অনলাইন টাইপিং জব ডেইলি পেমেন্ট

অনলাইন টাইপিং জব ডেইলি পেমেন্ট এ কোন ইনভেস্ট ছাড়াই ইনকাম করা যায়। শুধু প্রয়োজন একটা স্মার্ট ফোনে নেট সংযোগ আর প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা সময়। তাহলে আপনি ঘরে বসেই মাসে ৬ থেকে ৭০০০ টাকার ইনকাম করতে পারবেন। আজকাল বাইরে কাজের থেকে ঘরে বসে ইনকামের অনেক পথ রয়েছে।

অনলাইন-টাইপিং-জব-ডেইলি-পেমেন্ট

অনলাইনে টাইপিং জব করে এখন মেয়েরাও ঘরে বসেই ইনকাম করতে পারছে। অনেক মানুষ আছে যাদের কম্পিউটার বা ল্যাপটপ কেনার সামর্থ নেই, তাদের হাতে যদি একটা স্মার্ট ফোন থাকে তাহলে সেই ফোনের মাধ্যমিক টাইপিং করে টাকা ইনকাম করতে পারবেন 

সূচিপত্র: অনলাইনে টাইপিং জব করে ডেইলি পেমেন্ট এর সমস্ত বিষয় নিচে দেওয়া হল 

অনলাইন টাইপিং জব ডেইলি পেমেন্ট এই জব করে কি সত্যি ডলার ইনকাম করা যায়

অনলাইন টাইপিং জব ডেইলি পেমেন্ট টাইপিং জব করে সত্যি সত্যিই ডলার ইনকাম করা সম্ভব। বর্তমানে এইটা একটা আকর্ষণীয় জব।অনলাইনে টাইপিং জব ডেইলি পেমেন্ট বর্তমানে জনপ্রিয় আয়ের উপায়। যারা কম্পিউটার বা মোবাইল ব্যবহার করতে পারেন তারা খুব সহজেই এ কাজটা করে টাকা ইনকাম করতে পারবেন। আর যদি এ কাজের দক্ষ বেশি হয় তাহলে তো কোন কথাই নেই, তার জন্য এ কাজটা করা একদম পানির মত সহজ হয়ে যাবে। 

অনেক প্রতিষ্ঠান ও ক্লাইন্ট আছে যারা দৈনিক কাজের ভিত্তিতে কাজ সম্পন্ন হলে প্রতিদিনের পেমেন্ট প্রতিদিন দিয়ে দেয়। তাই যারা আয় করতে ইচ্ছুক তাদের কাছে ডেইলি পেমেন্ট টাইপিং জব অনেক বেশি আকর্ষণীয় যা তাদের উপকারে আসবে। এ ধরনের কাজ করার জন্য ভালো টাইপিং জানাটা অনেক জরুরী আর টাইপিং এর স্পিড যদি বেশি হয় তাহলে সে দিনে অনেক টাকা ইনকাম করতে পারবে আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্ভুলভাবে টাইপিং করা। 

অনলাইন টাইপিং জব কি? আর এটা কি জন্য করব 

অনলাইন টাইপিং জব এমন একটি আয়ের উৎস যেখানে আমরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে টাইপিং করে টাকা ইনকাম করতে পারে। এগুলো টাইপ করতে কোন খাত বা কলমের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় গুগল ডগ সীটের । গুগল ডকশিটে সুন্দর করে টাইপিং করে যেখান থেকে কাজটা নিয়েছেন সেখানে জমা দিলেই হবে। এই টাইপিং জবটা ঘরে বসে অফিসে না গিয়ে করা যায়। এর জন্য প্রয়োজন শুধু ইন্টারনেট সংযোগ মোবাইল কম্পিউটার অথবা ল্যাপটপ। 

অনলাইন টাইপিং জবটা আমরা যে জন্য করব এটা করতে আমাদের কোন ইনভেস্ট লাগেনা। ইনভেস্ট ছাড়াই ঘরে বসেই আমরা এই কাজটা করতে পারি। এক টাকাও ইনভেস্ট ছাড়া এ কাজটা করা যায় ।আবার আর একটা সুবিধা হচ্ছে সময়ের স্বাধীনতা , আপনি সারাদিনের মধ্যে যেকোনো সময় কয়েক ঘন্টা কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। আর আরেকটা সুবিধা হল এই কাজ করে ডেইলি পেমেন্ট পাওয়ার একটা ভরসা। অনেক সাইট আছে যারা ২৪ ঘন্টার মধ্যেই পেমেন্ট বিকাশ বা নগদ একাউন্টে পাঠিয়ে দেয়।

