ইনভেস্ট ছাড়া স্টুডেন্টদের মোবাইলে অনলাইন ইনকাম ২০২৬

ইনভেস্ট ছাড়া স্টুডেন্টদের মোবাইলে অনলাইন ইনকাম ২০২৬সালে কোন ব্যাপারই না। অনেকেই ভাবে অনলাইন ইনকাম মানেই টাকা ইনভেস্ট করতে হয়। তবে সত্য কথা বলতে কি জানেন? এক টাকাও ইনভেস্ট ছাড়াই

ইনভেস্ট-ছাড়া-স্টুডেন্টদের-মোবাইলে-অনলাইন-ইনকাম-২০২৬

স্টুডেন্টরা তার নিজের হাতের মোবাইল দিয়ে সুন্দর একটা ইনকাম শুরু করতে পারে। ২০২৬ সালে এসে এখন আর কম্পিউটার আর দোকান লাগছে না। শুধু একটা নেট সংযোগ অ্যান্ড্রয়েড ফোন হাতে থাকলেই সম্ভব। 

সূচিপত্রঃস্টুডেন্টদের মোবাইলে যে অনলাইন ইনকাম করা সম্ভব তা নিম্নে দেওয়া হল 

ইনভেস্ট ছাড়া স্টুডেন্টদের মোবাইলে অনলাইন ইনকাম ২০২৬ এ কেন সহজ

ইনভেস্ট ছাড়া স্টুডেন্টদের মোবাইলে অনলাইন ইনকাম ২০২৬ সালে অনেক  সহজ।২০২৬ সালে স্টুডেন্টদের জন্য মোবাইল ইনকাম একদম সহজ হওয়ার কারণ কি জানেন? কারণ হচ্ছে, আগে অনলাইনে ইনকাম করতে চাইলে পিসি, ল্যাপটপ, আর একটা তো অফিস লাগতোই। তাই অনেক স্টুডেন্টরা অনলাইনে ইনকাম করতে সাহস করত না। তবে ২০২৬ সালে স্টুডেন্টদের হাতে যদি একটা  স্মার্ট ফোন আর নেট সংযোগ থাকে ।

তাহলে তারা ঘরে বসেই পড়াশোনার পাশাপাশি, অনলাইনে মোবাইলে ইনকাম করে নিজের পকেট খরচটা চালাতে পারে। বর্তমানে এসএসসি পাস করার পরে এমন কোন ছাত্র নেই যে তার কাছে একটা স্মার্ট ফোন থাকে না। তাই আমিও বলবো, স্মার্টফোনটা খারাপ কাজে না লাগিয়ে, প্লে স্টোরে অনেক ফ্রী অ্যাপ আছে, যেগুলো দিয়ে কাজ করে টাকা ইনকাম করা যায়। যেমন:

  1.  canva
  2. chat GPT 
  3. YouTube 
  4. fiverr এই সব অ্যাপ মোবাইলে হাতের কাছেই থাকে। তারমানে আপনার পকেটেই থাকে একটা টাকা ইনকামের মেশিন। 

অবসর সময়ে সেটা দিয়ে আমি ইনকাম করতে পারেন। এমনকি আপনি ঘুমাতে যাওয়ার আগে আজেবাজে ভিডিও না দেখে, এক ঘন্টা যদি সময় দেন তাহলে ওইখান থেকে আপনার একটা প্রফিট আসবে। তাই এখান থেকে হারানোর কিছু নেই, আছে শুধু শিখার। আর এই কারণেই ২০২৬ সালে স্টুডেন্টদের জন্য মোবাইলে অনলাইন ইনকাম একবারে সহজ হয়ে গেছে। তাই আর দেরি নয় হাতে সময় থাকলে আজই শুরু করুন। 

স্টুডেন্টদের জন্য কোন উপায় দিয়ে ইনকাম শুরু করা উচিত

আমার মতে স্টুডেন্ট থাকা অবস্থায় মোবাইল দিয়ে ইনকাম করাটা সবথেকে বেশি ভালো হবে। মোবাইল দিয়ে আয় করা যায় এমন কয়েকটি মাধ্যম হলো, ক্যানভা দিয়ে, পোস্টার ডিজাইন, ফেসবুক পে জ ম্যানেজ করে, কনটেন্ট লিখে, ছবি বা ভিডিও এডিট করে। প্রথমেই ছোট ছোট কাজ দিয়ে শুরু করে বেশ কিছু টাকা আয় করা যায়। প্রথমে অল্প টাকা হলেও দুই তিন মাস পরে দিনে ৫-৬০০ টাকা ইনকাম করতে পারবে। সবথেকে বড় কথা হল ,তুমি যখন কাজ করতে করতে তোমার অভিজ্ঞতাটা বাড়বে। 

