারে Etsy বা Gumrooadএ বিক্রি করবেন। আবার সাত দিনের এই ভিডিও বানানোএরকম নামে যদি বানিয়ে ফেসবুক গ্রুপে সেল করতে পারেন তাহলে সেখান থেকে ও টাকা ইনকাম করা যায়।
শুধু ইমেজ থেকে এ আই দিয়ে ভিডিও বানানোর উপায়
এখন শুধুমাত্র ইমেজ দিয়ে ও এ আই ভিডিও বানানো সম্ভব। এখন এআই দিয়ে ইমেজ এগুলো সব কিছুই বানানো একদম পানির মত সহজ হয়ে গেছে। আপনি যে ছবি দিয়ে ভিডিও বানাতে চান সেই ছবিটা নিয়ে নেবেন। ছবি যত ক্লিয়ার হবে এ আয় তত ভালোভাবে বুঝে আপনাকে ভালো একটা ভিডিও বানিয়ে দিতে পারবে। তাই কিলিয়ার ছবি দেওয়ার চেষ্টা করবেন। আপনার ছবি বা কোন পশু পাখির বা বা অন্য কিছুর ভিডিও বানাতে চান, সে ছবিটা আপনি বিভিন্ন ধরনের ফ্রি টুলস আছে।
যেমন ক্যেপকাট, পিকজাবে,ফ্লো, ক্যানভা এআই এই অ্যাপ গুলোর মধ্যে গিয়ে ইমেজ টু ভিডিও এই অপশানে যাবেন। ওইখানে গিয়ে আপনার ছবিটা দিবেন। ওই ছবি দিয়ে আপনি কি ধরনের ভিডিও বানাতে চান সেই কথাটা আপনি সুন্দর করে লিখে দিবেন। যদি সমুদ্রের ঢেউ আসছে এরকম ভিডিও বানাতে চান, পা ফুলের বাগানে এক কথায় আপনি যেই রকম ভিডিও বানাতে চান সে কথাগুলো এখানে লিখে দিবেন। কথা ক্লিয়ার ভাবে লিখে দিলে এ আই অনেক সুন্দর করে আপনাকে একটা আপনার মনের মত ৮-১০ সেকেন্ডের ভিডিও বানিয়ে দেবে।
এত প্রফেশনাল ভিডিও বানিয়ে দেবে যে কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা আই দিয়ে বানানো হয়েছে। আপনি যদি থ্রিডি ভিডিও চান সেটাও করে দেবে আপনি যদি বলেন, এমনভাবে ভিডিও বানিয়ে দাও যাতে দেখে বোঝা যায় এই আয় দিয়ে বানানো হয়েছে সেটাও বানিয়ে দেবে। কিছু কিছু অ্যাপস আছে যেখানে ভয়েস মিউজিক সবকিছু ভিডিওর সাথে দিয়ে দেয়। আবার কিছু অ্যাপ আছে যেখানে শুধু ভিডিও দেয় আপনাকে ভয়েস যোগ করে নিতে হবে। যদি ভয়েস এড করার প্রয়োজন হয় তাহলে capcut এটা একটা ফ্রী তুলছে ওইখানে গিয়ে ভয়েস আর ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিওর সাথে ম্যাচ করে দিয়ে দিতে পারেন।
ফ্রী টুলের ওয়াটার মার্ক ও লিমিট দূর করার উপায়
কিছু কিছু ফ্রি টুলস দিয়ে ভিডিও বানালে কোনায় একটা লোগো থাকে। এইটা সরানোর সবচেয়ে সহজ উপায় হল ক্যাপ কাট এটা দিয়ে ক্রপ করা। ভিডিওটা যদি ইমপোর্ট করে একটু জুম করেন তাহলে ওয়াটার মার্ক কেটে যাবে। আর আর একটা উপায় হল লোগোর উপরে স্টিকার টেক্স বা নিজের লোগো বসিয়ে দেওয়া এতে ভিডিও দেখতে আরো বেশি সুন্দর লাগে। আবার লোগোটা ও ঢাকা পড়ে যায়। একটা কথায় আছে না সাপ ও মরল কিন্তু লাঠি ও ভাঙলো না সেই অবস্থা ।