ডেইলি টাইপিং জব কাদের জন্য সবথেকে বেশি উপযোগী 

যারা অবসর সময় বসে থাকেন অযথা মোবাইল টিপেন, মানুষের সাথে গল্প গুজব করেন তারা এই সময়টা কাজে লাগিয়ে অনলাইন টাইপিং জব ডেইলি পেমেন্ট এই জবটা করতে পারেন। বিশেষ করে যারা গৃহিণী, স্টুডেন্ট, এদের জন্য এই জবটা একদম পারফেক্ট এটা আমি মনে করি। কারণ অনেক স্টুডেন্ট বা গৃহিণীরা অনেক ফ্রী সময় কাটায়।আবার যারা চাকরি করেন তারাও অবসর সময়ে রাত্রে ১-২ ঘন্টা টাইপিং করে নিজের পকেট খরচটা চালাতে পারেন। 

এই কাজটা করতে তেমন উচ্চশিক্ষিত হওয়ারও দরকার নেই। বাংলা ইংরেজি টাইপিং করতে পারলে সম্ভব এই কাজটা করা। এই কাজটা করতে অবশ্যই ধৈর্যের প্রয়োজন আছে। ধৈর্য ধরে বসে সুন্দর করে নির্ভুলভাবে টাইপিং করতে হবে। কারণ তাড়াহুড়ো করে যদি টাইপিং করা যায় তাহলে অবশ্যই ভুল হবে আর ভুল কনটেন্ট কখনো পারফেক্ট হতে পারেনা। তাই কাজের সময় মনোযোগ সহকারে টাইপিং করতে হবে। তাই অযথা যারা সময় নষ্ট করছেন তারা আর দেরি না করে ফ্রি সময় টুকু কাজে লাগিয়ে অনলাইনে টাইপিং করে টাকা ইনকাম করে নিজের স্বাবলম্বী হতে পারবেন।

অনলাইনে ডেইলি টাইপিং জবটা কোথায় পাওয়া যাবে

এখনো বাংলাদেশে অনেক মানুষ আছে যারা ফোন বিষয়ে অনভিজ্ঞ। ফোনে তেমন কিছু বোঝেনা বা তারা কাজ করতে চাই কিন্তু কোথায় কাজ পাবে কোথায় থেকে কাজ সংগ্রহ করবে এটা নিয়ে অনেক টেনশনে থাকে। তো যারা টেনশন করেন তাদের টেনশন এর কোন কারণ নেই এই জবটা খোঁজার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসেই মোবাইলের মাধ্যমে এই কাজটা খুঁজে বের করা সম্ভব। তাই যারা এই কাজটা করতে চান তারা অবশ্যই freelancer.com এগিয়ে সার্চ দিবেন। বেশ কয়েকটা মাধ্যমে এই কাজটি করা যায় 

  1. Upwork 
  2. fiverr 
  3. freelancer.com

আরো পড়ুনঃকোন ইনভেস্ট ছাড়াই প্রতিদিন ২০০ টাকা আয় করার পথ

এখানে অনেক বিদেশী ক্লায়েন্ট আছে যারা কাজ দেয় সেখান থেকে কাজ সংগ্রহ করে আপনি কাজ করতে পারেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনার আশেপাশে যারা অভিজ্ঞ আছে তাদেরকে দিয়ে বুঝিয়ে নিতে পারেন। আবার ফেসবুকে গিয়ে online typing job এটা লিখে সার্চ দিলে অনেক সাইট বের হবে। তারপরে টেলিগ্রাম ,google এইসবে online typing job daily payment লিখে যদি সার্চ দেন তাহলে অনেক সাইট পেয়ে যাবেন তবে যাচাই-বাছাই করে এই কাজটা শুরু করবেন। কারণ এখন অনলাইনে অনেকেই ফেক ব্যবসা করে, তাদের থেকে সাবধান। 