তখন তোমার কাছ থেকে মানুষের কাজ নেওয়ার চাহিদাটা ও বাড়বে। তখন তোমার স্কিল ভালো হবে তোমার রেজাল্ট কি তুমি কি পাস করেছ সেটা ম্যাটার করবে না। তুমি ভালো কাজ জানো এটাই সবথেকে বড় কথা। যদি তুমি কথা বলতে বেশি ভালোবাসো তাহলে ফেসবুক পেজ খুলে ফেলো। ভিডিও বানাও ভালোভাবে এডিটিং করে পোস্ট করো। এখান থেকেও বেশ টাকা ইনকাম করা যায়। তাছাড়া আরও অনেক অনলাইন জব আছে, সেইগুলো করেও টাকা আয় করতে পারো। তাই আজকেই সিদ্ধান্ত নাও ,কারন আজকের একটা ছোট সিদ্ধান্ত ভবিষ্যতে বড় কিছু এনে দিবে।

ইনভেস্ট ছাড়া ইনকাম করার আগে জরুরী  সর্তকতা

যখনই ইনভেস্ট ছাড়া অনলাইনে ইনকাম এই কথা ছাত্ররা শুনে বা কোন স্টুডেন্ট শুনে, তখনই তারা লোভে পড়ে ভুল scamp অ্যাপের মধ্যে ঢুকে যায়। বলবে এক ক্লিকে ই ৫০ টাকা, আবার বলবে আপনার কাজ হবে শুধু মানুষের সাথে একটু কথা বলা তাহলে আপনি দিনে ৮০০ থেকে হাজার টাকা ইনকাম করতে পারবেন এগুলো সব ভুয়া। এটা করলে সময়ও নষ্ট টাকাও নষ্ট। 

তাই প্রথমেই realistic হতে হবে। কেউ আপনাকে বসে বসে টাকা দেবে না বা আপনার মুখ দেখে টাকা দেবে না। দিনে যদি আপনি ৫০ থেকে ১০০ টাকা দিয়ে শুরু করেন, মাসে একটা এমাউন্ট পাবেন যা আপনার কাজে আসবে। এভাবে আস্তে আস্তে ধৈর্য ধরে থাকলে ভবিষ্যতে মাসে একটা মোটা অঙ্কের টাকা উঠাতে পারবেন। আর দ্বিতীয় কথা হল আপনার বিকাশ নাম্বার কাউকে দিবেন না। শুধু withdraw করার সময় official app এ দিবেন।  এখন মানুষ বিভিন্ন ভাবে প্রতারিত হচ্ছে ।তাই খুব সাবধান, বিকাশের কোম্পানি কখনোই কার কাছে পিন বা ওটিপি চাইনা।

স্টুডেন্টরা যেগুলো থেকে সহজে অনলাইন ইনকাম করতে পারে

স্টুডেন্টদের হাতে খুব বেশি সময় থাকে না কারণ ,তারা পড়াশোনা করে, হোম ওয়ার্ক আছে, ক্লাসে বিভিন্ন ধরনের এক্সাম দিতে হয়। এসব করতে করতে তাদের হাতে এক থেকে দুই ঘন্টার বেশি সময় থাকে না। তাই বড় ইনভেস্টমেন্ট এর কোন কাজ করতে পারে না। তাই তাদের জন্য সহজ উপায় হল যেগুলো মোবাইল দিয়ে অল্প সময়ে করা যায়। 

সেই অ্যাপসগুলো হল, microtask app, survey রেফার করা বা ছোট কনটেন্ট লিখে ও ইনকাম করা যায়। এ কাজগুলো করার জন্য নিজের অভিজ্ঞতা না থাকলেও চলবে। শুধু বাংলা পড়তে পারলে আর টাইপিং করতে পারলেই হবে। সব থেকে বড় কথা হলো এগুলোতে ইনভেস্ট দিতে হয় না। আর একটা উপায় হল, ছাত্ররা ইনস্ট্যান্ট পেমেন্ট এর জন্য এক মাস অপেক্ষা করতে পারে না। 

