ছাত্রদের জন্য ঘরে বসে অনলাইন ইনকাম করার উপায়

ছাত্রদের জন্য ঘরে বসে অনলাইন ইনকাম করার উপায় খুঁজছেন?  তাহলে এই আর্টিকেলটা আপনার জন্য। পড়াশোনার ক্ষতি না করে প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকা ইনকামের বিশ্বস্ত  ৫ টি উপায় জেনে নিন। 

ছাত্রদের-জন্য-ঘরে-বসে-অনলাইন-ইনকাম-করার-উপায়
ভূমিকাঃছাত্রদের জন্য ঘরে বসে অনলাইন ইনকাম করার উপায় এখন হাতের মুঠোয়। শুধু জানতে হবে কিভাবে ইনকাম করা যায়। পড়াশোনার পাশাপাশি নিজে ইনকাম করে পকেট খরচ চালানো, আর বাবা মায়ের হাতে কিছু টাকা তুলে দেওয়া প্রত্যেক ছাত্রর একটা স্বপ্ন আমার এটা মনে হয়। তাই এ স্বপ্নটা পূরণ করার জন্য বেশি কিছু লাগবে না আপনার হাতের স্মার্ট ফোন আর তার সাথে যদি নেট সংযোগ থাকে তাহলে আপনার স্বপ্ন পূরণ করা সম্ভব। 

সূচিপত্রঃছাত্রদের জন্য ঘরে বসে অনলাইন ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা 

ছাত্রদের জন্য ঘরে বসে অনলাইন ইনকাম করার উপায় ৫ টি

ছাত্রদের জন্য ঘরে বসে অনলাইন ইনকাম করার সহজ উপায় পাঁচটি নিচে দেওয়া হল -

ফ্রিল্যান্সিং করে

এখন মোবাইল দিয়ে ঘরে বসে বিভিন্ন ধরনের কাজ করা যায় যেমন -এখন মোবাইল দিয়ে  ক্যানভাতে লোগো বানিয়ে, কন্টেন রাইটিং লিখে, ভিডিও এডিটিং করতে পারবেন। এ কাজগুলো করার জন্য চ্যাট জিপিটির হেল্প নিতে পারবেন। তারপরে ফাইভারে একাউন্টে গিগ খুললেই আপনি অর্ডার পেতে শুরু করবেন। এইটার পেমেন্ট বিকাশে নেওয়া যায়। 

কন্টেন রাইটিং ও ট্রান্সলেশন করে

আপনার হাতে থাকা মোবাইল দিয়ে গুগল ডক্সে বাংলা অথবা ইংরেজি কনটেন্ট লিখে বিক্রি করতে পারবেন। এগুলো ফেসবুকের বিভিন্ন গ্রুপ বা মার্কেটপ্লেসে সব ধরনের লেখালেখির কাজ পাওয়া যায়। প্রতি এক হাজার শব্দ লিখে দিলে ৩০০-৪০০ টাকা পাওয়া যায়। 

অনলাইন টিউশনি করে 

আপনার হাতে যদি একটা স্মার্ট ফোন আর নেট থাকে তাহলে আপনি অনলাইনে টিউশনি করেও করতে পারবেন। তবে কিভাবে টাকা ইনকাম করতে হবে সেটা জানাটা খুবই জরুরী। আপনি যে সাবজেক্ট বা বিষয়টা ভালো বুঝতে পারেন সেটা zoom /Google Meet মোবাইল দিয়ে পড়াতে পারবেন যদি ইচ্ছা করেন। ক্লাস পঞ্চম থেকে ক্লাস টেন পর্যন্ত যদি টিউশনি পরান তাহলে মাসে ৫/৬ হাজার টাকা ইনকাম করতে পারবেন। 

অ্যাফিলেট মার্কেটিং করে

এফিলেট মার্কেটিং করে ও মোবাইল দিয়ে ঘরে বসে ইনকাম করা যায়। daraz, Amazon প্রোডাক্টের লিংক facebook অথবা ইউটিউব অথবা টেলিগ্রাম এ শেয়ার করবেন সেখান থেকে কেউ কোনো কিছু কিনলেই আপনি ১০ থেকে ১৫% কমিশন পাবেন। এতে কোন টাকা ইনভেস্ট করা লাগেনা। 