এবার আসি লিমিটের কথায়, এর আগেও বলা হয়েছে যে কিছু কিছু ফ্রি টুলস আছে যেগুলোতে প্রতিদিন টা এরকমভাবে ভিডিও বানানো যায়। তিন-চারটা ভিডিও বানানোর জন্য ক্রেডিট দেয়, আর যদি ক্রেডিট ফুরিয়ে যায় তাহলে আপনি আর ফ্রি ভিডিও বানাতে পারবেন না সেটাই বলা হয়েছে। নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি ভালো লাগে। আর ভিডিও বানাতে ভুলও হয়। আমরা যখন নতুন অবস্থায় থাকি, তখন এআইকে ভালোভাবে কথা বলে বুঝিয়ে দিতে পারি না। আসলে কেমন ভিডিও চাই তাই ক্রেডিট খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। বুঝতেও পারি না যে কিভাবে ক্রেডিট গুলো ফুরিয়ে গেল।
তখন মনটা খারাপ হয় কারন কি?ভিডিও বানাতে আরও বেশি ইচ্ছা করে। কিন্তু কি করবো লিমিট তো শেষ। তাই শুধু একটা ফ্রি টুলস দিয়ে ভিডিও না বানিয়ে চারপাশটা ফ্রেট টুলস দিয়ে ভিডিও বানাতে পারবেন। আজকে যদি দুইটা টুইসডে ভিডিও বানান কালকে আবার দুইটা বা তিনটা ফ্রী অ্যাপ দিয়ে ভিডিও বানাবেন এভাবে প্রতিদিন ফ্রি টুলস দিয়ে ভিডিও বানালে অনেকগুলোই ভিডিও বানাতে পারবেন। তবে আমার কাছে ফ্লো অ্যাপ অনেক ভালো লাগে কারণ।ফ্লোতে ভিডিওর সাথে কথাও দিয়ে দেয়। আর ভিডিও অনেক প্রফেশনাল হয়। আর জেমিনি এটা তো আরো সুন্দর দেয়, তবে একটা লোগো বসিয়ে দেয়।
এ আই দিয়ে ভয়েস আর ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার নিয়ম
ফ্রিতে এ আই দিয়ে প্রফেশনাল ভিডিও তৈরি করার নিয়ম এরমধ্যে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এআই দিয়ে ভয়েস আর ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে দেওয়া যায় সেই সম্পর্কে জানা। আচ্ছা চলুন তাহলে জেনে আসি, প্রথমেআপনি যে ভয়েস দিবেন স্ক্রিপ্ট রেডি করা। স্ক্রিপ্ট কি আমি এর আগে বলেছি এখন আরেকবার বলছি। স্ক্রিপ্ট হচ্ছে আপনি কি ধরনের ভয়েস দিতে চান সেই কথাগুলো সুন্দর ভাবে লিখে এআইকে দেওয়া। আর এ আই পড়ে আরো অনেক সুন্দর প্রফেশনাল করে একটা ভয়েস লিখে দিবে কি বলতে হবে সেইটা হচ্ছে স্ক্রিপ্ট।
স্ক্রিপ্ট লেখার জন্য চ্যাট জিপিটি অনেক ভালো একটা এআই।চ্যাট জিপিটির কাছে স্ক্রিপ্ট লিখে সেটা কপি করে, আপনি যে ফ্রি এ আই টুলসের কাছে ভয়েস বানাবেন সেখানে গিয়ে পেস্ট করবেন। আবারো বলি স্ক্রিপ্টটা একদম পরিষ্কার এবং ক্লিয়ার হতে হবে। আপনার স্ক্রিপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে এ আই ভালো মত আপনাকে দিতে পারবে না। তখন ভয়েসটা অনেক খারাপ হবে। আমি বলব যদি আপনি শুধু ভয়েস নিতে চান তাহলে এ আই স্টুডিও তে গিয়ে সুন্দর সুন্দর ভয়েস নিতে পারেন আপনার পছন্দমত। সেখানে অনেক ছেলে এবং অনেক মেয়ের ভয়েস আছে আপনার যেটা পছন্দ আপনি সেইটা দিয়ে আপনার ভিডিওতে ভয়েস দিতে পারেন।
ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য ক্যাপকাট এর ভিতরে অডিও সাউন্ড মিউজিক অপশন আছে। এখানে মোড,ভ্লগ ইমোশনাল ক্যাটাগরি অনুযায়ী অনেক কপিরাইট ফ্রি মিউজিক পাবেন। মিউজিক টা সেট করার পরে ভয়েসের নিচের লেয়ারে বসিয়ে ভলিয়ম বাড়িয়ে দেবেন। ভয়েস বাড়িয়ে দিলে কি হয় কথাগুলো অনেক সুন্দর ক্লিয়ার বোঝা যাবে আর মিউজিকটা হালকা হালকা আওয়াজ হবে। এভাবে এআই ভয়েস পিক দিলে আপনার ভিডিওটা দেখতে অনেক বেশি প্রফেশনাল লাগবে। একদম অরজিনাল ভিডিওর মত দেখাবে।
youtube ও facebook এ এআই ভিডিও আপলোড করার নিয়ম
সব কিছুরই একটা নিয়ম থাকে, তেমন ইউটিউব ও ফেসবুকে ভিডিও আপলোড করার ও কিছু নিয়ম আছে। facebook বা youtube এ ভিডিও আপলোড করার সময় এই তিনটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন।
- থাম্বনেইল আর টাইটেল -এআই দিয়ে ভিডিও বানানো হলেও মানুষ যেন ওই ভিডিওতে ক্লিক করে সেজন্য থাম্বনেইলএমন আকর্ষণীয় ভাবে দিতে হবে যেটা দেখে মানুষ ক্লিক না করে থাকতে না পারে। মানুষ দেখলেই যাতে ক্লিক করে সেই রকম আকর্ষণীয় একটা থাম্বনেইল দিবেন। আর টাইটেল দিবেন ভিডিও ওর মেইন কিওয়ার্ড যেটা সেইটাই। এটাকে বলে ভিডিও এস ই ও এইটা করলে ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে।
- Disclosure,ইউটিউব এর নতুন নিয়ম অনুযায়ী ভিডিও যদি এআই দিয়ে বানানো হয় বা aয়ায় ভয়েস থাকে তাহলে আপলোডের সময় "Altered content" অপশনে ইয়েসটা সিলেক্ট করে দেবেন।
- এসইও -ডিসক্রিপশন এ ভিডিও কি নিয়ে সেই সম্পর্কে কিছু লিখবেন। এর সাথে হ্যাশ ট্যাগও দিতে হবে তবে হ্যাশট্যাগগুলো আপনার কি ওয়ার্ড এর সাথে মিল রেখে বেশ কয়েকটা দিতে হবে। এগুলো করলে ভিডিও ছাড়ছে খুব তাড়াতাড়ি চলে আসে।
আর ফেসবুকে আপলোড করার আরো সহজ, রিলস এর জন্য নয়ঃ ১৬ ভার্টিকেল ভিডিও বানাবেন এটা হবে ১৫থেকে ৬০ সেকেন্ডের মধ্যে। প্রথম তিন সেকেন্ডের মধ্যে একটা শক্তিশালী হুক দিতে হবে, হোক তাই হচ্ছে ভিডিওর দেখার প্রথম আকর্ষণ। হুক যদি ভালো না হয় তাহলে মানুষ স্ক্রল করে নিচে চলে যাবে ভিডিও আর দেখবে না। তাই একটা শক্তিশালী হুম দেওয়ার চেষ্টা করবেন। তারপরে ক্যাপশনে দুই তিন লাইন লিখে দেবেন বা ছয়টা হ্যাশট্যাগ দিয়ে দিবেন ভিডিও রিলেটেড। এভাবে যদি প্রতিদিন একটা দুইটা করে ভিডিও ছাড়েন তাহলে কয়েক মাসের মধ্যে একটা ভালো ফলাফল পাবেন।
ফ্রিতে কিভাবে এআই দিয়ে থ্রিডি কার্টুন বানানো যায়