আরও পড়ুনঃঅনলাইন টাইপিং জব করে ডেইলি পেমেন্ট

তাই বিকাশে ৫০ টাকা হলেই উইথ ড্র দেয় এই অ্যাপস গুলোই স্টুডেন্টদের জন্য ভালো। ইউটিউব, ফেসবুক পেজ এগুলো থেকে মাসে টাকা পাওয়া যায়। আর মাইক্রোটাস আর সার্ভে এগুলোতে দুই দিনের মধ্যেই বিকাশে টাকা ঢুকে যায়। তাই যারা একবারে নতুন তাদের উচিত হবে এইগুলো দিয়ে প্রথমে কাজ শুরু করা। নিজের কনফিডেন্স আসলে পরবর্তীতে বড় ধরনের ইনকামে যেতে পারবে। 

স্টুডেন্টদের জন্য মোবাইলে ইনকাম কেন জরুরী

স্টুডেন্টদের জন্য মোবাইলে ইনকাম এটা একদম সহজ। তাই তারা ইচ্ছা করলে আজেবাজে ভিডিও না দেখে, নিজের খরচ চালানোর বা পকেট খরচের জন্য যে টাকা বাবা-মায়ের কাছ থেকে নিতে হয় সেটা তারা নিজেরাই যোগাড় করতে পারে। অনেক মধ্যবিত্ত পরিবার আছে যারা ছেলে মেয়ের লেখাপড়ার খরচ চালাতে হিমশিম খেয়ে যায়। ঠিকমতো বই খাতা পত্র বা স্কুলের বেতন দিতে পারেনা। 

আমার দেখা মতে কয়েকটি পরিবার দেখেছি যে তারা নিজেদের ছেলে-মেয়ের খরচ চালাতে পারে না। কিন্তু তাদের ইচ্ছা ছেলে-মেয়েকে পড়াশোনা করে অনেক বড় করে তুলবে। দেখেছি আমার পাশের বাড়ির ভাবির একটা ছেলে পড়াশোনার পাশাপাশি কৃষি কাজ করেও নিজের পড়াশোনার খরচ চালিয়েছে ।আর এখন তো বেশি কাজ না করে নিজের হাতের মোবাইলটা দিয়ে নিজের খরচ চালানোর মত টাকা ইনকাম করা যায়।

স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি বাবা-মাকে সাহায্য করবে যেভাবে

এখনো হাজারো ফ্যামিলি আছে যারা ছেলে মেয়ের পড়াশোনা চালাতে হিমশিম খেয়ে যায়। কিন্তু তাদের স্বপ্ন অনেক বড়। আবার আমি দেখেছি কিছু কিছু ফ্যামিলির ছেলেমেয়েরা অনেক ভদ্র হয় তারা বাবা-মাকে সাহায্য করার জন্য নিজে কিছু করার চেষ্টা করে। মেয়েরা হাতের সেলাইয়ের কাজ করে, সেলাই মেশিনের কাজ করে বাবা-মাকে সাহায্য করে। 

আর এখন তো এত কষ্ট করার প্রয়োজন হয় না ।প্রায় সবার ঘরেই স্মার্ট ফোন থাকে। আর এখন সার্টিফিকেট থাকলেই চাকরি পাওয়া যায় না। তাই নিজে চেষ্টা করে মোবাইলের মাধ্যমে অনলাইন, অ্যাফিলেট, কন্টাক্ট, ক্যানভা এগুলোর কাজ শিখে ভবিষ্যতে ভালো টাকা ইনকাম করতে পারবেন। তাই আমি বলি সময় নষ্ট না করে, অন্তত স্টুডেন্ট থাকা অবস্থায় বাবা মায়ের সাহায্য করা উচিত। বাবা-মা অনেক খুশি হবে। 

প্রতিদিন 2 ঘন্টা সময় দিয়ে মাসে প্রায় ছয় হাজার টাকা ইনকাম করার উপায় 

অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনার পাশাপাশি ইনকামে অনেক আগ্রহী। তারা যদি কষ্ট করে দিনে দুই ঘণ্টা সময় বের করতে পারে, তাহলে মাসে ৫-৬ হাজার টাকা ইনকাম করা তার পক্ষে সম্ভব। তবে প্রথমেই এত টাকা টার্গেট করা উচিত হবে না। কারণ মানুষ ছোট থেকে বড় হয়, এক লাফে কখনোই গাছে উঠতে পারা যায় না। তাই বলি প্রথমে ৩-৪ হাজার টাকা টার্গেট করবে। 

