ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া অনলাইন আয়ের সহজ উপায়

ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া অনলাইন আয়ের সহজ উপায় এখন হাতের মুঠোয়। ল্যাপটপ বা কম্পিউটার লাগবেনা শুধু হাতের ফোন আর ইন্টারনেট সংযোগ থাকলে মাসে বেশ কিছু টাকা ইনকাম করা যায়। এ কাজ স্টুডেন্ট, গৃহিণী থেকে শুরু করে যারা অন্যান্য কাজে ব্যস্ত থাকে তারাও সেই সময়ে শুরু করতে পারে।

ল্যাপটপ-বা-কম্পিউটার-ছাড়া-অনলাইন-আয়ের-সহজ-উপায়

কোন ইনভেস্টমেন্ট বা অভিজ্ঞতার প্রয়োজন নেই। শুধু ধৈর্য আর ইচ্ছা শক্তি এই দুইটা জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে পারবেন ইনশাল্লাহ। ২০২৬ সালে এইসব কাজগুলো অনেক সহজ হয়ে গেছে। 

সূচিপত্রঃ ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া অনলাইন আয়ের সহজ উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

  • ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া অনলাইন আয়ের সহজ উপায় সম্পর্কে জানুন
  • স্মার্ট ফোন দিয়েই মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা ইনকাম করা সম্ভব
  • কোন টাকা ছাড়া ঘরে বসে ইনকাম করার আইডিয়া
  • প্রতিদিন অল্প সময় কাজে লাগিয়ে আয় করার উপায়
  • স্টুডেন্ট ও গৃহিনীদের জন্য ভালো আয়ের উপায় কি
  • ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া অনলাইন আয়ের সহজ উপায় ফ্রিল্যান্সিং করে
  • মোবাইল দিয়ে ছবি এডিট করে টাকা আয়
  • হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে পণ্য সেল করে টাকা আয়
  • ঘুমিয়ে থেকেও টাকা আয় করার উপায়
  • গেম ও অ্যাপ খেলে কিভাবে টাকা আয় করা যায়
  • অনলাইনে স্ক্যাম থেকে বাচার উপায়
  • কিভাবে দ্রুত সফল হওয়া যায় তার কিছু টিপস
  • এ আই টুলস ব্যবহার করে কাজের চাপ কমানো
  • শেষ কথাঃল্যাপটপ বা কম্পিউটার ছাড়া অনলাইন আয়ের সহজ উপায় সম্পর্কে শেষ কথা

ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া অনলাইন আয়ের সহজ উপায় সম্পর্কে জানুন

ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া অনলাইন আয়ের সহজ উপায় সম্পর্কে অনেকেই হয়তো ভাবে ,অনলাইনে আয় করতে গেলে দামি দামি ল্যাপটপ আর ভালো কোন কম্পিউটার লাগবেই। কিন্তু আসলে তা না এখন আপনার হাতের একটা স্মার্ট ফোন দিয়েই ঘরে বসে অনলাইনে ইনকাম করতে পারেন। শুধু মোবাইলে নেট কানেকশন আর আপনার ইচ্ছা আর ধৈর্য শক্তি লাগবে তাহলেই যথেষ্ট। এটা পার্ট টাইম জব হিসেবেও আপনি করতে পারেন। যারা স্টুডেন্ট তারা পড়াশোনার পাশাপাশি ঘরে বসে বাজে সময়ই নষ্ট না করে অনলাইনে মোবাইলে কাজ করে টাকা ইনকাম করতে পারে।

আবার যারা গৃহিনী আছে তারাও রান্নাবান্না, বাচ্চা কাচ্চা সংসার সামলিয়ে, অবসর সময়টুকু কাজে লাগিয়ে মোবাইলের মাধ্যমে টাকা ইনকাম করতে পারে। তবে এটা করতে গেলে একটু গাইড লাইন তো লাগবেই ‌ নতুন অবস্থায় তো আপনি কোন কিছু চিনবেন না জানবেন না তাই সঠিক গাইডলাইন নিয়ে কাজটা শুরু করলে ভালো হয়। এখনকার দিনে ফ্রিল্যান্সিং কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে ছোট ছোট কাজগুলো মোবাইলের মাধ্যমেই করা সম্ভব। 