এখন শুধু অ্যাপসগুলো দিয়ে আপনার ছবিদিয়ে ভিডিও বা অন্য ভিডিও বানানো যায় না। এখন এআই দিয়ে বিভিন্ন ধরনের প্রফেশনাল ভিডিও বানানো যায়। থ্রিডি ভিডিও, টুডি ভিডিও, প্রফেশনাল ভিডিও ইসলামিক ভিডিও, এক কথায় আপনি যেই রকম ভিডিও বানাতে চান এ আই দিয়ে আপনি ঠিক সেই রকম ভিডিও বানাতে পারবেন তাও আবার ফ্রিতে। ফ্রিতে এত সুন্দর সুন্দর ভিডিও বানানোর কথা শুনলে মনটাই ভালো হয়ে যায় তাই না। আমারও মনটা ভীষণ ভালো হয়ে যেত যখন ফ্রি টুলস দিয়ে ভিডিও গুলো বানাতাম। এখনো বানায় আমার ভীষণ ভালো লাগে কার্টুন ভিডিও বানাতে।
তাই আপনিও যদি ফ্রিতে কার্টুন ভিডিও বানাতে চান? তাহলে আপনি কি ধরনের কার্টুন ভিডিও বানাতে চান সেটা সুন্দর করে লিখে ফ্রি অ্যাপ গুলোর মধ্যে যেমন -ফ্লো এ আই, ক্যাপ কাট এআই,পিকজাবে, পিকা,ক্যানভা এআই এই অ্যাপসগুলোতে এসে যে কথাগুলো আপনি লিখেছেন সেটা কপি করে এখানে পেস্ট করলেই আপনাকে সুন্দর সুন্দর থ্রিডি কার্টুন ভিডিও বানিয়ে দেবে। এরপরে অ্যানিমেট বাটনে যদি চাপ দেন তাহলে কার্টুন কথা বলবে হাঁটবে। তবে এ আই ভিডিও বানালে আট বা দশ সেকেন্ডের বড় ভিডিও দেয় না। তাই ছোট ছোট ভিডিও বানিয়ে ক্যাপ-ট্যাটের মাধ্যমে জোড়া দিয়ে বড় ভিডিওতে রূপান্তর করা যায়।
শেষ কথাঃফ্রিতে এ আই দিয়ে প্রফেশনাল ভিডিও তৈরি করার নিয়ম এর শেষ কথা
ফ্রিতে এ আই দিয়ে প্রফেশনাল ভিডিও তৈরি করার নিয়ম শুরু করার আগে প্রথমেই একটা ছোট্ট কথা মনে রাখতে হবে। সেটা হল যে কোন ধরনের ভিডিও বানাতে চান, কত সেকেন্ডের ভিডিও বানাতে চান, আর কোন বিষয় নিয়ে ভিডিও বানাতে চান, সেটা আগে আপনাকে ঠিক করে নিতে হবে। তাহলে ভিডিও বানানোর অর্ধেক কাজ প্রায় শেষ হয়ে যাবে।এরপরে যেসব ফ্রি টুলস গুলোর কথা বলেছিস সেগুলোর মধ্যে গিয়ে আপনার কথাগুলো টেস্ট করে দেবেন তাহলে এ আই অনেক সুন্দর করে ভিডিও বানিয়ে দেবে।
আরো পড়ুনঃনতুনদের জন্য ফ্রিতে এ আই টুলস ব্যবহার করার নিয়ম
ফ্রিতে এ আই দিয়ে প্রফেশনাল ভিডিও তৈরি করার নিয়ম সম্পর্কে আমি বিস্তারিত ভেঙে বলার চেষ্টা করেছি।এর মধ্যেও যদি কোন বিষয় ছাড়া পড়ে যায় বা লিখার মধ্যে ভুল থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এর মধ্যে যদি কোন বিষয় সম্পর্কে বুঝতে সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি সবকিছু বুঝিয়ে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।


আপনি যদি ইচ্ছা পুরন এর কোন পোস্টে কমেন্ট করতে চান, তাহলে এর নীতি মেনে কমেন্ট করুন। কারন প্রত্যেকটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url