নতুনদের জন্য ফ্রিতে এ আই টুলস ব্যবহার করার নিয়ম
নতুনদের জন্য ফ্রিতে এ আই টুলস ব্যবহার করার নিয়ম শিখতে চান,কিন্তু আপনার কাছে কোন বাজেট নেই। এই চিন্তাই সারাক্ষণ মনের ভিতরে অস্থিরতা লাগে। আর চিন্তা নেই,নতুনদের জন্য কিছু কিছু এ আই ফ্রি টুলস আছে যেগুলো ব্যবহার করে নতুনরা সহজেই কাজ শিখতে পারে।
আমিও কিন্তু এক সময় নতুন ছিলাম। আপনাদের মত অনেক চিন্তা করতাম। যদি কোন ফ্রি এ আই টুলস থাকতো,তাহলে অনেক ভালো হতো শিখতে পারতাম। এখন আমি যেসব ফ্রি গুলো ব্যবহার করে কাজ শিখেছি সেই সম্পর্কে চলুন জেনে নেই ।
সূচিপত্র:নতুনদের জন্য ফ্রিতে এ আই টুলস ব্যবহার করার নিয়ম সম্পর্কে চলুন জেনে আসি
- নতুনদের জন্য ফ্রিতে এ আই টুলস ব্যবহার করার নিয়ম জানার আগ্রহ
- ছবি দিয়ে ভিডিও বানানোর এ আই টুলস কোনগুলো
- চ্যাট জিপিটি দিয়ে কনটেন্ট রাইটিং লিখার নিয়ম
- ছবি বানানোর জন্য সেরা ফ্রি এআই টুলস কোনগুলো
- এ আই এর সাহায্যে মোবাইল দিয়ে থ্রিডি কার্টুন ভিডিও তৈরি
- ফ্রি টুলস দিয়ে কতগুলো ভিডিও বানানো যায়
- এ আই এর সাহায্যে ইউটিউবে ভিডিও এডিটিং
- এ আই এর সাহায্যে ফেসলেস কার্টুন চ্যানেলের আইডিয়া
- নতুনদের জন্য ফ্রিতে এ আই টুলস ব্যবহার করার নিয়ম ডিজিটাল মার্কেটিংয়ে
- ক্যানভা এআই দিয়ে যেসব কাজ করা যায়
- এআই দিয়ে কিভাবে নিজের কন্ঠে কথা বলা যায়
- শেষ কথা :নতুনদের জন্য ফ্রিতে এ আই টুলস ব্যবহার করার নিয়ম জানা জরুরী কেন
নতুনদের জন্য ফ্রিতে এ আই টুলস ব্যবহার করার নিয়ম জানার আগ্রহ
নতুনদের জন্য ফ্রিতে এ আই টুলস ব্যবহার করার নিয়ম জানার আগ্রহ প্রায় সবার মধ্যেই দেখা যায়। এ আই এমন একটা জিনিস যা দ্বারা এখন অনেক কঠিন কাজের সহজ হয়ে গেছে এবং কাজগুলো দেখতে মনের মত হয়। এতে করে সবার মনের মধ্যে একটা আগ্রহ জন্মায়, যে কিভাবে এ আই ব্যবহার করে এত সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। আর যদি এগুলো ফ্রি বানানো যায় তাহলে তো কোন কথাই নেই। আজই শিখব চল শিখে ফেলি, কিভাবে এ আই টুলস ব্যবহার করে ফ্রিতে সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়।
তাই টাকা না থাকলেও কোন টেনশন নেই। কিছু কিছু এ আই ফ্রি টুলস আছে যেগুলো ব্যবহার করে নতুনরা অনেক কিছুই শিখতে পারে। নতুন অবস্থায় টাকা খরচ না করে এই টুলস গুলো ব্যবহার করে নতুন নতুন ভিডিও, কাটুন ভিডিও, আরো অনেক কিছুর শেখা যায়।যেমন,chat GPT, canva AI, Cap Cut, flow এছাড়াও আরো অনেক এআই ফ্রী টুর চাষের যেগুলো ব্যবহার করে আমি নতুন অবস্থায় কাজ শিখেছি। ছবি বানানোর জন্য চ্যাট জিপিটির কোন তুলনা হয় না। একদম রিয়েল ছবি বানিয়ে দেয়।
