Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ
Shopify হচ্ছে নিজের অনলাইন শপিং মল। এখানকার সব কিছুই নিজের ,দোকানও নিজের, পরিকল্পনাও নিজের। Shopify স্টোর খোলার পরে সবচেয়ে জরুরী কাজ হচ্ছে প্রোডাক্ট এড করা প্রোডাক্ট ছাড়া স্টোর ফাকা থাকে।
ইমেজ হবে
কাস্টমার কোন কিছু দেখতে পাই না। Shopify স্টোরে নতুন প্রোডাক্ট যোগ করতে হয়। Shopify স্টোরে যোগ করার জন্য প্রোডাক্টের নাম, ছবি, এবং দাম আর স্টক দিলেই হবে।
সূচিপত্র: Shopify ইস্টরে প্রোডাক্ট যোগ করার সম্পূর্ণ ধাপ স্টেপ বাই স্টেপ দেওয়া হল
- Shopify ড্যাশবোর্ড লগইন করে পণ্য সেকশন খোলা
- প্রোডাক্টের ডেসক্রিপশন লিখে মানুষের আত্মবিশ্বাস বাড়ানো
- হাই কোয়ালিটি ছবি ও ভিডিও আপলোড যেভাবে করতে হবে
- Shopify স্টোরে প্রোডাক্টের মূল্য যেভাবে দিতে হয়
- প্রোডাক্টের ডিজিটাল ডাউনলোড ফাইল যোগ করা
- shopify তে কি ধরনের প্রোডাক্ট বিক্রি করা যায় আর কোন প্রোডাক্ট গুলো ভালো
- বিক্রির জন্য প্রোডাক্ট এর বর্ণনা যেভাবে দিতে হবে
- প্রোডাক্টের ভ্যারাইটি যোগ করা
- কাস্টমারের প্রোডাক্ট পছন্দ হওয়ার পর সেল করার পদ্ধতি
- Shopife প্রোডাক্টের শিপিং ওজন দেওয়া
- স্টোরে যেভাবে লাইভ চেক করতে হবে
- শেষ কথা
Shopify ড্যাশবোর্ড লগইন করে পণ্য সেকশন খোলা
প্রথমে ব্রাউজারে যেতে হবে তারপরেyourstore.myshopify.com লিখতে হবে। লগইন যদি সফল হয় তাহলে একটা ড্যাশবোর্ড ওপেন হবে। ড্যাশবোর্ডের বাম পাশে একটা মেনু থাকবে। যেখানে,home, Order's, Products, customers ইত্যাদি অপশন থাকবে।পণ্য যোগ করার জন্য বাম পাশের মেনু থেকে প্রোডাক্ট অপশনে ক্লিক করতে হবে।
প্রোডাক্ট অপশানে ক্লিক করলে ওইখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোর তালিকা দেখা যাবে। এটা যদি আবার নতুন ইস্টর হয় তাহলে তালিকাতে কিছুই দেখা যাবে না তালিকা ফাঁকা দেখা যাবে। এই পেজের ওপরে ডান দিকে এড প্রোডাক্ট নামে একটা সবুজ বাটন থাকবে। এড প্রোডাক্ট এ বাটনে ক্লিক করলে নতুন পণ্য তালিকা বের হয়ে যাবে। ওইখান থেকে পণ্যের তথ্যের দেওয়া কাজ শুরু করা যাবে।
প্রোডাক্টের ডেসক্রিপশন লিখে মানুষের আত্মবিশ্বাস বাড়ানো
ডেসক্রিপশন লিখা মানে প্রোডাক্ট এর গল্প লেখা, প্রোডাক্টের গল্প এমনভাবে বলতে হবে যাতে কাস্টমার প্রোডাক্ট নিতে বাধ্য হয়। প্রোডাক্টের গল্প বা সুনাম শুনে যেন কাস্টমার মনে করে এই প্রোডাক্টটি তাদের প্রয়োজন। এভাবে প্রোডাক্টের গল্প বলতে হবে। ভালো ডেসক্রিপশন হলে কাস্টমার প্রোডাক্ট নিতে আগ্রহী হয়।