মাইক্রো জব সাইট 

এই সাইটের কাজগুলো হচ্ছে ছোট ছোট নতুনদের জন্য একদম পারফেক্ট আবার সহজ। প্রতিদিন ভিডিও দেখা, সার্ভে করা, অ্যাপ ডাউনলোড করা। প্রতিদিন এক থেকে দুই ঘন্টা সময় দিলে ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম করা যায়।

স্টুডেন্টদের জন্য পার্ট টাইম জব

একটা স্টুডেন্টদের জন্য পার্ট টাইম জব খুবই উপকারে আসে। কারণ অনেক স্টুডেন্ট আছে যাদের বাবা-মা ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেয়ে যায়। এই সময় ছাত্ররা যদি পড়াশোনার পাশাপাশি কিছু করতে পারে, নিজের হাত খরচ তাও চলে আবার বাবা-মাকেও কিছু করতে পারবে। এতে করে বাবা-মায়ের চাপ একটু কমবে।

 এখানে সবচেয়ে বড় লাভটা হলো পড়াশোনা শেষ করার আগেই চাকরি জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। যা পরবর্তীতে অনেক উপকারে আসবে। তাই আমার মতে প্রত্যেকটা ছাত্ররেই উচিত পাশাপাশি ঘরে বসে অনলাইনে কোন কিছু করে টাকা উপার্জন করা। এতে নিজেরও ভালো হবে বাবা মায়ের ও ভালো হবে। 

বর্তমান ডিজিটাল যুগে ঘরে বসে এখন অনেক পার্ট টাইম জব করা যায়। কয়েকটা জনপ্রিয় কাজ হল- ইউটিউবে ভিডিও বানানো, ফেসবুক পেজ চালানো, অনলাইনে টিউশনি করে, বিভিন্ন ধরনের এডিটিং করেও এছাড়া আরো অনেক কাজ আছে যেগুলো ঘরে বসে মোবাইল দিয়ে করা সম্ভব। আপনি যদি দুই থেকে তিন ঘন্টা সময় দেন তাহলে মাস শেষে ভালো টাকা ইনকাম করতে পারবেন। এতে আপনার পড়াশোনার ও ক্ষতি হবে না । আবার মাস শেষে হাতে কিছু  টাকা আসবে। 

ফ্রিল্যান্সিং করে ছাত্রদের জন্য টাকা আয়

ফ্রিল্যান্সিংয়ে কাজ করা মানে হলো আমরা নিজের স্কিল বা অভিজ্ঞতা দিয়ে দেশি বা বিদেশি ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিয়ে টাকা আয় করার উপায় হচ্ছে ফ্রিল্যান্সিং। আমি মনে করি একটা ছাত্রর জন্য এটা একটা ভালো পার্টটাইম জব। কারণ, এই পার্ট টাইম যবে অফিসে যেতে হয় না যখন ফ্রি থাকেন  তখন করতে পারেন। ঘুমানোর আগে এখানে কোন বাধা ধরা নিয়ম নেই, যখন সময় পাবেন তখনই কাজটা করতে পারবেন।

 এতে পড়াশোনার কোনো ক্ষতি হয় না আবার নিজের পকেটের খরচটা ও হয়ে যায়। ইচ্ছা করলে বাবা-মার হাতেও কিছু টাকা দেওয়া যায়। কাজটা শুরু করার জন্য প্রথমে আপনার তেমন কিছু লাগবে না। আপনি যে ভিডিও বানান বা কন্টেন লিখেন এটাই আপনার স্কিল, এটাকে কাজে লাগিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।  এখন যেটা জনপ্রিয় কাজ টিউব আরেকটা হচ্ছে এ আই দিয়া ভিডিও বানানো। 