আর ভিডিও বানানোর জন্য ফ্লো হচ্ছে বেস্ট। অনেক সুন্দর করে ভয়েস সহকারে ভিডিও বানিয়ে দেয়। তবে এআই দিয়ে ভিডিও বানালে ৮ সেকেন্ডের বেশি দেয় না। তাই আপনার যদি ভিডিওর দরকার হয় তাহলে তিনটা বা চারটা ভিডিও বানিয়ে ক্যাপ কাট দিয়ে জোড়া দিয়ে একটা সম্পূর্ণ ভিডিও বানাতে পারেন।তবে ফ্লোতে প্রতিদিন ভিডিও বানাতে দেয় ফ্রিতে। আর অন্যান্য অ্যাপস থেকে ভিডিও বানিয়ে এ আই স্টুডিও তে গিয়ে সুন্দর ভয়েসও দিতে পারেন। এ আই স্টুডিও আবার ভয়েসের জন্য সেরা।
ছবি দিয়ে ভিডিও বানানোর এ আই টুলস কোনগুলো
ছবি দিয়ে ভিডিও বানানোর বেশ কয়েকটা ফ্রি এ আই টুলস আছে।যেগুলো ব্যবহার করে ছবি দিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানানো যায়। নিজের ফেস দিও ভিডিও বানানো যায়। আবার অন্য কোন ছবি দিয়ে ভিডিও বানানো যায়। তবে শুধু ছবি দিলেই ভিডিও বানিয়ে দেবে না। ভিডিও বানানোর জন্য নিয়ম আছে সেগুলো অবশ্যই জানতে হবে।আপনি যদি ছবি দিয়ে ভিডিও বানাতে চান তাহলে প্রথমেই চ্যাট জিপিটির কাছ থেকে একটা সুন্দর স্ক্রিপ্ট লিখে নিতে হবে।
আপনি যে রকম ভিডিও বানাতে চানসেই রকম ভাবে চ্যাট জিপিটি কে বলে দিতে হবে। যখন চ্যাট জিপিটি একটা স্ক্রিপ্ট লিখে দিবে,তখন আবার আপনাকে বলতে হবে যে আমাকে ভিডিও বানানোর জন্য একটা সুন্দর প্রমোট লিখে দাও। তাহলে চ্যাট জিপিতে একটা সুন্দর প্রমুখ লিখে দিবে। আর ওই প্রমোটটা কপি করে আপনি যে এআই ফ্রী টুলস এ ভিডিও বানাতে চান সেখানে গিয়ে পেস্ট করতে হবে। তাহলে ২-৩ মিনিটের মধ্যেই একটা সুন্দর আর সেকেন্ডের ভিডিও বানিয়ে দেবে।
আপনার কাছে যদি একটা ছবি থাকে তাহলে Pika, ranway,flow এইসব ফ্রি এ আই টুলস ব্যবহার করে ভিডিও বানাতে পারেন। জা রিয়াল মানুষের মত কথা বলবে। হাত মুখ নড়াবে তবে এগুলো করার জন্য আমি আগেই বলেছি আপনাকে চ্যাট জিপিটি থেকে একটা প্রমোট লিখে নিতে হবে। এছাড়া সুন্দর ভিডিও পাওয়া কখনোই সম্ভব না।আবার ক্যানভা থেকেও ভিডিও তারপরে টেমপ্লেট, লোগো বানানো যায়। এ আই দিয়ে একটা সম্পূর্ণ প্রজেক্ট এর ভিডিও তৈরি করা যায়। আর কার্টুন বানানোর জন্য domo AI অনেক ভালো।
চ্যাট জিপিটি দিয়ে কনটেন্ট রাইটিং লিখার নিয়ম
অনেকেই ভাবে যে চ্যাট জিপিতে তো আছেই। আমার কোন টেনশন নেই, আমি একটা বিষয় বলে দেব সে আমাকে লিখে দিবে। আর আমি সেইটা কে কপি পেস্ট করলেই আমার কাজ শেষ। এইটা যারা তারা সব থেকে বেশি বড় ভুল করে। কারণ গুগল এখন আর আগের মত বোকা নেই এখন অনেক চালাক হয়ে গেছে। google বুঝে নাই কোনটা এআই দিয়ে লেখা, আর কোনটা নিজে তার মানে হচ্ছে মানুষের লেখা।এর কাছ থেকে হেল্প নেওয়া যাবে।