একটা মজার বিষয় কি জানেন এখানে কোন বড় ইনভেস্টমেন্ট লাগেনা। আবার আপনার কোন অভিজ্ঞতাও লাগে না আবার বেশি পড়াশোনা ও জানেনা লাগে না। যদি কোন কিছু জানার প্রয়োজন থাকে তাহলে আপনি google বা ইউটিউবে সার্চ দিয়ে আপনার না জানার বিষয়গুলো জেনে নিতে পারেন। তাহলে আপনার জন্য অনেক ভালো হবে বিষয়গুলো জানা হবে সেজন্য। অনেকে ফেসবুক পেজ ইউটিউব শর্ট অ্যাফলেট মার্কেটিং আবার অনেকে অ্যাপ টেস্টিং করে ও মাসে ভালো টাকা আয় করছে। তবে এই সব কিছু করার আগে সতর্ক থাকতে হবে যাতে আপনি কারো দ্বারা প্রতারিত না হোন।

স্মার্ট ফোন দিয়েই মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা ইনকাম করা সম্ভব

স্মার্ট ফোন দিয়ে মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা ইনকাম করা সম্ভব। যদি থাকে আপনার সঠিক পরিকল্পনা, সিদ্ধান্ত, ধৈর্য আর ইচ্ছা শক্তি তাহলে মাসে ১৫ থেকে ২০ হাজার টাকায় ইনকাম করা সম্ভব। মোবাইলের মাধ্যমে অনেক ধরনের কাজ করা যায়। ফেসবুক পেজ খুলে ইউটিউবে চ্যানেল খুলে ফ্রিল্যান্সিং করে কনটেন্ট রাইটিং লিখে, অনলাইন বিজনেস করে, অনলাইন টিউশনি করে কনটেন্ট রাইটিং লিখে কাজের অভাব নেই যদি আপনার কাজ করে ইচ্ছা থাকে। আপনি যে কাজটা করবেন সেটা বেছে নিয়ে প্রতিদিন যদি দুই তিন ঘন্টা সময় দেন তাহলে কয়েক মাসের মধ্যেই একটা ভালো ফলাফল পাবেন ।

তবে একটা সত্য কথাকে জানেন, কোন কাজেই সহজে সফলতা আসে না। তেমনি ভাবে মোবাইলে কাজ করলে ম্যাজিক এর মত তাড়াতাড়ি টাকা চলে আসবে না। আপনি যে কাজে করেন না কেন ধৈর্য অবশ্যই ধরতে হবে। প্রথম মাসে একটু কষ্ট হবে কারণ অনেক কিছুই আপনি জানেন না সেটা শেখার জন্য। তারপরে আস্তে আস্তে আপনি যখন অভিজ্ঞ হয়ে উঠবেন তখন আপনার ইনকামটাও বাড়তে থাকবে। এমন একটা সময় আসবে যখন আপনি অনেক কিছু শিখে ফেলবেন ।তখন একটা কাছ থেকে আর একটা কাজও ধরতে পারবেন সেই রকম অভিজ্ঞতা হয়ে যাবে।

আর সেই পজিশনে যেতে অবশ্যই কিছু সময় লাগবে। সেটাই হচ্ছে আপনার পরীক্ষার সময়। আপনি কতটুকু ধৈর্য ধরে কাজকে ভালোবেসে সময় দিতে পারেন। তবেই না সফলতা নিজের কাছে ধরা দেবে। আর যারা এক সপ্তা দুই সপ্তাবা এক মাস কাজ করে ছেড়ে দেয় তারা কখনোই মাসে ২০ হাজার টাকা ইনকাম করতে পারবেনা। আর যারা কাজকে ভালোবেসে লেগে থাকবে তারা অবশ্যই মোবাইল দিয়েই ছয় মাস পরে ভালো টাকা ইনকাম করবে। তাই আর দেরি না করে আজকে সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করেন সফল হবেন ইনশাল্লাহ।

কোন টাকা ছাড়া ঘরে বসে ইনকাম করার আইডিয়া

এখন ঘরে বসে কোন টাকা ইনভেস্ট না করেই ইনকাম করা সম্ভব। আর এসব সবকিছুই নির্ভর করে আপনার অভিজ্ঞতা ও স্কিলের উপরে। যদি আপনি ভালো কথা বলতে পারেন, তাহলে আপনি ভয়েস রেকর্ড করে অডিও বুকের কাজ নিতে পারেন। আবার যদি ভালো লিখতে পারেন তাহলে ব্লক বা প্রোডাক্টের ডেসক্রিপশন লিখে দিয়ে টাকা ইনকাম করতে পারেন। আবার যদি মানুষকে বোঝানোর মত ক্ষমতা থাকে তাহলে অনলাইনে ছোট ছোট ক্লাস নিয়ে ও শুরু করা যায়। এর জন্য প্রয়োজন আপনার হাতের ফোন আর ধৈর্য ইচ্ছা শক্তি।