আর যারা মনে করো মাসে ৬০০০ টাকা ইনকাম করবে। তাহলে তাদেরকে অবশ্যই অ্যাফিলিয়েট মার্কেটিং বা ফিভার কাজ করতে হবে। প্রথম মাসে শুধু শিখবে আর তার পরের মাস থেকেই ক্লাইন্ট ধরবে। একটা ফিভার গিগ থেকে ২০০০ টাকা আসে। আর এফিলেট ৪ থেকে ৫ন ধরলেই ৬ হাজার টাকা হয়ে যাবে। তাই সময় দাও কমপক্ষে ৫০% ইনকামে আর ৫০% স্কুলে সময় দিলেই ২০২৬ সালে ৬০০০ টাকা ইনকাম করা সম্ভব।

স্টুডেন্ট অবস্থায় টাকা ইনকাম করতে পারলে বাবা-মা অনেক খুশি হয়

কিছু কিছু মধ্যবিত্ত পরিবার আছে যারা সন্তানদেরকে অনেক কষ্ট করে পড়াশোনা শেখায়। আর সেই মধ্যবিত্ত বাবা-মায়ের কিছু কিছু সন্তান আছে অনেক ভদ্র অনেক বুদ্ধিমান। যারা বাবা মায়ের কষ্ট বোঝে। এরকম কিছু ছেলে-মেয়ে আছে যা আমি নিজেই প্রমাণ দেখেছি। আমার পাশের বাড়ির একটা ছোট ভাই বাবা-মাকে না জানিয়ে অনলাইনে কাজ করতো। 

ইনভেস্ট-ছাড়া-স্টুডেন্টদের-মোবাইলে-অনলাইন-ইনকাম-২০২৬


আরও পড়ুনঃডলার রিসিভ করার জন্য Payoneer একাউন্ট কিভাবে খুলব

আমাকে এসে বলতো আপু এই জবটা করলে কেমন হয়। বেশ কয়েকদিন বলেছে তারপরে আমি ওই লোকের সাথে কথা বলে বুঝতে পারলাম এটা ভুয়া সাইট ১২০০০ টাকা চেয়েছিল তার কাছে। বললাম এটা অবশ্যই করবা না তুমি টাকা দিবা না। পরে সে নিজে নিজেই একটা সাইট থেকে ইনকাম করা শুরু করেছে। আলহামদুলিল্লাহ এখন সে মাসে বেশ কিছু টাকা ইনকাম করে তার বাবা মায়ের হাতে তুলে দেয়। তার বাবা-মা এখন অনেক খুশি। 

ফেসবুক পেজ থেকে যেভাবে ইনকাম করা যায়

আজকাল লাখ লাখ মানুষ ফেসবুক পেজ খুলে ইনকাম করছে। এখানে নেই কোন বয়সের ভেদাভেদ ছোট-বড় ছাত্র-ছাত্রী,গৃহিণী, বুড়া-বুড়ি কোন ভেদাভেদ নেই। যে যেমন ইচ্ছা, যার যেমন রুচি সেভাবে ফেসবুকে ভিডিও দিয়ে টাকা ইনকাম করছে। এখানে ছাত্রছাত্রীরা ও ভালো ভিডিও বা পোস্ট করে টাকা ইনকাম করতে পারবে। শিক্ষনীয় পোস্ট, ভিডিও করলে মানুষ ভালো বলবে আবার এদিকে টাকাটা ইনকাম হবে। 

ফেসবুক পেজে ১০ হাজার ফলোয়ার আর ৬০ দিনে ৬০ হাজার ওয়াচ টাইম ফুল করলেই Facebook add breaks on হয়ে যাবে। এরপরে তিন মিনিটের বেশি ভিডিও এর মাঝে ফেসবুক নিজেই এড বসিয়ে দেবে। ১০০০ ভিউ হলে ১ সেন্ট দেবে। রিলস বোনাস যদি থাকে তাহলে ওয়ান মিলিয়ন ভিউ হলে, ১০০ থেকে ২০০ ডলারও আসে। যারা স্টুডেন্ট তারা শর্ট বা রেস ভিডিও বানিয়ে ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারো। তবে একটা কথা মনে রাখতে হবে কোন কাজই সহজ নয়। প্রত্যেকটা কাজের পরিশ্রম আছে। 