এ আই এ মাথায় কিন্তু মানুষের মতো বুদ্ধি নেই। মানুষ তাকে যেটা বলবে সে ঐটাই লিখে দেবে। এতে ভুলও হতে পারে,আবার সঠিক হতে পারে। তবে আপনি যে বিষয়ে সম্পর্কে তার কাছ থেকে লিখে নিতে চান, তাহলে সেই বিষয় সম্পর্কে তাকে অনেক ভালোভাবে বুঝিয়ে বলতে হবে। তাহলে সে অনুযায় আপনাকে সুন্দর কন্টেন লিখে দেবে। এ আই যখন আপনাকে একটা কনটেন্ট লিখে দিবে, তখন আপনি ওই কন্টেন্ট সুন্দর করে ভালোভাবে খেয়াল করে পড়বেন। যদি ভুল হয় বা আপনার পছন্দ না হয় তাহলে তাকে আবার বলবেন, আমার ভালো লাগলো না তুমি সুন্দর করে লিখে দাও।
তাহলে সে আপনাকে ভাবে সুন্দর করে লিখে দিবে। আপনিও এটাকে আবার পড়বেন আপনি যেটা চেয়েছেন সেটা দিয়েছি কিনা। যদি ঠিকমতো দিয়ে দেয়, তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ। তবে মনে রাখবেন আপনি যেভাবে বলবেন ও কিন্তু সেভাবেই দেবে তাই আগে আপনাকে পরিকল্পনা করে নিতে হবে যে, আপনি কি চান তার কাছ থেকে। আর একটা কথা, এআই লিখে দিলে আপনি আনন্দে সাথে সাথে কপি করে পেস্ট করে দেবেন এটা করলে কিন্তু হবে না।
পুরো কনটেন্ট আপনার নিজের মতো করে নিজের ভাষায় আবার লিখতে হবে। যদি এ আই এর লিখা সম্পূর্ণ কপি পেস্ট করেন তাহলে, গুগল যখন বুঝতে পারবে যে আপনি এ আই থেকে কনটেন্ট কপি পেস্ট করেন, তখন সে একসময় কিন্তু আপনার ওয়েবসাইট ব্যান্ড করে দিতে পারে। তাই সেরকম ভুলটা না করাই ভালো। এ আই নিবেন তবে তার মধ্যে ওরে কিছু লিখে দেবেন।
ছবি বানানোর জন্য সেরা ফ্রি এআই টুলস কোনগুলো
এতক্ষণ তো বললাম কোন টুলস গুলো দিয়ে ভালো ভিডিও বানানো যায়। এখন আসি যেসব ফ্রী এ আই টুলস দিয়ে ছবি বানানো যায়। অনেকগুলো এ আই ফ্রি টুলস আছে যেগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি বানানো যায় তার মধ্যে হল। আমার কাছে চ্যাট জিপিটিছবি বানানোর জন্য বেস্ট লাগে। চ্যাট জিপিটি কে যদি আপনি সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারেন যে আপনার কি রকম ছবি প্রয়োজন তাহলে,সে আপনাকে ঠিক ঐরকম একটা ছবি বানিয়ে দেবে।
তারপরে magnific ai, pixabay, Microsoft AI, mix kit, playground AI এইসব ফ্রি টুলস দিয়ে আপনি অনেক সুন্দর মনের মত করে ছবি বানিয়ে নিতে পারেন। আপনি যেই ভাবে বলবেন ঠিক সেই ভাবেই ছবি বানিয়ে দেবে মাত্র ২ মিনিট সময়ের মধ্যেই সম্পূর্ণ ছবি রেডি করে দেবে। তবে ছবি চাওয়ার আগে আপনাকে বলে দিতে হবে। আপনি কি ছবি চান, কিরকম দৃশ্য চান সেগুলো ভালোভাবে লিখে দিতে হবে তাহলে আপনি একটা ভালো ফলাফল পাবেন। এক কথায় আপনার কিরকম ছবি চান সেটাই এআইকে বোঝানোয় হচ্ছে আসল।
এ আই এর সাহায্যে মোবাইল দিয়ে থ্রিডি কার্টুন ভিডিও তৈরি