এই কাজের সবচেয়ে ভালো দিক কি জানেন এখানে কোন রিস্ক নেই। লস হওয়ার কোন ভয় নেই। প্রথমে হয়তো কয়েক মাস অল্প কিছু টাকা আসবে ।কিন্তু আস্তে আস্তে যখন কয়েকটা ক্লায়েন্ট পেয়ে যাবেন তখন ইনকাম বাড়তে থাকবে। তবে সেই সময়টা আসার জন্য ধৈর্য ধরে থাকতে হবে। অনেকেই শুধু ক্যানভা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বানিয়ে মাসে টাকা ইনকাম করছে সেই টাকা দিয়ে সংসারে চালাচ্ছে।

আবার কেউ জামা কাপড়ের ছবি তুলে ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রি করছে। এই কাজগুলো বেশি মেয়েরা করে থাকে। মূল কথা হলো অজুহাত না দিয়ে আজ একটা কাজ বেছে নিয়ে শুরু করুন। ঘরে বসেই ইনকাম করা সম্ভব সেই রকম একটা কাজ পছন্দ করে আল্লাহর নাম নিয়ে শুরু করেন। দেখবেন আজকের ছোট সিদ্ধান্ত ভবিষ্যতে আপনাকে অনেক কিছু এনে দেবে। তাই আর দেরি নয় সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করে দেন। 

প্রতিদিন অল্প সময় কাজে লাগিয়ে আয় করার উপায়

আসলে ব্যস্ত মানুষদের জন্যই এই কাজটা সবথেকে বেটার। আপনার হাতে যদি দিনে এক ঘন্টাও সেই সময় থাকে তাহলে সে সময়টুকু কাজে লাগান। কিভাবে কাজে লাগাবেন জানেন? ধরুন আপনি অফিস থেকে বাসায় ফিরছেন রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত আপনার তেমন কোন কাজ নেই এই সময়টুকু আজেবাজে ভিডিও দেখে সময় পার করছেন। এই সময়টুকু আপনি কাজে লাগিয়ে টাকা ইনকাম করতে পারেন। সে টাকা দিয়ে আপনি, হাত খরচটা চালাতে পারবেন। 

ওই এক ঘন্টা সময় আপনি ছোট কন্টেন্টের আইডিয়া দেওয়া কারো পেজের কমেন্টের রিপ্লাই দেওয়া কিংবা পাঁচ থেকে দশ মিনিটের ভিডিও এডিট করা এ কাজগুলোর জন্য বড় স্কিন লাগেনা শুধু রুটিন করে প্রতিদিন একটু একটু করে করলেই দেখবেন মাস শেষে হাতে ভালো কিছু এমাউন্ট চলে এসেছে। মূল কথা হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আজকে করলেন কালকে করলেন না এভাবে করলে হবে না। আজকে তিন ঘন্টা করলেন কালকে একটুও করলেন না এভাবে করলে হবে না। প্রতিদিন নিয়ম করে এক ঘন্টা কাজ করলেও মাসে একটা ভালো এমাউন্ট হাতে আসবে। 

স্টুডেন্ট ও গৃহিনীদের জন্য ভালো আয়ের উপায় কি

যদি স্টুডেন্টদের জন্য ভালো আয়ের উপাই খুঁজতে যায় তাহলে সবার আগে নজরে পড়বে মোবাইল দিয়ে অনলাইনে কাজ করে টাকা আয় করা। স্টুডেন্টরা পড়াশোনা যতই করুক না কেন তারা দিনে কয়েক ঘন্টা সময় ফ্রি থাকে। এই সময়টা বাজে কাজে না লাগিয়ে যদি অনলাইনে কনটেন্ট লেখা, ক্যানভাস দিয়ে পোস্টার ডিজাইন করা, বা ছোট ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়ায় কোন কাজ করা ।এতে পড়াশোনার কোনো ক্ষতি হবে না। উল্টা নিজের পকেট খরচ নিজেই চালাতে পারবে ,তখন অনেক ভালো লাগবে। 

এবার আসি গৃহিণীদের বিষয় নিয়ে। অনেক গৃহিনী আছে যারা সংসার সামলিয়ে সন্তান সামলিয়ে বেশ কিছু সময় ফ্রি থাকে। এর সাথে ওর সাথে গল্প গুজব করে সময় কাটায়। বিশেষ করে মেয়েরা গল্প করতে খুব পছন্দ করে, আর যদি সাথে কয়েকজন হয় তাহলে তো কোনো কথাই নেই, কোন গল্প থেকে কোন গল্পে চলে যায় তার কোন ঠিক নেই। এসব করে সময় নষ্ট না করে যদি যে সময়টা পাই সে সময়টাকে ইনকামের সময়ে পরিবর্তন করতে পারে। 