আপনি ইচ্ছা করলে চ্যাট জিপিটি এর সাহায্য নিয়ে তার কাছ থেকে স্ক্রিপ সহ মাস্টার প্রমোট বানিয়ে নিতে পারবেন। তারপরে ফ্রি অ্যাপস Google flow তে গিয়ে ওই জিপিটির একটা কপি করে ওইখানে পেস্ট করবেন তাহলেই সুন্দর একটা ভিডিও বানিয়ে দেবে। এই ভিডিও ফেসবুক অথবা ইউটিউবে দিয়ে সেখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন। এর জন্য আপনার কোন টাকা পয়সা লাগবে না আবার অ্যাপসটা হলো একদম ফ্রি। এভাবে মাসে 10 থেকে 15 হাজার টাকা ইনকাম করতে পারবেন। 

ছাত্রদের জন্য অনলাইনে ইনকামের বাংলাদেশের কয়েকটা সাইট

ছাত্রদের জন্য বাংলাদেশের কয়েকটা বিশ্বস্ত  সাইট হল -

  • belancer.com এটা বাংলাদেশের একটা নিজস্ব  বিশ্বস্ত ফ্রিল্যান্সিং সাইট। এখানে বিভিন্ন ধরনের বাংলা কাজ পাওয়া যায়।
  • Sheba.xyzএটা এমন একটা সাইট যেখানে বাসায় গিয়ে কাজ শিখানো হয়। যেমন ধরুন ইলেকট্রিক্যাল এর কাজ, বিউটি পার্লারের কাজ বিভিন্ন ধরনের কাজ আছে এখানে পার্ট টাইম এক্সপার্ট হিসেবেও কাজে জয়েন করা যায়। 
  • bikroy.com bikroy.com এটা হচ্ছে বাংলাদেশের সাইট। এখানে পার্ট টাইম অথবা ফুল টাইম জব পাওয়া যায়। 
  • 10 minute School affiliate এই আপনি যদি তাদের কোর্স বিক্রি করে দেন, তাহলে প্রতি কোর্স বিকৃতিতে আপনাকে টাকা দিবে এটা স্টুডেন্টদের জন্য অনেক সহজ। 
  • Adobe stock এইখানে এয়াই দিয়ে আপনি যে ইসলামিক ভিডিও গুলো বা ছবিগুলো বানান এখানে বিক্রি করতে পারবেন । একবার বিক্রি করলে বারবার বিক্রি হয়। 

মোবাইল দিয়ে ভিডিও দেখে আয় করার উপায়

মোবাইল দিয়ে ভিডিও দেখে টাকা আয় করার কথা অনেক অ্যাপই বলে। কিন্তু আসল সত্যি কথা হলো এগুলোর প্রায় ৯০% অ্যাপই ভুয়া। এরকম অনেক অ্যাপস আছে যারা বলে ভিডিও দেখলে প্রতিদিন ৫০০ টাকা করে দেবে। কিন্তু দিনশেষে সে টাকার হাতে পাওয়া যায় না। বর্তমানে অনলাইন জগৎটা এমন হয়ে গেছে ভুয়া ওয়েবসাইট খুলে মানুষকে ঠকিয়ে টাকা ইনকাম করার চেষ্টা করছে। 

আরো পড়ুনঃবাংলাদেশে কম বাজেটের মধ্যে সেরা গেমিং স্মার্টফোন রিভিউ 

যদি আপনি সত্যি সত্যি ভিডিও দেখে টাকা ইনকাম করতে চান তাহলে বৈধ উপায় খুলে মানুষকে ভিডিও দেখিয়ে টাকা ইনকাম করুন। আপনি একটা কাজ করতে পারেন। একটা নিজের ইউটিউব চ্যানেল খুলে বিভিন্ন ধরনের ভিডিও যেটা পছন্দ সেই ভিডিও মানুষকে দিয়ে দেখিয়ে ইনকাম করতে পারেন। আপনার ভিডিওর মাল যদি ভালো হয় আর সেটা যদি মানুষ বেশি বেশি দেখে তাহলে youtube থেকে আপনাকে টাকা দেবে। 

এটাই হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও দেখে আয় করার সত্যিকারী সহজ উপায়। তাই বলি প্রতিদিন দশটা ভুয়া অ্যাপ এ কাজ না করে নিজের একটা  ভালো চ্যানেল খুলে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে ছাড়তে থাকেন, এখান থেকে এক সময় ভালো টাকা ইনকাম হবে। 