এখন মোবাইল দিয়ে থ্রিডি কার্টুন তৈরি করা সম্ভব। কারণ এ আই চলে এসেছ।এখন যেমন ইচ্ছা তেমন কার্টুন বানানো যায়, ভিডিও বানানো যায়, এগুলো আর মানুষের এগুলো বাস্তব নিজেরাই তৈরি করতে পারবে তাও আবার ফ্রিতে। আগে যখন কার্টুন দেখতাম তখন মনে হতো মানুষ কিভাবে বানায় এগুলো কত চিন্তা ভাবনা করতাম। কিন্তু এখন বুঝতে পারছি যে এগুলো বানানো খুব একটা কঠিন কাজ নয়, ইচ্ছা করলে আপনিও বানাতে পারেন।
আরো পড়ুন :অনলাইন ক্লাসের জন্য সেরা এবং কম দামের ট্যাবলেট
বর্তমান যুগে এ আই আসাতেঅনেক কাজ হয়ে গেছে আর মানুষ অনেক কাজই করতে সফল হচ্ছে। তাই কেউ যদি থ্রিডি কার্টুন ফ্রিতে বানাতে চাই তাহলে, নেট সংযোগ একটা স্মার্ট ফোন আর একটা টুলস থাকলেই কাটুন বানানো কোন ব্যাপারই নয়। Kai bar, luma a i, eiapixএই অ্যাপস গুলো কাটুন বানানোর কাজটা অনেক সহজ করে দিয়েছে। তবে কার্টুন বানানোর জন্য এআইকে একটা প্রমট লিখে দিতে হবে।আপনি যে রকম কার্টুন বানাতে চান ঠিক সেই রকম ভাবে লিখে দিলে আপনাকে একটা প্রমোট লিখে দেবে।
অনেকেই প্রমোট কি সেটা জানেন না। আমিও জানতাম না, আর এইটা শিখতে আমার অনেক সময় লেগেছে।কারণ নতুন অবস্থায় এইগুলো সম্বন্ধে কিছুই বুঝতাম না। প্রমোট হচ্ছে যে রকম কার্টুন ভিডিও বানাতে চান সে কথাগুলো চ্যাট জিপিটিকে লিখে দেবেন সেই অনুযায়ী চ্যাট জিপিটি একটা প্রমোট লিখে দিবে এটাই হচ্ছে প্রমোট। আর সেটা অ্যাপসে গিয়ে পেস্ট করে দিলেই সে একটা কাটুন বানিয়ে দেবে।
ফ্রি টুলস দিয়ে কতগুলো ভিডিও বানানো যায়
ফ্রি টুলস দিয়ে ভিডিও বানানো যায়,তবে কিছু কিছু টুলস আছে একদমই ফ্রি তবে এগুলো ভিডিও বানাতে কিছু সময় লাগে। সময় লাগলে লাগুক তারপরেও নতুন অবস্থায় ফ্রী টুলস দিয়ে ভিডিও বানানোর সবথেকে ভালো। ক্যানভা এআই,ক্যাপ কাট,বিং ভিডিও কার্টুন এই টুলস গুলো একবারেই ফ্রি লিমিট নেই বললেই চলে। এইগুলোতে দিনে যত ইচ্ছা তত ভিডিও বানানো যায়, তবে ৮ সেকেন্ডের বেশি ভিডিও দেয় না।
তাই যদি বড় ভিডিও বানানোর প্রয়োজন হয়, তাহলে চ্যাট জিপিটি কে বলে কয়েকটা পাটে একটা সম্পূর্ণ কার্টুন ভিডিও বানানোর প্রমোট দিতে বলতে হবে।তাহলে চ্যাট জিপিটি অনেক সুন্দর করে পাট পাট করে লিখে দিবে। ওই প্রমাণ গুলো কপি করে ওই অ্যাপসগুলোর মাধ্যেপেস্ট করলেই তারা সুন্দর করে ভিডিও বানিয়ে দেবে। ছোট ছোট ভিডিও গুলো ক্যাপকাট এর মাধ্যমে গিয়ে জোড়া দিলে একটা সম্পূর্ণ কার্টুন ভিডিও হয়ে যাবে। ক্যানভা দিয়েও জোড়া লাগানো যায়। আর যদি ভয়েস না থাকে তাহলে এই আই স্টুডিওতে গিয়ে ভয়েস দেওয়া যাবে।
এ আই এর সাহায্যে ইউটিউবে ভিডিও এডিটিং