আরো পড়ুনঃ সৌদি আরবে বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট খোলার পদ্ধতি।

গৃহিনীরা ফেসবুক পেজ খুলে রান্নাবান্নার ভিডিও পোস্ট করে ও টাকা ইনকাম করতে পারবে। যখন রান্না করতে গেল একটা সুন্দর করে ভিডিও বানালো। আবার অনেক গৃহিনী হাতের অনেক সুন্দর সুন্দর কাজ জানে এই কাজগুলো অনলাইনের মাধ্যমে বিক্রি করলেও টাকা আয় করতে পারবে। প্রথমে সময় লাগবে ব্যবসা পরিচিতি লাভের জন্য ।একবার যদি সোশ্যাল মিডিয়ায় পরিচিত হয়ে যায়, তাহলে তো কোন কথাই নেই। তখন নিজে ঘরে বসেই হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে। তবে মনে রাখতে হবে কোন কাজ সহজ নয় প্রত্যেকটা কাজেই ধৈর্য ও কঠোর পরিশ্রম করতে হয়। 

ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া অনলাইন আয়ের সহজ উপায় ফ্রিল্যান্সিং করে

এখনো অনেকেই ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া নিজের হাতের ফোন দিয়ে ফ্রিল্যান্সিং কাজ শুরু করছে। আগে অনেকে মনে করত ফ্রিল্যান্সিং মানেই হচ্ছে ল্যাপটপ বা পিসি লাগবে। কিন্তু এখন প্লে স্টোরে এমন কিছু অ্যাপস আছে যেগুলো দিয়ে আপনি ক্লায়েন্ট এর কাজ ধরতে পারবেন। তবে প্রথমে গাইডলাইন লাগবে অবশ্যই। আপনি যে কাজগুলো করতে পারবেন সেগুলো হল ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছোট ভিডিও কাটা ছেঁড়া করা ডাটা এন্টি বা কারো জন্য প্রেজেন্টেশন স্লাইড বানানো এইসব কাজগুলো।

এগুলো শিখতে আপনার সময় লাগবে ১০ থেকে ১৫ দিন। ক্লায়েন্ট কাজ দেবে আপনি ফোনের মাধ্যমে সব সাবমিট করে দেবেন আর টাকা পেয়ে যাবেন। কোন ঝামেলা হবে না। শুরুতেই বড় বড় প্রজেক্ট এর কাজ না ধরে ছোট ছোট কাজ ধরবেন। আপনি যে কাজটা পারেন সেই কাজের নমুনা ৩-৪ দিয়ে রাখবেন। তাহলে মানুষ বুঝবে আপনি কাজ কি কাজ জানেন। আরে তিন-চারটা কাজ কম টাকায় করলেও সমস্যা হবে না। কারণ নতুন অবস্থায় আপনার লক্ষ্য হবে ক্লাইন্ট ধরা টাকা না। 

ল্যাপটপ-বা-কম্পিউটার-ছাড়া-অনলাইন-আয়ের-সহজ-উপায়

তাই ক্লায়েন্ট এর বিশ্বাস অর্জন করতে হবে ক্লায়েন্টের সাথে ভালো ব্যবহার করতে হবে। যাতে করে ক্লাইন্ট একবার কাজ নেওয়ার পরে আপনার সব কিছু দেখে পরবর্তীতে আবার কাজ দেয়। এভাবে যদি আপনি ক্লায়েন্টের বিশ্বাস অর্জন করে নিতে পারেন তাহলে মনে করবেন ক্লায়েন্ট আপনার মাসিক কাস্টমার হয়ে যাবে। তখন আস্তে আস্তে কাজের রেট বাড়াবেন তাহলে সমস্যা হবে না। আপনি যদি ভাল কাজ পারেন তাহলে আপনার ক্লায়েন্ট অন্য একজনকেও আপনার কথা বলতে পারে । এভাবে আস্তে আস্তে আপনি অনেক কাজ পেতে থাকবেন।