শুধু কালার আর সাইজ লিখলে প্রোডাক্ট সেল হয় না। এমনভাবে ডেসক্রিপশন লিখতে হবে ডেসক্রিপশন পড়েই যেন কাস্টমারের আত্মবিশ্বাস বাড়ে। ছোট ছোট বাক্য দিয়ে ডেসক্রিপশন লিখতে হবে এটা পড়তে সুবিধা হয়। বড় ডেসক্রিপশন হলে কাস্টমার এরা পড়তে বিরক্ত হয়। গ্যারান্টি ও রিটার্ন পলিসি এটা ডিসক্রিপসনে দিলে ভালো হয়। ভালো ডেসক্রিপশন মানেই বেশি বেশি অর্ডার আসা।
আরো পড়ুন:যেকোন স্টোরে কুপন কোড বানানোর নিয়ম
হাই কোয়ালিটি ছবি ও ভিডিও আপলোড যেভাবে করতে হবে
ছবি ছাড়া Shopify প্রোডাক্ট এর কোন মূল্যই নেই। তাই কমপক্ষে৪ থেকে ৫টা ছবি দিতে হবে। প্রথম ছবি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে প্রোডাক্ট, দ্বিতীয় ছবি মডেল পরে আছে। তৃতীয় ছবি ক্লোজআপ, কাপড়ের বলুন দেখা যায়। চতুর্থ ছবি সাইজ চার্ট, পঞ্চম ছবি প্যাকেজিং। ছবি যত বেশি হবে কাস্টমারের বিশ্বাস তত বাড়বে ।
ছবির কোয়ালিটি ১০% হাই রাখা ভালো। ছবির সাইজ248×248px বেস্ট। এই সাইজের ছবি সব থেমে ভালো দেখায়। Shopify জুম ফিচার অন করলে কাস্টমার ছবিতে ক্লিক করে সব দেখতে পারবে। ছবি আপলোড করার সময় অ্যালার্ট টেক্সট দিতে হবে। ১০ থেকে ১৫ সেকেন্ডের ভিডিও আপলোড করতে হবে। মোবাইল দিয়ে ভিডিও করলেই হবে। কাপড়টা একটু টানটান সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে হবে। কাস্টমার যাতে দেখেই বুঝতে পারে এটা অরজিনাল, ফেকনা।
Shopify স্টোরে প্রোডাক্টের মূল্য যেভাবে দিতে হয়
Shopify স্টরে দাম যোগ করা খুব সহজ কাজ। প্রোডাক্ট এড করার পেজে প্রাইস নামের ঘরে মূল্য বসাতে হয়। টাকার ক্ষেত্রেBDT সিলেক্ট করে সংখ্যা দিলেই হয়। এতে লাভের হিসাব সম্পূর্ণটাই দেখা যায়। এতে লাভের হিসাবটা সম্পূর্ণটাই দেখা যায়।
ডিসকাউন্ট দেখতে চাইলে কম্পিউটার অফ প্রাইস অপশন, এই ঘরে আগের দাম বসালে প্রোডাক্ট পেজে সেল ট্যাগ দেখা যায়। মূল ধান কেটে নতুন দামটা হাইলাইট হয়ে থাকে। দাম নির্ধারণের আগে প্রতিযোগী স্টরের দাম যাচাই করে নিতে হবে। বাজারের চেয়ে বেশি দাম ধরলে কাস্টমার হারানোর ভয় থাকে। আবার কম দাম দিলেও ব্যবসায় লস হয়। তাই লাভ রেখে বাজারে উপযুক্ত দাম সেট করা উচিত।
আরো পড়ুন:প্রোডাক্টের দাম অটো আপডেট করার পদ্ধতি
প্রোডাক্টের ডিজিটাল ডাউনলোড ফাইল যোগ করা