অনলাইন টাইপিং জব করতে যা প্রয়োজন

যেকোনো কাজের জন্যই নির্দিষ্ট কিছু জিনিসপত্র লাগে। তেমনি ভাবে অনলাইন টাইপিং জবেও বেশ কয়েকটা জিনিস লাগবে সেগুলো হল, একটা স্মার্ট ফোন অবশ্যই লাগবে আর যদি ল্যাপটপ বা কম্পিউটার হয় তাহলে তো আরো অনেক ভালো হয় কারণ ল্যাপটপ বা কম্পিউটারে মোবাইলের থেকে অনেক ভালোভাবে টাইপিং করা যায়। আর মোবাইল বা কম্পিউটারের সাথে নেট সংযোগ থাকতে হবে, যেহেতু এটা অনলাইনে কাজ সেহেতু নেট সংযোগ ছাড়া এ কাজ করা সম্ভব হবে না। আর লেখার স্পিড বেশি থাকলে ভালো কারণ তাহলে লিখতে সময় কম লাগবে অল্প সময়ে অনেকটাই কাজ করা যাবে ।

আর বিকাশ বা নগদে অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে নিজের রেজিস্ট্রেশন ফোন নাম্বার দিয়ে। কারণ বেশিরভাগ সাইট বিকাশ বা নগদে ডেইলি পেমেন্ট দিয়ে দেয়। তাই কাজ করার আগে এই জিনিসগুলো ভালোভাবে রেডি করে রাখতে হবে। তারপরে সব থেকে বেশি প্রয়োজন হল ধৈর্য। ধৈর্য ছাড়া টাইপিং লিখে কখনো ইনকাম করা সম্ভব নয়। কারণ দিনে কমপক্ষে ৩-৪ ঘন্টা সময় লাগবে আর যাদের লেখার স্পিড কম তাদের ৫-৬ ঘন্টাও লাগতে পারে। কথায় আছে না সবুরে মেওয়া ফলে তাই যারা অনলাইনে কাজটা করতে চান তারা ধৈর্য সহকারে করতে থাকেন ইনশাল্লাহ সফলতা একদিন আসবে।।

আবেগের বশে ভুল বিজ্ঞাপন দেখে পা না বাড়ানো

আজকাল অনলাইনে অনেক ইনকামের পথ আছে ঠিক, তবে কোনটা ভুল আর কোনটা সঠিক এটা বাছাই করা বড়ই মুশকিল। আজকাল নতুনরা এই ভুলগুলো অনেক বেশি করে ফেলে, যারা ঘরে বসে থাকে ফ্রি সময় তারা ভাবে অবসর সময়ে কিছু করতে পারলে ভালো হয় এভাবে মোবাইলে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখে ইউটিউবে বিজ্ঞাপন দেখে, অনেক ভুয়া সাইট আছে যারা বলে দিনে ৫০০ থেকে হাজার টাকা ইনকামের করতে চান তাহলে, আমাদের সাথে যোগাযোগ করুন। 

অনলাইন-টাইপিং-জব-ডেইলি-পেমেন্ট

যখনই তাদেরকে মেসেজ দেওয়া যাবে তারা রেজিস্ট্রেশন করার জন্য , ট্রেনিং করার জন্য,বিভিন্ন ধরনের টাকা-পয়সা চাইবে। এটাই হচ্ছে তাদের ফাঁদ যারা নতুন তারা তো বুঝতে পারে না তারা ভাবে টাকাটা দিয়ে দেয় মাস গেলে তো মোটা অংকের টাকা পাবো এই ফাঁদে কখনোই পড়া যাবে না। যখনই কেউ এরকম টাকা চাইবে তখনই বুঝতে হবে এই সাইট অবশ্যই ভুয়া তারা ফাঁদ পেতে রেখেছে এখানে কখনোই টাকা দিয়ে জব করতে যাবেন না। মনে রাখবেন অরজিনাল সাইড আগে কাজ দেবে টাকা চাইবে না, বরং কাজ শেষে তারা নিজেরাই পেমেন্ট দিয়ে দিবে। 

আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা

আমিও এরকম খাদে একবার না কয়েকবার পড়েছি। মোবাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের এড দেখে তাদেরকে মেসেঞ্জারে নক দিলে এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে যা বিশ্বাস না করে উপায় থাকে না। বিশ্বাস করে আমিও একবার না বেশ কয়েকবার ঠকেছি। বলে মাসে ১৫০০০ টাকা ২০ হাজার টাকা ইনকাম করতে পারবেন এর জন্য আগে আমাদেরকে কিছু টাকা দিতে হবে বিভিন্ন খরচ বাবদ। আমি তাদের বিশ্বাস করেছিলাম টাকাও দিয়েছি কয়েকদিন আমার সাথে মোবাইলে এটা করেন সেটা করেন এটা সেটআপ করেন। 

এভাবে ফোন দিয়ে দিয়ে আমার ফোনে অনেক জায়গা কি কি যেন সেটাপ করায় নিয়েছে। সাথে ৩-৪ হাজার টাকাও নিয়েছে। আসলে আমি তো ভুল পথে পা দিয়েছিলাম ভেবেছিলাম সত্যি এখান থেকে কিছু টাকা মাসে যদি পাওয়া যায় তাহলে নিজের ভালো হবে কিন্তু, কি আর বলবো যেদিন টাকা দেওয়ার কথা তার এক ঘণ্টা আগেও বলছে দেওয়া হবে। যেমন বারোটা বেজেছে সাথে সাথে আমার সাইট বন্ধ হয়ে গেছে আমার অনেক কষ্ট হয়েছিল। কারণ আমি বেশ কয়েক হাজার টাকা দিয়েছিলাম। আমি এটা নিজেই ভুক্তভোগী তাই আমি আপনাদেরকে নিষেধ করব যারা টাকা চাইবে সেই সাইটে অবশ্যই কাজ করবেন না কোন টাকা পয়সাও দেবেন না। 

অনলাইনে আরো বেশ কয়েকটা জবের সাইট

বর্তমানে মানুষ অনলাইনের ওপর বেশি ঝুঁকে পড়েছে। এখন অনলাইনেই সমস্ত কাজ করার চিন্তা ভাবনা চলছে অলরেডি অনেক ব্যবসা-বাণিজ্য এ এখন অনলাইনে হয় আমরা কেনাকাটা থেকে শুরু করে সবকিছুই অনলাইনের মাধ্যমে করতে পারি। আর অনলাইনে ইনকামটা অনেক বেড়ে গেছে তবে দেখেশুনে বুঝে ইনকামের কর্তা বেছে নিতে হবে। বেশ কয়েকটা ভালো এবং বিশ্বস্ত টাইপিং জব সাইট রয়েছে।

আরো পড়ুনঃশুধু মোবাইল দিয়েই মাসে 7000 টাকা ইনকাম করুন 

অনলাইনে টাইপিং জব করে যেমন ইনকাম করা যায় সেরকম কয়েকটা জবের সাইডের নাম দেয়া হলো 

  1. আর্টিকেল লিখে টাকা ইনকাম করা 
  2. ডাটা এন্ট্রি করে জব করা 
  3. ফেসবুকে পোস্ট অথবা কমেন্ট করে জবাব 
  4. ক্যাপচা এন্ট্রি জব 
  5. অডিও টাইপিং করে জব,এগুলো করে মাসে বেশ কিছু টাকা ইনকাম করা যায়। তবে প্রত্যেকটা সাইডেই প্রত্যেক দিনের পেমেন্ট প্রতিদিন দেয় না। কিছু কিছু সাইট আছে যারা সপ্তাহে পেমেন্ট করে। 

বিকাশ বা নগদ একাউন্ট থেকে ডেইলি টাকা তোলার নিয়ম

যখন আমরা একটা কাজ করব অনলাইনে তখন অবশ্যই আমাদের বিকাশ অথবা নগদ একাউন্ট নিজের এনআইডি দিয়ে খোলা নিজের নামে রেজিস্ট্রেশন করা নাম্বার থাকতে হবে। নিজের নামে অবশ্যই ভেরিফাই থাকতে হবে তা না হলে একসাথে বেশি টাকা উঠানো যাবে না। এই টাকা তোলার কাজ দোকানে অথবা নিজে নিজে বাসায় বসেও করা যায় যাই। যদি নিজে নিজে বাসায় করতে চান তাহলে