মোবাইল দিয়ে ছবি এডিট করে টাকা আয়

এখন আপনার মোবাইলের গ্যালারিতেই আপনার টাকা লুকিয়ে আছে। কি আশ্চর্য লাগছে ?আশ্চর্যের কিছু নেই এটাই বাস্তব। Snapseed, PicsArt, canva এই অ্যাপ গুলো দিয়ে প্রোডাক্ট এর ছবি, ফেসবুক পোস্ট এর ব্যানার, এমনকি বিয়ের ছবির ব্যানার ও এডিট করা যায়। ছোট দোকানদার অনলাইন বিজনেস করে যারা নতুন তারা প্রতিদিন ছবি খোঁজে। আপনি তাদের জন্য পাঁচ থেকে ছয়টা টেমপ্লেট বানিয়ে রেখে দেবেন। তারপর ফেসবুক গ্রুপে গিয়ে বলবেন প্রোডাক্ট ফটো এডিট করে দেই একটা ছবি ৫০ টাকা বা ১০০ টাকা এভাবে বলবেন।। 

প্রথম অবস্থায় এভাবে ২০-৩০ টা কাজ পেয়ে গেলে আর কোন টেনশন থাকবে না। এখানে ল্যাপটপ লাগবে না শুধু একটা মোবাইল লাগবে তার সাথে। নেট সংযোগ থাকতে হবে। শুধু অন্যের ছবি এডিট করেই আয় করা যায় না ।নিজের কনটেন্ট বানিয়েও আয় করা যায় । মনে করেন আপনি অনেক সুন্দর করে খাবারের ছবি এডিট করতে পারেন বা ছবি উঠাতে পারেন। তাহলে ইনস্টাগ্রাম রেল এর কভার বানিয়ে দেন অথবা রেস্টুরেন্ট এগুলোর এই কাজের জন্য মাসে সিক্স টাকা দেয়। আবার কেউ মোবাইল দিয়ে logo বানাই পোস্টার জন্মদিনের কার্ড ডিজাইন করেছিভারে সেল করে। 

হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে পণ্য সেল করে টাকা আয়

whatsapp এখন শুধু মেসেজ করার জন্য এক নয়। এই whatsapp টা এখন মার্কেট প্লেস হয়ে গেছে। আপনার কন্টাক্ট লিস্টে যে নাম্বারগুলো আছে তারাই হচ্ছে আপনার কাস্টমার। তাই প্রতিদিন আপনি যে কাজটা করবেন মনে মনে ভেবে রেখেছেন ,দুই তিনটা প্রোডাক্ট এর ছবি সুন্দর করে প্লেয়ার ভাবে ডেসক্রিপশন লিখে স্ট্যাটাস দিবেন। যারা আপনার পণ্য দেখে আগ্রহ করবে বা তাদের ইন্টারেস্ট জন্মাবে যে দেখিতো এ প্রোডাক্টটা কেমন তারা সরাসরি আপনার সাথে যোগাযোগ করবে। এই যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে। 

এটা করার জন্য কোন দামি ল্যাপটপ বা পিসির দরকার নেই। আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আর আপনার ঘরের আসবাবপত্র যা আছে সেগুলো দিয়েই আপাতত শুরু করতে পারেন। অনলাইন জগতে বিশ্বাসটা অর্জন করা হচ্ছে একটা বড় পুঁজি। অনলাইনে এত পরিমানে ব্যবসা বেড়ে গেছে, আর ফেক ব্যবসা বেড়ে গেছে যা মানুষ কোন কিছু করতে গেলে অনেক ভয় পায়। তাই আগে বিশ্বাস অর্জন করতে হবে। একবার যদি বিশ্বাস অর্জন করতে পারেন তাহলে আর কোন সমস্যা নেই। 

শুধু বন্ধু-বান্ধবের সাথে কথা বললেই হবে না। আর তাদের কাছে পণ্য বিক্রি করলে হবে না ,পণ্য বিক্রি করার এরিয়া টা বাড়াতে হবে। এখানে একটা গ্রুপ তৈরি করতে হবে। আর আপনার যে পণ্যগুলো সেল করা হবে যারা নিবে তাদেরকে সেই গ্রুপে এড করে নেবেন। তাহলে নতুন কোন কিছু অন্য আসলে সরাসরি তাদের কাছে চলে যাবে। আর একটা গোপন টিপস হলো কাস্টমারের সাথে ভয়েসে কথা বলা। কাস্টমারের সাথে ভয়েজে কথা বললে তারা অনেক বিশ্বাসী হয় প্রোডাক্টের প্রতি। মেসেজে কথা বলা থেকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কথা বলবেন। এভাবে 12 মাস করলে দেখবেন মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা ইনকাম করার কোন ব্যাপার না।