প্রোডাক্টের ডিজিটাল download fileযোগ করা অনেক সহজ একটা কাজ। প্রথমে Shopify ড্যাশ বোর্ড থেকে প্রোডাক্ট সেকশনে যেতে হবে। যে প্রোডাক্ট ফাইল এ্যড করতে চায় সেই ফাইল টা ওপেন করা। নিচে স্ক্রল করলে ডিজিটাল অ্যাটাচমেন্ট নামে একটা অপশন আসবে, ওইখানে ডিজিটাল প্রোডাক্ট এর উপরে ক্লিক করতে হবে। তারপরে এড ফাইল বাটনে ক্লিক করেPDF,ZIPঅথবাMP4 সিলেক্ট করে সেভ করতে হবে।
ডিজিটাল ফাইল অ্যাটাচ করলে কাস্টমার যখন কোন পেমেন্ট করবে সাথে সাথে ইমেইলে মেসেজ আসবে। ইমেইলের মধ্যে ডাউনলোড লিংক অটোমেটিক চলে যাবে। আলাদাভাবে কোন ফাইল পাঠাতে হবে না। Shopify নিজের কাজ নিজেই করে ফেলবে। একটা ফাইল আপলোড করলে যতজন কিনবে সবাই ডাউনলোড করতে পারবে। স্টক শেষ হওয়ার কোন ভয় নেই।
shopify তে কি ধরনের প্রোডাক্ট বিক্রি করা যায় আর কোন প্রোডাক্ট গুলো ভালো
Shopify তে 3 ধরনের প্রোডাক্ট বিক্রি করা যায়।
- ফিজিক্যাল প্রোডাক্ট, যেমন জামা-কাপড়, জুতা-ব্যাগ, কসমেটিক্স, হোম ডেকোরেটর ইত্যাদি।
- ডিজিটাল প্রোডাক্ট যেমন ইবুক, ফটোশপ, অনলাইন কোর্স, ক্যানভা, অডিও ফাইল ইত্যাদি।
- সার্ভিস ও বিক্রি করা যায় যেমন লোগো ডিজাইন, ওয়েবসাইট বানানো, একটা স্টোরে ফিজিক্যাল প্রোডাক্ট আর ডিজিটাল প্রোডাক্ট একসাথে রাখা যায়
বর্তমানে ডিজিটাল প্রোডাক্টগুলো অনেক প্রফিটেবল। কারণ এগুলো স্টক লাগে না, ডেলিভারি খরচ নেই একবার বানালে বারবার বিক্রি করা যায়। ইবুক কোর্স, প্রিন্টেবল, ডিজাইন টেম্পেল এগুলোর চাহিদা অনেক। আর ফিজিক্যাল প্রোডাক্ট এর মধ্যে নিশ প্রোডাক্টগুলো অনেক বেশি চলে। এমন প্রোডাক্ট বেছে নিতে হবে যে প্রোডাক্ট এর সমস্যা সমাধান করে, এই প্রোডাক্টগুলো মানুষ বারবার কিনবে। কম্পিটিশন কম কিন্তু লাভ বেশি এরকম প্রোডাক্ট বেছে নিতে হবে।
আরো পড়ুন: প্রোডাক্টের ছবি ছাড়াই সেল বাড়ানোর কৌশল
বিক্রির জন্য প্রোডাক্ট এর বর্ণনা যেভাবে দিতে হবে
যখন কোন প্রোডাক্টের বর্ণনা দেবেন তখন প্রোডাক্টের যতগুলো ভালো দিক আছে সবগুলো লিখতে হবে। যদি কাপড় হয় তাহলে কি ধরনের কাপড়, সাইজ কত, কাস্টমার কেন কিনবে সেটা ডিটেলস বলতে হবে। কাস্টমার প্রোডাক্টটা কিনলে কি লাভ পাবে সে সম্পর্কে অনেক সুন্দর ভাবে বুঝিয়ে বলতে হবে। যাতে করে কাস্টমার প্রোডাক্ট নেওয়ার জন্য আগ্রহী হয়।
প্রোডাক্ট এর ছবি বা ভিডিওর কথা বলতে হবে। রিভিউ বা গ্যারান্টি যদি থাকে তাহলে সেটাও নিজে যোগ করতে হবে। এতে মানুষের আগ্রহ অনেক বেশি বাড়ে। আর একটা কথা মাথায় রাখতে হবে প্রোডাক্ট নিয়ে কখনো মিথ্যা কথা বলা যাবে না। প্রোডাক্ট এর কথা সত্য বলতে হবে। কথার সাথে যদি প্রোডাক্টের মিল না থাকে তাহলে প্রোডাক্ট আবার রিটার্ন পাঠাবে এটা ব্যবসার ক্ষেত্রে অনেক ক্ষতিকর। তাই সত্য বলাটাই ভালো।