এখন শুধু এআই দিয়ে ভিডিও বানানো, কনটেন্ট লেখা, কার্টুন বানানো শুধু এইগুলোই করা যায় না। বা এগুলোর মধ্যে এ আই সীমাবদ্ধ নয়। এখন এআই দিয়ে অনেক কিছুই করা যায়। যত রকমের ভিডিও এডিটিং আছে করা যায়।আগে মানুষ ভিডিও জোড়া দিতে গেলে অনেক বিরক্ত হতো সময় লাগতো অনেক। কিন্তু এখন ভিডিও এডিটিং এর কাজগুলো অনেক ইন্টারেস্টিং হয়ে গেছে। capcut, in video in video, pictory, এই অ্যাপসগুলোর মাধ্যমে অনেক সহজেই ভিডিও এডিটিং করা যায়।
ভিডিও জোড়া দেওয়ার জন্য ক্যাপ কাট অনেক ভালো একটা অ্যাপস। আবার এ আই স্টুডিওতে গিয়ে নিজের ইচ্ছামত ভয়েস পছন্দ করে লাগানো যায়। আগেকার ৬ ঘন্টার কাজ এখন ৩০ মিনিটেই শেষ করা সম্ভব। তবে নতুন অবস্থায় শিখতে সময় লাগবে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ।ইউটিউবের থাম্বনেইল আর টাইটেল এইগুলো ক্যানভা এ আই আর টিউব বুবিএই অ্যাপসগুলো থেকে আইডিয়া নেওয়া যায়। এক কথায় ইউটিউবের ভিডিওর যত কিছু করা লাগে,অর্থাৎ ব্যাকগ্রাউন্ড, টাইটেল, মিউজিক, ইফেক্ট সবকিছুই এআই দিয়ে অটোমেটিক বসানো সম্ভব।
এ আই এর সাহায্যে ফেসলেস কার্টুন চ্যানেলের আইডিয়া
এ আই আসায় এখন ফেসনেস কার্টুন চ্যানেলের আইডিয়া বানানো অনেক সহজ হয়ে গেছে।এখন আর ভিডিও বানাতে হলে মুখ না দেখালেও চলে। ক্যামেরার সামনে না এসেও এ আই এর সাহায্যে ভিডিও বানিয়প এ আই এর সাহায্যে কথা বলিয়ে ইউটিউব চ্যানেল চালানো যায় । যদি নিজের ফেস দেখাতে না চান তাহলে এআই অ্যাপসে গিয়ে বলুন যে আমাকে কয়েকটা কার্টুন চ্যানেলের আইডিয়া দাও তার সাথে গল্প ক্যারেক্টার সিম সব মিলিয়ে দেবে।
ব্যাস হয়ে গেল সবকিছু রেডি তবে আপনি কিরকম কাটুন ভিডিও বানাতে চান আপনাকে পরিকল্পনায় নিতে হবে তারপরে এ আই কে বলতে হবে। যদি ফানি কথা আর কার্টুন বানাতে চান বা স্কুলের মজার ঘটনা ভুতের গল্প এসব বানাতে চান তাহলে এগুলো আগে তাকে বলে দিতে হবে। আবার এ লিওনার্দো এ আই দিয়ে ক্যারেক্টারের ছবিও বানানো যায়। ক্যেপ কাট আর পিকটরি, এগুলো ছবি নড়াচড়া করিয়ে দেয়। আর স্কিপ টা দিলে এআই বাকি কাজ করে দেবে। এভাবে যদি সপ্তাহে ২-৩ ভিডিও ইউটিউবে আপলোড করা যায় তাহলে আস্তে আস্তে ইউটিউব চ্যানেল বড় হবে।
নতুনদের জন্য ফ্রিতে এ আই টুলস ব্যবহার করার নিয়ম ডিজিটাল মার্কেটিংয়ে
নতুনদের জন্য ফ্রিতে এ আই টুলস ব্যবহার করার নিয়ম ডিজিটাল মার্কেটিংয়েকতটা গুরুত্বপূর্ণ চলুন জেনে নেই।ডিজিটাল মার্কেটিং যারা কাজ করে তারা এ আই টুলস ছাড়া বর্তমানে একটুও চলতে পারে না। কারণ এ আই এসে মানুষের কাজটা অনেক সহজ করে দিয়েছে। যে কাজ করতে আগে দিনের পর দিন লাগতো সেই কাজ মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই হয়ে যায়। এখন অনেকেই বলে এআই এসে মানুষের চাকরি খেয়ে নিয়েছে। আসলেই কি তাই?