ছাত্রদের জন্য ঘরে বসে অনলাইন ইনকাম করার উপায় বিনা পুঁজিতে

ছাত্রদের জন্য ঘরে বসে অনলাইন ইনকাম করার সহজ উপায়অনেকগুলো আছে বিনা পুঁজিতেই। হাতে যদি একটা স্মার্ট ফোন আর নেট সংযোগ থাকে তাহলে বিভিন্ন ধরনের ছবি থেকেও আপনি টাকা ইনকাম করতে পারবেন ভিডিও বানানো লাগবে না।শুধুমাত্র সুন্দর সুন্দর ছবি দিয়ে ও ইনকাম করা সম্ভব। 

যদি সুন্দর সুন্দর দৃশ্য, সুন্দর ফুলের ছবি, মসজিদের ছবি তুলতে পারেন এইগুলো বিক্রি হয় অ্যাডোব স্টকে।এডোবি স্টকে ছবি আপলোড দিলে, ওইখান থেকে যদি ছবি বিক্রি হয় তাহলে আপনি একটা ছবি প্রতি ১০০বা তিন ২০০ টাকা করে পেতে পারেন । তবে ছবিগুলো অনেক সুন্দর হতে হবে আকর্ষণীয়। 

ছাত্রদের জন্য ঘরে বসে ইনকামের সহজ উপায় হল মোবাইল দিয়ে সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করলে যদি ভালো ভিউ হয় ওখান থেকেও টাকা ইনকাম করতে পারবেন। চ্যাট জিপিটি ব্যবহার করে সুন্দর সুন্দর ইসলামিক স্ক্রিপ লিখে ফ্লোতে গিয়ে জেনারেট করলেই সুন্দর ভিডিও বানিয়ে দেবে। এইটা করতে এক টাকাও লাগবে না শুধু নেট সংযোগ লাগবে। এত সুন্দর সুন্দর মনোরম ইসলামিক দৃশ্য দিবেন যা দেখে মানুষ মুগ্ধ হয়ে যাবে। এসব ভিডিও মানুষ যত দেখবে যত ভিউ হবে ততই আপনার ইনকাম হবে। 

ছাত্রদের অনলাইন ইনকাম বিকাশ পেমেন্টে

বর্তমানে বাংলাদেশে ছাত্রদের অনলাইন ইনকামের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম বিকাশ পেমেন্টে। paypal  বা ব্যাংক অ্যাকাউন্টের ঝামেলা ছাড়া এখন বিকাশ একাউন্ট দিয়ে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন।  বিশেষ করে মাইক্রো জবসাইট যেমন -ফাইবার,facebook মার্কেটপ্লেস, বিভিন্ন ধরনের কনটেন্ট রাইটিং  বিকাশ এখন সরাসরি পেমেন্টের মাধ্যমে হিসেবে কাজ করছে। এটা এখন সবার জনপ্রিয় মাধ্যম। 

ছাত্রদের-জন্য-ঘরে-বসে-অনলাইন-ইনকাম-করার-উপায়
তাই বলি আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে আপনি ক্যানভা ডিজাইন, ভিডিও এডিটিং, বা টাইপিং জব এর মত সহজ কাজগুলো দিয়ে আপনি শুরু করতে পারেন।ক্লাইন্টকে আপনি আপনার বিকাশ নম্বর দিয়ে দিবেন, আর কাজ জমা দেওয়ার পরে ইনস্ট্যান্ট পেমেন্ট নিয়ে নিবেন।  এটাতে কোন ইনভেস্ট করতে হবে না, বিনা ইনভেস্টমেন্টে আপনি এই কাজগুলো করতে পারবেন। শুধু প্রয়োজন একটা স্মার্টফোন তার সাথে লাগবে নেট সংযোগ আর আপনার ইচ্ছা আর ধৈর্য। এই চারটা জিনিস যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আজকে থেকেই শুরু করতে পারেন। 