প্রোডাক্টের ভ্যারাইটি যোগ করা
প্রোডাক্টের ভ্যারাইটি যোগ করা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। একটা প্রোডাক্টের কালার বা সাইজ আলাদা হলে ভ্যারিয়েন্ট দিতে হবে। তার জন্য অ্যাড অপশনে ক্লিক করে সাইজ লিখতে হবে। তারপরেS,M,L,XL অপশন অ্যাড করে আবার কালার অপশন এড করতে হবে। এখান থেকে প্রতিটা সাইজ, কালার, আরেকটা আলাদা করা যায়।
ভ্যারিয়েন্টে দিলে কাস্টমার প্রোডাক্ট কিনতে পছন্দ করে। কাস্টমার বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখে তারপরে কিনে। আলাদা আলাদা ভেরিয়েন্ট বা আলাদা ছবি দিলে কাস্টমার পছন্দ করে প্রোডাক্ট কিনে। এই কাজটা করতে গেলে একটু সময় লাগবে তবে বিক্রির পরিমাণটা বেড়ে যাবে। তাই প্রোডাক্টের ভেরিয়েন্ট দিলে ভালো হয়।
আরো পড়ুন: হাই কোয়ালিটির ছবি ও ভিডিও আপলোড করার পদ্ধতি
কাস্টমারের প্রোডাক্ট পছন্দ হওয়ার পর সেল করার পদ্ধতি
কাস্টমার যখনই বলবে প্রোডাক্ট পছন্দ হয়েছে, তখন দেরি না করে সাথে সাথেই দাম আর ডেলিভারি চার্জ বলে দিতে হবে। তারপরে অর্ডার কনফার্ম করতে ফোন নাম্বার ও ঠিকানা চেয়ে নিতে হবে। স্টক আগে চেক করতে হবে।স্টকে প্রোডাক্ট আছে কিনা দেখার পরে যদি থাকে তাহলে বলতে হবে যে আমাদের প্রোডাক্ট স্টকে আছে। ডেলিভারির টাইমট বলে ডেলিভারি টাইম টা বলে দিতে হবে আর চার্জ টা নিয়ে নিতে হবে।
আর অর্ডার কনফার্ম হওয়ার পরে আর একটা কাজ করতে হবে। যখন অর্ডারটা কনফার্ম হবে তখন বলতে হবে এই প্রোডাক্ট নিলে ১০% অথবা ২০% ডিসকাউন্ট আছে। ডিসকাউন্ট এর কথা শুনলে একটার জায়গায় মানুষ অনেক সময় দুইটা তিনটাও নিয়ে নেয়। ডেলিভারি যখন হয়ে যাবে তখন মেসেজ দিয়ে বলবেন প্রোডাক্ট হাতে পেলে অবশ্যই জানাবেন। আর যদি রিভিউ দেয় তাহলে তো প্রোডাক্ট সেল আরো বেড়ে যাবে।
Shopife প্রোডাক্টের শিপিং ওজন দেওয়া
প্রোডাক্ট এর ওজন দেওয়া এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। ডেলিভারি চার্জ হিসাব করার জন্য ওজন দিতে হয়। প্রোডাক্টের ওজন গ্রামে মেপে নিয়ে লিখে রাখতে হবে। প্যাকেটসহ ওজন দিলেন ভালো হয়। তা না হলে অনেক সময় ওজনের গড়মিল এর জন্য ডেলিভারি চার্জের ও গরমিল হয়ে যায়।