এ আই আসলে মানুষের চাকরি খায়নি এাই মানুষের কাজগুলোকে আরো সহজ করে দিয়েছে। তবে এ আই কে ব্যবহার করা জানতে হবে। তবেই আপনার কাজ সহজ হয়ে যাবে। এর জন্য বেশি কিছু দরকার নেই একটা সাথে ইন্টারনেট সংযোগ আর ফোনের ভিতরে যে এসব ফ্রি এ আই টুলস আছে, এগুলো ব্যবহার করে কাজই সম্পন্ন করা যায়। আমিও একসময় নতুন ছিলাম, অনেক টেনশনের মধ্যে ছিলাম। কিভাবে আই টুলস ব্যবহার করে আমি ডিজিটাল মার্কেটিং করব।
এখন এ আই টুলস দিয়ে নতুন ও অনেক সহজেই ইউটিউব চ্যানেল খুলে, পেজ খুলে, কাজ করা শুরু করতে পারে। ক্যানভা, ক্যাট কাট এগুলো ফ্রি এপস এগুলো দিয়ে বিভিন্ন ধরনের এডিটিং কাজ ভিডিও বানানোর কাজ করা যায়। যদি আপনার ছবি বানানোর দরকার হয় চ্যাট জিপিটি ছবি বানানোর জন্য সেরা তবে এর একটা লিমিট আছে। প্রতিদিন তিনটা থেকে চারটা ছবি ফ্রিতে বানিয়ে দেয় একদম অরজিনাল লুক দিয়ে।
ক্যানভা এআই দিয়ে যেসব কাজ করা যায়
ক্যানভা এ আই দিয়ে যেসব কাজগুলো করা যায় আমি সংক্ষিপ্ত ভাবে বলি, একটা মজার বিষয় কি জানেন, আমি যখন নতুন ছিলাম, তখন ক্যানভা নামে যে কোন অ্যাপস আছে আর ক্যানভা কি? সে সম্পর্কে আমি কিছুই জানতাম না। এখন অনেক হাসি পায় আসলে নতুন অবস্থায় মানুষ কত রকমের অসহায় হয়ে থাকে।আচ্ছা যাই হোক, ক্যানভা হচ্ছে এ আই ফ্রি টুলস। এই ক্যানভা দিয়ে অনেক সহজেই ফেসবুকের কভার পেজ, অডিও ভিডিও তারপরে এডিটিং এর কাজ সব কিছুই করা যায়।
সব থেকে মজার বিষয় কি জানেন যারা একবারে নতুন কিছুই জানে না, তারাও এই এ্যাপস দিয়ে কাজ করতে পারবে।যদি কোন প্রেজেন্টেশন লাগে তাহলে ম্যাজিক ডিজাইনে পুরো স্লাইড আপনাকে কিছু সময়ের মধ্যেই রেডি করে দেবে।আর যদি ডিজাইন সম্পর্কে রং সম্পর্কে কোন কিছু না জানেন এ আই কিছুই ঠিক করে দেয়। তাই অল্প সময়ের মধ্যেই অনেক সুন্দর প্রফেশনাল কাজ করে অনলাইনে টাকা ইনকাম করার সুযোগ করে দেয়। তাই আর দেরি নয় যারা নতুন আছেন তারা আজকেই শুরু করেন।
এআই দিয়ে কিভাবে নিজের কন্ঠে কথা বলা যায়