মোবাইলে গেম খেলে টাকা আয় করার উপায়

মোবাইলে গেম খেলেও ইনকাম করা যায়। মোবাইল দিয়ে গেম খেলে আয় করার হালার উপায় হল skill base gaming। যেমন -Ludo, MPL,Skillz এসবগুলোতে আপনি আপনার নিজের দক্ষতা দিয়ে অন্য প্লেয়ার এর সাথে খেলে প্রতিযোগিতা করে জিততে পারেন। এখানে আপনার খেলার কৌশল টাই হচ্ছে পয়েন্ট। আপনার খেলার কৌশল যত বেশি ভালো হবে ততই অন্যজনের সাথে জিততে পারবেন। 

প্রতিটি ম্যাচে জিততে পারলে আপনি পয়েন্ট পাবেন আর সেগুলো আপনি বিকাশ বা নগদে টাকা হিসেবে উঠাতে পারবেন।  তবে খুব সাবধান, এখন অনেক অনেক অ্যাপস আছে যেগুলো টাকা চাই সেই অ্যাপ গুলো ভুয়া। কখনোই টাকা জমা দিয়ে গেম খেলবেন না। সব সময় ফ্রি টুর্নামেন্ট দিয়ে শুরু করবেন। ইউটিউবে গেম খেলে সেই ভিডিও ইউটিউবে আপলোড করে ও সেখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন। এইটা হল গেম খেলে সবচেয়ে নিরাপদ উপায় টাকা আয় করার। 

হাতের ফোন দিয়ে ক্যাপচা টাইপিং করে টাকা আয়

আপনার হাতে যদি একটা স্মার্ট ফোন আর সাথে নেট সংযোগ থাকে তাহলে আপনি কি একটা টাইপিং করে আয় করতে পারেন। এটা ছাত্রদের জন্য একটা সহজ কাজের উপায়। ক্যাপচা টাইপিং মানে হল ছবিতে যে আঁকাবাঁকা সংখ্যা থাকে সেগুলো দেখে দেখে লিখা। অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে আপনি টাইপিং জবটা করতে পারেন। যেমন -2captcha,kolotibablo এখানে অ্যাকাউন্ট খুলে আপনি ক্যাপ্চা এন্ট্রির কাজটা   করতে পারবেন। 


এই কাজটা করার জন্য বেশি কিছু লাগে না। আমি আগেই বলেছি একটা স্মার্টফোন আর নেট সংযোগ থাকলেই হবে। তবে একটা কথা বলি এই কাজ করে বেশি টাকা ইনকাম করা যায় না, এটা কখনো আশা করবেন না। এটা করে আপনি আপনার পকেট খরচটা চালাতে পারেন। ক্যাপ্টা এন্ট্রি করে আপনি বড়লোক হওয়ার স্বপ্ন দেখলে সেটা পূরণ হবে না। 

তার মধ্যেও অনেক ভুয়া সাইট আছে। এ কাজটা যদি করেন তাহলে অবশ্যই রিয়েল সাইট বেছে নিয়ে করবেন। কেউ যদি টাকা চায় তাহলে ওইটা  অবশ্যই ভুয়া হওয়ার সম্ভাবনা আছে। টাকা দিয়ে কখনো ক্যাপচ্যা এন্ট্রির কাজ  করতে যাবেন না। তাই কাজ করার আগে youtube এ আগেই রিভিউ দেখে নিবেন। যদি কোন সাইড টাকা চায় তাহলে সেই সাইটে কখনোই কাজ করবেন না। 

ফোন দিয়ে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম

আপনার হাতের ফোন দিয়ে আপনি প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করতে পারবেন। তবে প্রতিদিন যে ৩০০ বা ৪০০ টাকা ফোন করবেন এটা কিন্তু ফিক্সড নয়। ২০০ হতে পারে একদিন ৩০০ হতে পারে আবার কখনো ৫০০ বা ৬০০ হতে পারে এটা কখনো ফিক্সড থাকে না। আবার কখনো এক টাকাও না হতে পারে। ছোট ছোট কাজ করে যখন আপনার স্কিল টা ভালো হবে তখন ইনকাম করতে পারবেন। মোবাইল দিয়ে ডাটা এন্ট্রি, ক্যাপচা, তারপরে কন্টেন রাইটিং, লোগো বানানো, পোস্টার বানানো ক্যানভা দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করেও টাকা ইনকাম করা যায়। 