ঘুমিয়ে থেকেও টাকা আয় করার উপায়

ঘুমিয়ে থেকে টাকা আয় করার মানে এই না যে, আপনি কোন কিছুই করবেন না। এমনি এমনি আপনার কাছে টাকা চলে আসবে। এর মানে হচ্ছে কষ্ট করে আপনি একবার এমন একটা জিনিস বানিয়ে রেখে দেবেন, যেটা থেকে আপনি অটোমেটিক আয় করতে পারবেন। যেমন ধরেন আপনি একটা সুন্দর ডিজাইনের মোবাইল ওয়ালপেপার বানালেন অথবা আপনি একটা কনটেন্ট লিখলেন। তারপরে আপলোড করে ঘুমালেন। আপনি ঘুমালেন ঠিকই কিন্তু অনেক মানুষ যারা সেগুলো ডাউনলোড করে সেখান থেকে তাদের টাকা বা ছোট ডোনেশন অটোমেটিক আপনার বিকাশে ঢুকে যাবে। 

এই যে একবার বানানো হলো বারবার বিক্রি হয় এটাই হল ঘুমিয়ে ঘুমিয়ে আয়ের ব্যবস্থা। এভাবে আয় করার আর একটা রাস্তা হল রেফার সিস্টেম। অনেক অ্যাপ আছে যারা নতুন ইউজার আনলে টাকা দেয় ‌ আপনি একবার আপনার লিংকটা ফেসবুক গ্রুপে বা বন্ধুদের দিয়ে দিলেন। তারপর আপনি ঘুমিয়ে গেলেন সকালে উঠে দেখবেন ১০ থেকে ১৫ জন আপনার লিংক দিয়ে জয়েন করেছে। ওইখান থেকে আপনি কিছু কিছু টাকা পেয়ে যাচ্ছেন। এখানে আপনাকে বারবার বসে কাজ করতে হবে না বা বসেও থাকতে হবে না। একবার করলেন কিন্তু টাকা আসতেই থাকবে তাই বলা হয়েছে ঘুমিয়ে ঘুমিয়ে আয়ের উপায়। 

গেম ও অ্যাপ খেলে কিভাবে টাকা আয় করা যায়

ফোনে গেম খেললেই টাকা আসে এটা শুনলে প্রথমে আয় আজগুবি মনে হতো। যে এদের মাথা পাগল হয়ে গেছে গেম খেলে আবার টাকা আয় করা যায় নাকি? কিন্তু এটা সত্যি যে গেম খেলেও টাকা আয় করা যায়। অনেক কোম্পানি আছে যারা তাদের নতুন গেম মানুষদেরকে দিয়ে টেস্ট করায় নেয়। আপনি শুধু গেমটা ডাউনলোড করে ১০ থেকে ১৫ মিনিট খেলবেন ।লেভেল পার করবেন। বিনিময় তারা আপনাকে পয়েন্ট দিবে। এই পয়েন্ট জমে বিকাশ বা নগদে টাকা তুলতে পারবেন। 

আরো পড়ুনঃবিআরটিএ ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার সম্পূর্ণ নিয়ম 

কি সুন্দর একটা মজার খেলা তাই না? গেম খেললেও মজা লাগে আবার টাকা পেলে তো আরো বেশি ভালো লাগে। যাকে বলে এক ঢিলে দুই পাখি মারার মতো। গেম খেলে টাকা আয় করে অনেক বড়লোক হতে পারবেন না, ঠিকই তবে নিজের খরচটা চালাতে পারবেন ।বন্ধুদের সাথে আড্ডায় চা বিস্কুট খেতে পারবেন। শুধু একটা কথা মনে রাখবেন আসল টাকা ইনভেস্ট করতে বললে ওই গেম থেকে ১০০ হাত দূরে থাকুন কারণ তারা ফেক। এখন অনলাইনে হাজার হাজার ফেক ব্যবসায়ী আছে। 

অনলাইনে স্ক্যাম থেকে বাচার উপায়

অনলাইনে ইনকাম করা যতটা সহজ ঠিক ততটাই আবার কঠিন। যেমন অনলাইন ইনকাম বেড়েছে তেমনি বেড়েছে মানুষ ঠকানোর কারখানা। অনেক অসহায় নারী পুরুষ আছে যারা তাদের হন্য হয়ে জব খুঁজতে আছে। তাদের সরলতার সুযোগ নিয়ে কিছু কিছু ফেক ওয়েবসাইট আছে যারা তাদেরকে ফাঁদে ফেলে দেয়। তাই কেউ যদি বলে মাত্র ৫০০ টাকা দেন তিন দিন বা ৫ দিনের মধ্যে আপনাকে ৫ হাজার টাকা দেওয়া হবে। যারা এ কথা বলবে বুঝবেন তারা ১০০% ভুয়া। 