এ আইডি দিয়ে শুধু অডিও ভিডিও কাটুন ভিডিও এডিটিং এসবই করা যায় না। আপনি যদি এখন ইচ্ছা করেনএআইকে দিয়ে আপনি আপনার নিজের কন্ঠ বানিয়ে নেবেন বা কথা বলিয়ে নেবেন।এটা এখন কোন ব্যাপারই না। এখন সবকিছু কতই সহজ হয়ে গেছে তাই না। আগে কখনো ভাবতেও পারিনি এরকম একটা সময়ের মধ্যে আমরা পৌঁছাব। আগে মনে হতো নিজের কন্ঠে কথা বলানোর জন্য কত কিছুই না লাগে। ক্যামেরা মাইক এসব ছাড়া কথা বলাই যাবে না এটা ভাবতাম।
আরো পড়ুন :চ্যাট জিপিটি ব্যবহার করে ব্লগ পোস্ট লেখার সঠিক নিয়ম
কিন্তু এখন আর এসব কোনো কিছুই লাগেনা শুধু একটা ফোন আর কিছু ফ্রি টুলস থাকলে নিজের কন্ঠে এ আইডি দিয়ে কথা বলানো সম্ভব। শুধু কয়েক সেকেন্ডে নিজের গলায় কথা রেকর্ড করে কে দিলে এ আই সেটা শিখে নেবে। এআইকে একটু বুঝিয়ে দিলেপরবর্তীতে আপনি যেটা লিখবেন আপনার কন্ঠে এ আইসবকিছু সুন্দর করে বলে দেবে। এর জন্য আপনাকে নিজে কথাওবলতে হবে না শুধু লিখে দিলেই হবে।শুধু লিখে দিলেই এই আয় ওই কথাগুলো আপনার নিজের বানিয়ে দেবে।
শেষ কথা:নতুনদের জন্য ফ্রিতে এ আই টুলস ব্যবহার করার নিয়ম জানা জরুরী কেন
নতুনদের জন্য ফ্রিতে এ আই টুলস ব্যবহার করার নিয়ম জানা অত্যন্ত জরুরি কারণ, নতুন অবস্থায় অনেক সময় অনেক কিছুই ভুল হয় কোন কিছুই সঠিকভাবে করা যায় না। তাই যদি ফ্রি টুলস পাওয়া যায় তাহলে, নতুনদের জন্য অনেক ভালো হয় ভুল হলেও সমস্যা নেই টাকা তো আর লাগছে না। কিন্তু নতুন অবস্থায় ভালো করে না শিখেই যদি কিনে শেখা লাগে, তাহলে টাকা ও খরচ হলো আর এদিকে সঠিকভাবে শিখা হলো না।তাই নতুন অবস্থায় টুলস গুলো ব্যবহার করে কাজ শিখাই ভালো।
নতুনদের জন্য ফ্রিতে এ আই টুলস ব্যবহার করার নিয়ম সম্পর্কে যথেষ্ট পরিমাণ বলার চেষ্টা করেছি। নতুন অবস্থায় ভিডিও করার জন্য কোন টুলস ব্যবহার করতে হবে কার্টুন বানানোর জন্য ফ্রিতে কোন টুলস ব্যবহার করতে হবে সবকিছু বুঝিয়ে বলেছি তার পরেও যদি কোন কিছু লিখতে ভুলে যায় বা বাদ পড়ে যায় তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি কোন কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন আমি বুঝিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফ্রিতে আরো অনেক এআই টুলস আছে সে বিষয়গুলো নিয়ে আর একটা কন্টেন লিখব।


আপনি যদি ইচ্ছা পুরন এর কোন পোস্টে কমেন্ট করতে চান, তাহলে এর নীতি মেনে কমেন্ট করুন। কারন প্রত্যেকটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url