তবে একটা কথা মাথায় রাখবেন যে কষ্ট আছে সহকারে লেগে থাকতে হবে তাহলে আপনি সেই কাজে সফল হবেন। আপনি যে কাজটা করতে চান সেই স্কিন টা ভালোভাবে অর্জন করুন। একসাথে ২/৫ কাজ করবেন না। তাহলে আপনি কোন দিকে আগাতে পারবেন না যে কোন একটা বিষয় করে সেটার ওপরে স্কিল তৈরি করুন। তারপরে প্রতিদিন যদি আপনি তিন থেকে চার ঘন্টা সময় দেন তাহলে মাসে একটা ভালো এমাউন্ট পাবেন। 

আর একটা কথা মাথায় রাখবেন, ৫০০ বা ১০০০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে আমার কাছে টাকা চাওয়ার মতো অনেক অ্যাপস আছে। ভুল করেও তাদেরকে টাকা দিয়ে কাজ নেবেন না। কারণ এইসব সাইটগুলো হচ্ছে একদম ফেক সাইড। তারা আপনার কাছ থেকে টাকা নিয়ে তারপরে করে ব্লক করে দেবে। বর্তমানে কি রকম সাইট অনলাইনে অভাব নেই তাই খুব সাবধানে কাজ করবেন। কাজ করার আগে দশবার ভেবে দেখবেন আসল নাকি নকল সাইট। 

নতুন অবস্থায় ছাত্ররা ইনকাম করতে যে ভুলগুলো করে

ছাত্ররা নতুন অবস্থায় বেশ কিছু ভুল করে ফেলে, যে ভুলগুলো আমি নিজেই করেছি। তারা ইউটিউবে ভিডিও দেখে প্রতিদিন ১০০০ টাকা ইনকাম এটা দেখে তারা আগে পিছে না ভেবে কাজে নেমে পড়ে। এমনকি টাকা দিয়েও কাজ শুরু করে দেয়। তারা দুই দিনে বড়লোক হওয়ার স্বপ্ন দেখে। এটাই সব থেকে তাদের বড় ভুল। আবার অনেক ওয়েবসাইট আছে তারা বলে ৫০০টাকা দিয়ে আপনি একাউন্ট খুললে সাথে আপনার একাউন্টে ২০০০ টাকা যোগ হবে। এই লোভে তারা দেরি না করে টাকা দিয়ে দেয়। এটাও ভুল করে ফেলে। 

সবথেকে আর একটা বড় ভুল হল, তারা টাকার নেশায় পড়ে পড়ালেখা বাদ দিয়ে টাকার পিছনে ছোটা শুরু করে। তাও আবার একসাথে ৪-৫ টা কাজ শুরু করে দেয়। আজকে ডাটা এন্ট্রি কালকে ক্যাপচা পরে কন্টেন রাইটিং, এভাবে একটা একটা করতে করতে কোন কাজ ভালোভাবে শেখা হয় না। তারপরে কোন কাজেই কুলাতে পারেনা। পরে দেখা যাবে অনেক পরে হতাশ হয়ে সব কাজ ছেড়ে দিয়েছে। 

তাই আমার পরামর্শ হলো যারা নতুন তারা যেকোনো একটা বিষয় পছন্দ করে সেটার উপরে কাজ করা। হয় ক্যানভাত দিয়ে ডিজাইন না হয় কনটেন্ট রাইটিং যেকোনো একটা কাজ প্রথম অবস্থায় বেছে নিয়ে স্কিল তৈরি করুন। তারপরে প্রথমে টাকার দিকে না তাকিয়ে কাজটা ভালোভাবে শিখে নিন। ভালোভাবে যখন শেখা হয়ে যাবে তখন আপনি ওইটা থেকেই বেশ টাকা ইনকাম করতে পারবেন। 