ওজন না দিলে অনেক সময় কুরিয়ার সার্ভিসের লোকেরা অনেক ঝামেলা করে। কাস্টমারের কাছে বেশি টাকা চাই এতে কাস্টমার আপনার প্রতি বিরক্ত হবে। তাই সঠিক ওজন করা অনেক জরুরী। ডিজিটাল মেশিন দিয়ে প্রোডাক্ট আর প্রোডাক্ট প্যাকেট সহ ওজন করলে আপনার লস হবে না। তাই প্যাকেট সহ প্রোডাক্ট ওজন করার চেষ্টা করবেন। তাহলে আপনার লস না হয়ে একটু লাভ হবে।
আরো পড়ুন:shopify স্টোরে১০টি নতুন প্রোডাক্ট এড করার কৌশল
স্টোরে যেভাবে লাইভ চেক করতে হবে
প্রোডাক্ট সেল করার পরে অবশ্যই স্টোরে যেতে হবে। লিংকটা ব্রাউজার ওপেন করে, নতুন প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে কিনা তা দেখে নিতে হবে। ছবি, দাম,বর্ণনা এগুলো ঠিক আছে কিনা তা সব কিছু চেক করে নিতে হবে। এটা মোবাইল দিয়ে চেক করলেই বেশি ভালো হয়, কারণ কাস্টমাররা বেশি মোবাইল দিয়ে চেক করেই প্রোডাক্ট কিনেন।
চেক করতে গিয়ে যদি কোন ভুল থাকে, তাহলে এডিট অপশনে গিয়ে ভুলটা সঠিকভাবে এডিট করতে হবে। তারপরে সেই বাটনে ক্লিক করে সেভ করতে হবে। তারপরে কাছের কাউকে লিংকটা পাঠিয়ে দিয়ে বলবেন রিভিউ দিতে। তার চোখে ভুল পড়তেও পারে। আর যদি কোন ভুল না থাকে তাহলে, প্রোডাক্ট মার্কেটিং করার জন্য প্রস্তুত। এখন আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করা শুরু করতে পারেন।
শেষ কথা
Shopify সম্পর্কে লিখতে গিয়ে যদি কোন কোন ভুল হয়ে থাকে বা কোন তথ্য দিতে ভুলে যায় তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। কারণ মানুষ ভুলের উর্ধে নয়। যদি কোন বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের সাহায্য করবো ইনশাল্লাহ আর ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
Shopify দিয়ে দোকান খোলা এখন অনেক সহজ। তবে নতুনরা প্রডাক্ট আপলোড করার সময় একটু সমস্যা পড়ে। কোথায় কি লিখতে হবে কোথায় ছবি দিতে হবে, কোথায় প্রোডাক্টের দাম লিখতে হবে, এগুলো বুঝতে পারে না। প্রথম প্রথম এগুলো বুঝতে অনেক কষ্ট হয়। তবে ঘাবড়ানোর কোন কিছু নেই আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মানুষ প্রথম থেকে কিছু শিখে আসেনা। মনে রাখতে হবে,আজকের অভিজ্ঞ ব্যক্তিরা ও একদিন অনভিজ্ঞ ছিল।
আরো পড়ুন:প্রোডাক্ট এড করার পরে৭ দিনে প্রথম সেল পাওয়ার টেকনিক
আপনি যদি ইচ্ছা পুরন এর কোন পোস্টে কমেন্ট করতে চান, তাহলে এর নীতি মেনে কমেন্ট করুন। কারন প্রত্যেকটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url