আসল কাজে কখনো টাকা চায় না আর এত টাকাও দেয় না। কারণ টাকা তো আর বাতাসে ভেসে আসে না অনেক কষ্টের পরে টাকা হাতে আসে। যারা ফেক তারা লোভ দেখায় এই লোভে আমরা পা দিয়ে ফেলি তখন আমাদের সব শেষ হয়ে যায়। এভাবে আমি নিজেও পাঠিয়েছি একদম একই ভাবে। বলেছিল ২০০০ টাকা দিলে প্রতিদিন ২০০ ৩০০ টাকা করে লাভ হবে সপ্তাহে ওই টাকা উঠাতে পারবেন আমার সাত দিন না যেতেই সেই সাইট টা বন্ধ হয়ে গেছে। অনেক আশা ছিল মনের ভিতরে কিন্তু আমার সব আশা সাথে সাথে আরো অনেক মানুষের আশা অপূর্ণ থেকে গেছে। 

তাই এসব লোক থেকে সব সময় দূরে থাকতে হবে। আরেকটা কমন ফাঁদ হচ্ছে ফেক অফার। whatsapp বা messenger এ মেসেজ আসবে আপনি ১ লাখ টাকা দিতেছেন, আপনি ৫০ হাজার টাকা জিতেছেন এভাবে মেসেজ দেয় ।আরও বিভিন্ন বিষয় নিয়েও মেসেজ দেয়। যেমন আমার এক দুঃসম্পর্কে ভাইকে বলেছিল ভাইয়া আপনার নামে এক লক্ষ টাকা এসেছে। সে টাকাটা আপনাকে এখন দেবো আপনার মোবাইল একটা পিক পিন নাম্বার যাবে আমাকে পিন নাম্বারটা দেন। ওই ভাইয়া বুঝতে পারেনি পিন নাম্বারটা দেওয়ার সাথে সাথে হঠাৎ মনে হয়েছে এটা তো ফেক হতে পারে। 

সাথে সাথেই আমাদের কাছে এসে ঘটনাটা বলল ।আর বলল যে পাসওয়ার্ডটা চেঞ্জ করবো, এতক্ষণে দেরি হয়ে গেছে ।পাসওয়ার্ড চেঞ্জ করার আগেই তার অ্যাকউন্ট একদম ফাঁকা। এক মিনিটেই থাকা হয়ে গেছে তার অ্যাকাউন্ট। উনি অনেক মন খারাপ করেছিলেন। তবে তার একটা ভালো শিক্ষা হয়েছে সাথে সাথে আমাদেরও। তাই যারা এসব কথা বলবে তাদের ফাঁদে কখনোই পা দেবেন না। কোন কিছুর পাসওয়ার্ড চাইলেও দেবেন না। টাকা ইনকাম করা খুব কঠিন, এত সহজে কেউ টাকা ইনকাম করতে পারে না। আর একটা কথা মনে রাখবেন যে রাস্তায় খুব সহজে টাকা আছে সে রাস্তায় বিপদজনক।

কিভাবে দ্রুত সফল হওয়া যায় তার কিছু টিপস

সফলতার আরেকটা শর্টকাট রাস্তা হল মানুষকে সাহায্য করা। আপনি যে সার্ভিস টা দেন সেটা নিয়ে ফ্রিতে দুই থেকে চারটা স্যাম্পল করে দেখান। মানুষ কাজ দেখে খুশি হয়ে নিজেই আপনাকে টাকা দিয়ে কাজ দেবে। প্রথমে যা আপনার কাজ একদম ভালোভাবে তা না , ভুল হবে ভুল হলে মন খারাপ করে বসে থাকা যাবে না। একটা কথা কি জানেন যেখানেই ভুল সেখানেই শেখা। ভুল হলে পরবর্তীতে ওর থেকে আরো বেশি ভালোভাবে করার চেষ্টা করবেন ।তাই ভুল হওয়াটাই বেশি ভালো।

তাড়াহুড়া করে কোন কিছুই ভালো হয় না ।তাই প্রতিদিন অল্প করে ভালো করার চেষ্টা করুন। তাহলে দেখবেন আস্তে আস্তে কয়েক মাসের মধ্যে অন্যদের থেকে আপনি আরো ভালো করতে পারবেন। আর দ্রুত সফল হতে চাইলে প্রথমে দশটা কাজ হাত না দিয়ে একটা করে কাজ বেছে নিবেন। আপনি যে বিষয়ে পারদর্শী সে বিষয়টা নিয়ে আপনি কাজ করবেন। মনে করেন আপনি ছবি এডিট করতে পারেন তাহলে শুধু ওইটাই করবেন কয়েক মাস তাহলে আপনার স্কিল অনেক ভালো হবে। আর একটা কথা হল ধৈর্য আর আপনার লক্ষ্য ঠিক করা। 