ছাত্রদের জন্য অনলাইন ইনকাম সাইট বাংলাদেশ

বাংলাদেশের অনলাইন ইনকাম করার অনেকগুলো সাইট আছে। তবে সব সাইটগুলো বিশ্বাসযোগ্য নয়। যারা একদম নতুন তাদের জন্য সবথেকে ভালো বা বিশ্বাসযোগ্য সাইড হল - ফাইবার, অ্যাপ ওয়ার্ক, ফ্রিল্যান্সার, এখানে লেখালেখি ডিজাইন বা ডাটা এন্ট্রির কাজ পাওয়া যায়। এছাড়াও বাংলাদেশে কিছু সাইট আছে। এখানে bikroy.com এখানে রেসলিং বা পার্ট টাইম কাজের সুযোগ থাকে। 

সত্যি কথা বলতে কি সাইটের থেকে আপনার দক্ষতাই হচ্ছে মেইন। ভালো সাইডে গিয়ে যদি আপনি কাজ না করতে পারেন তাহলে ভালো সাইট দিয়ে কি কোন লাভ আছে। কোন লাভ নেই তাই আপনি আগে ভালোমতো কাজ শিখেন নিজের স্কিল বানান। নিজের স্কিল যখন থাকবে তখন অনেক কাজ পাবেন। আর একটা কথা কেউ যদি আপনাকে বেশি টাকার লোভ দেখায়, মনে করবেন সেই আপনার পকেট ফাঁকা করবে। তাই খুব সাবধানতার সাথে কাজ করবেন। কাজ করার আগে ভেবে দেখবেন। 

ছাত্রদের জন্য ঘরে বসে অনলাইন ইনকাম করার উপায় সম্পর্কে শেষ কথা 

ছাত্রদের জন্য ঘরে বসে অনলাইনে ইনকাম করার উপায় সম্পর্কে শেষ কথা হলো, এই ইনকামকে আপনারা জীবনের বড় পাওয়া মনে করবেন না। কারণ এই ছোট ছোট কাজগুলো করে বড়লোক হতে পারবেন না। আপনি আস্তে আস্তে আপনার দক্ষতা বাড়াবেন তারপরে কাজ করবেন। নিজের দক্ষতা ছাড়া কাজ করা কখনোই সম্ভব নয়। প্রথমে টাকার চিন্তা বাদ দিয়ে ভালোভাবে কাছে কেন টাকা এমনি আপনার হাতে ধরা দেবে। 

সবশেষে আর একটা কথা বলব যে পড়াশোনার ক্ষতি করে কখনোই অনলাইনে ইনকাম করার দিকে ঝুঁকে পড়বেন না। মনে রাখবেন এটা শুধু আপনার হাত খরচের জন্য করা এতোটুকু। আর পড়ালেখাটাই হচ্ছে আপনার আসল পরিচয়। তাই পড়ালেখাটাকে ঠিক রেখে এক দুই ঘন্টা কাজ করবেন আর তা না হলে করার দরকার নেই পড়াশোনা ক্ষতি করে। আর টাকার লোভে ভুয়া অ্যাপে কাজ করবেন না কাউকে আপনার বিকাশ পিন নাম্বার দিবেন না আর টাকা দিয়ে কখনো কাজ করবেন না। 

আরো পড়ুনঃপ্রোডাক্ট রিসেলিং করে অনলাইন বিজনেস শুরু করার নিয়ম 

ছাত্রদের জন্য ঘরে বসে অনলাইন ইনকাম করার উপায় সম্পর্কে আমি সব কিছু বলার চেষ্টা করেছি। তারপরেও যদি কোন কিছু বাদ পড়ে যায় বা কোন কিছু ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি লেখার মাঝে কোন ভুল হয়ে থাকে বাবু বুঝতে না পারেন তাহলে আমাকে বলবেন আমি বুঝিয়ে বলার বা ঠিক করে দেওয়ার চেষ্টা করব। তবে আজকের মত এখানে ভালো থাকবেন। 












এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি যদি ইচ্ছা পুরন এর কোন পোস্টে কমেন্ট করতে চান, তাহলে এর নীতি মেনে কমেন্ট করুন। কারন প্রত্যেকটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url