এক্সামের সময় কিভাবে সময় ম্যানেজ করে ইনকাম করবে

কথায় আছে না ইচ্ছা থাকলেই উপায় হয়। তাই বলি স্টুডেন্টদের ব্রেন অনেক ফ্রেশ থাকে তাই, যারা অনলাইনে ইনকাম করতে চাও?তারা অবশ্যই এক্সামের ২০-২৫ দিন আগ থেকেই, তোমরা যে যে বিষয়ে ইনকাম করো সে কাজগুলো রেডি করে রাখবে। তাহলে এক্সামের তোমাকে বেশি সময় খরচ করা লাগবে না মাত্র পাঁচ-দশ মিনিটের মধ্যেই কাজগুলো পাঠাতে পারবে। এতে তোমার ইনকামও বন্ধ হল না।

আর একটা কথা পড়াশোনার মাঝে মাথার ব্রেন কে ফ্রেশ করার জন্য কিছু সময় দাও। কমপক্ষে 1 ঘন্টা কোন কাজ করবে না আগে যে কাজগুলো করা ছিল সেই কাজগুলো একবার দেখে নেবে। যদি ফেসবুক পেজে কাজ করো তাহলে ৩০ মিনিট কমেন্টের রিপ্লাই দেবে তার সাথে এফেলেট লিংক শেয়ার এইটার জন্য দেবে ৩০ মিনিট। মোবাইল দিয়ে কাজ করা যায় এমন কাজ বেছে নেবে। আর তুমি যদি ল্যাপটপে কাজ করতে চাও তাহলে ধরা খেয়ে যাবে।  তিন-চার ঘন্টা ঘন্টা সময় লেগে যাবে।

বিকাশে পেমেন্ট তোলার সময় যে বিষয়ে সাবধান থাকতে হবে

থেকে অ্যাপে বিকাশ ওটিপি কারো সাথে শেয়ার করবা না। Facebook, youtube, whatsapp,এ অনেক সময় বিকাশ থেকে ৫০০ টাকা বোনাস, বা এজেন্ট অ্যাপ ডাউনলোড করো এইরকম লিংক দেয়। এইরকম লিংকগুলো ১০০% ভূয়া হয়। এটা যদি ভুল করে লগইন কর তাহলে তোমার বিকাশে যত টাকা ছিল সব উধাও হয়ে যাবে। তাই খুব সাবধান থাকবে। 

আবার কেউ যদি বলে কল দিয়ে স্যার বা ম্যাডাম আপনার নামে দশ হাজার বিশ হাজার টাকা আসছে সেই টাকা যদি আপনি নিতে চান তাহলে আপনার নাম্বারে একটা কোড যাবে ওটা আমাকে বলেন তাহলে আমি আপনাকে টাকাটা দিয়ে দিব। এটা যদি বলে কখনোই তোমার নাম্বারটা দিবে না। তাহলেই সর্বনাশ হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবে বিকাশ কোম্পানি কারো কাছে PIN বা OTP কখনোই চাইনা।

 শেষকথাঃইনভেস্ট ছাড়া স্টুডেন্টদের মোবাইলে অনলাইন ইনকাম ২০২৬ এই কাজ আজ থেকেই শুরু 

ইনভেস্ট ছাড়া স্টুডেন্টদের মোবাইলে অনলাইন ইনকাম ২০২৬ এ কোনরকম ইনভেস্ট ছাড়া ইনকাম করা স্টুডেন্টদের জন্য অনেক ভালো একটা ইনকামের পথ। এখানে টাকা দরকার নেই শুধু দরকার একটা স্মার্টফোন নেট সংযোগ সহ এক ঘন্টা সময়। আর সব থেকে যেটা প্রয়োজন সেটা হল ইচ্ছা আর ধৈর্য।  তাহলেই তুমি তোমার জীবনকে পাল্টানো শুরু করতে পারবে। তাই আজকে থেকেই শুরু করো কোন চিন্তা-ভাবনা ছাড়াই। 

ইনভেস্ট ছাড়া স্টুডেন্টদের অনলাইন ইনকাম সম্পর্কে আমি তোমাদেরকে আমার সাধ্যমত বুঝিয়ে বলার চেষ্টা করেছি। তারপরেও আমার নিজের অভিজ্ঞতা নিজের দেখা থেকেও কিছু কথা বলেছি। এর মধ্যেও যদি আমার কোন ভুল পাও বা কোন কিছু বলতে বা লিখতে গিয়ে আমি ভুলে গেছি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর কোন কিছু যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জানাবে। আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি যদি ইচ্ছা পুরন এর কোন পোস্টে কমেন্ট করতে চান, তাহলে এর নীতি মেনে কমেন্ট করুন। কারন প্রত্যেকটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url