আপনার একাউন্টে মিনিমাম টাকা যখন হবে তখন নিজের ফোন থেকে উইথড্র অপশনে গিয়ে পেমেন্ট মেথড সিলেক্ট করবেন, নগদ নাকি বিকাশ। আপনার যেই নাম্বার হবে সেটা দিয়ে কয়েকবার চেক করে নেবেন।তারপরে যখন চেক দেওয়া হয়ে যাবে তখন সাবমিট লেখা আসবে ওইখানে চাপ দেবেন। আবারো বলছি সাবমিট দেওয়ার আগে কয়েকবার দেখে নিবন, একটা নাম্বারও যদি ভুল যায় তাহলে টাকা অন্য নাম্বারে টাকা চলে যাবে আর ফেরত পাবেন না তাই আবেগের বসে তাড়াহুড়ো না করাই উচিত। 

অনলাইনে ফেক বা ভুয়া সাইট চেনার উপায়

আমরা এখন অনলাইনে ব্যবসার ওপর বা অনলাইনে কাজের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। আর এই সুযোগে কিছু দুষ্টু লোকেরা অনেক ফেক আইডি খুলে ফেক ব্যবসার নামে টাকা-পয়সা হাতে নিতে চায়।তাই আমাদের কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। যারা অরজিনালি কাজ দিতে চায় তারা কখনোই আগে টাকা পয়সা চাইবে না কোন লোভ দেখাবে না। যদি কেউ বলে কাজ দেওয়ার আগে রেজিস্ট্রেশন ফি বাবদ বা আরো অন্য কোন বিষয়ে ২০০ টাকা ৫০০ টাকা বা হাজার টাকা চায় তাহলে অবশ্যই বুঝবেন এটা ভুয়া। 

এরা কখনোই আপনাকে কাজ দেবে না বরং টাকা-পয়সার নেওয়া হয়ে গেলে তাদের নাম্বার তাদের সাইট সবকিছুই বন্ধ করে দেবে। তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। এমনকি তারা খারাপ কমেন্টের সিস্টেমটা অফ করে রাখে যাতে কেউ খারাপ কমেন্ট না করতে পারে।আর অরজিনাল সাইটগুলো কখনোই টাকা চাইবে না। তারা সব সময় বিনামূল্যে একাউন্ট বা কাজ দিয়ে থাকে। কারণ আপনার আমার মত মানুষের কাজ দিয়েই তারা চলে। তাই আমাদের সবার উচিত খুব সাবধানতা অবলম্বন করে অনলাইনে কাজ করা। 

শেষ কথাঃঅনলাইনে টাইপিং জব ডেইলি পেমেন্ট এই জবটা করে অনেকেই ইনকাম করছে

অনলাইনে টাইপিং জব ডেইলি পেমেন্ট এই জবটা করে অনেকেই ইনকাম করছে, অনলাইনে টাইপিং জব করে অনেকেই ঘরে বসে প্রতিদিনের টাকা প্রতিদিন হাতে পায়। সবশেষে আমি বলতে চাই অনলাইনে টাইপিং জব করে এই সম্পর্কে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করেছি এমনকি আমার জীবনের অভিজ্ঞতা থেকেও বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এতে যদি আমার কোন ভুল বা দোষ পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবার কোন তথ্য যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে জানাবেন আমি আপনাদের সাহায্য করবো ইনশাআল্লাহ। 

অনলাইনে টাইপিং জব সম্বন্ধে আমি সমস্ত কিছু বলার বুঝিয়ে বলার চেষ্টা করেছি। এটার ভালো দিক খারাপ দিক কিভাবে চিনবো সবকিছুই বলেছি। এ থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন যদি কেউ অনলাইনে টাইপিং করে ইনকাম করার ইচ্ছা করেন, তাহলে ভালোভাবে যাচাই বাছাই করে এই জবটা করা শুরু করবেন। আর একটা কথা সব সময় নিজেকে সৎ রাখার চেষ্টা করবেন আল্লাহ সৎ মানুষের পক্ষে থাকেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আরো পড়ুনঃ২০২৬ সালের অনলাইনে ইনকামের নতুন পাঁচটি উপায়

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি যদি ইচ্ছা পুরন এর কোন পোস্টে কমেন্ট করতে চান, তাহলে এর নীতি মেনে কমেন্ট করুন। কারন প্রত্যেকটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url