এ আই টুলস ব্যবহার করে কাজের চাপ কমানো

এ আই টু শুধু লেখার কাজেই না বরং ছবি ,ভিডিও থেকে অনেক কিছুই এই আয় কে দিয়ে করানো যায়। ক্যানভা এর এ আই দিয়ে এক মিনিটে পোস্টার বানানো যায়। কেপকাট এর এয়াই দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কেটে দেওয়া যায়। হিসাবের কাজ থাকলে গুগল সিটেই ফর্মুলা লিখে দেয়। আগে যে কাজ করতে দুই থেকে তিন ঘন্টা সময় লাগতো ,সেই কাজ এখন মাত্র ১৫ মিনিটে করা সম্ভব। এ আই কে দিয়ে এইসব কাজ করালে আপনার হাতে আরও অনেক সময় বাকি থাকবে। সেই সময়টুকু আপনি ক্লায়েন্ট খোঁজা বা নিজের স্কিনের জন্য ব্যয় করবেন। 

তাই এ আই কে ভয় না পেয়ে, তাকে বন্ধু ভাবুন তাহলে তাকে দিয়ে অনেক কাজ করানো যাবে। আগে যে একটা ফেসবুক পোস্ট লিখতে ৩০ মিনিট লাগতো, এখন সেই কাজ এক মিনিটের মধ্যেই হয়ে যায়। তবে এ আই নিজে থেকে কোন কিছু দেবেনা তার কাছে আপনি কি চান? কিভাবে চান সবকিছু আপনার নিজেকে গুছিয়ে বলতে হবে। তা না হলে কিন্তু পরে আবার সমস্যা হবে কাজ করানো যেমন ভালো তেমন কিন্তু খারাপ দিকও আছে। সেজন্য আপনি কি নিবেন তার কাছে কি বিষয়ে জানতে চান লিখতে চান সেটা ভেবে চিন্তে বলতে হবে। 

তাহলে এই আয় কে দিয়ে কাজ করানো সহজ হবে। প্রোডাক্টের ডেসক্রিপশন, ইমেইলের রিপ্লাই ,এমনকি ইউটিউব ভিডিওর স্ক্রিপ্ট এসব কিছুই এ আই কে দিয়ে লিখে নেওয়া যায়। এ আই কে দিয়ে আপনি আপনার কাজ করে নিতে পারবেন। মনে করবেন এ আইন হলো আপনার একটা বড় অ্যাসিস্ট্যান্ট। শেখ হাসিনা বানিয়ে দেবে আর আপনি ফাইনাল চারটা বানিয়ে তারপরে ছাড়বেন। এতে করে আপনার মাথায় যে চাপটা থাকবে সেটা কমে যাবে।

শেষ কথাঃল্যাপটপ বা কম্পিউটার ছাড়া অনলাইন আয়ের সহজ উপায় সম্পর্কে শেষ কথা

 ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া আয়ের সহজ উপায় আসলে আপনার হাতেই আছে। আপনি বুঝতে পারছেন না তাই। শুধু ফোনটাকে গেম আর বিভিন্ন ধরনের ভিডিও দেখে স্কল করার ডিভাইস হিসেবে না রেখে। কাজে লাগাতে পারেন ইনকামের সোর্স হিসেবে। তাই আজকে থেকে সময় নষ্ট না করে একটা কাজ বেছে হাতে নিয়ে নেন। প্রথম মাসে হয়তো অল্প টাকা আসবে। কিন্তু হাল ছাড়া যাবে না । কারণ তিন অথবা পাঁচ মাস পর থেকেই আপনার ইনকাম হবে ১০ থেকে ১২ হাজার টাকা। 

তাই ধৈর্য ধরে নিষ্ঠার সাথে সময়কে কাজে লাগিয়ে আজকের শুরু করেন যে কোন একটা কাজ। মনে রাখবেন আজকের একটু ধৈর্য আর শেখার আগ্রহ হলো আপনার সফলতার সিঁড়ি। এই চেষ্টা একদিন আপনার বড় সফলতার গল্প হবে যা অন্যকে শোনাতে পারবেন। ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া অনলাইন আয়ের সহজ উপায়, সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করেছি। লিখতে গিয়ে যদি কোন বিষয়ে ভুলভ্রান্তিক হয় বা কোন কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল।





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি যদি ইচ্ছা পুরন এর কোন পোস্টে কমেন্ট করতে চান, তাহলে এর নীতি মেনে কমেন্ট করুন। কারন প্রত্যেকটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url