বিনা পুঁজিতে ঘরে বসে মেয়েদের অনলাইন ইনকাম

 বিনা পুঁজিতে ঘরে বসে মেয়েদের অনলাইন ইনকাম করতে চান? মেয়েদের জন্য এ কাজগুলো এখন হাতের মুঠোয়। সংসারের সব কাজ সামলিয়ে প্রতিদিন ২/৩  ঘণ্টা কাজ করে নিজের খরচ নিজেই চালাতে পারবেন। কিভাবে কাজ করলে ফলাফল আসবে তার বিস্তারিত জানুন এই আর্টিকেল এর মাধ্যমে। 

বিনা-পুঁজিতে-ঘরে-বসে-মেয়েদের-অনলাইন-ইনকাম

ভূমিকাঃবিনা পুঁজিতে  ঘরে বসে মেয়েদের অনলাইন ইনকাম, এই কথা শুনলে অনেকেরই মনে হয় এটা মিথ্যা কথা। সত্যি বলতে ২০২৬ সালে এসে এটা এখন সব থেকে বড় সত্য কথা। বর্তমানে হাজার হাজার মেয়েরা বিনা পুজিতে ঘরে বসে অনলাইন ইনকাম করছে শুধুমাত্র হাতের মোবাইল দিয়ে।  ঘরে বসে মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা ইনকাম করছে, এর জন্য বাইরে যাওয়ার কোন প্রয়োজন নেই। কারো কাছে টাকা চাওয়ারও প্রয়োজন নেই আপনি যদি ধৈর্য ধরে ঘরে বসে দুই থেকে তিন ঘন্টা সময় দিতে পারেন তাহলে কয়েক মাসের মধ্যেই ভালো টাকা ইনকাম করতে পারবেন। 

সূচিপত্রঃবিনা পুঁজিতে ঘরে বসে মেয়েদের অনলাইন ইনকাম,এই আর্টিকেল এর মাধ্যমে বিনা পুজিতে কিভাবে ঘর বসে ইনকাম করা যায় সেই সম্পর্কে  বিস্তারিত আলোচনা করেছি 


বিনা পুঁজিতে ঘরে বসে মেয়েদের অনলাইন ইনকাম কি আসলেই সম্ভব

বর্তমানে বিনা পুঁজিতে ঘরে বসে মেয়েদের অনলাইন ইনকাম অবশ্যই সম্ভব।আগে অনেক আপুরাই মনে করতেন যে অনলাইন ইনকাম করতে গেলে ল্যাপটপ লাগে কম্পিউটার লাগে আরো অনেক টাকা পয়সা লাগে। আর অনেক ঝামেলা এরকম মনে করতেন । এই ধারণাটা সম্পূর্ণ ভুল ধারণা, বর্তমানে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিক টক এসবে এমন এক ব্যবস্থা করে দিয়েছে যেখানে শূন্য ইনভেস্টমেন্ট দিয়েও টাকা ইনকাম করা যায়। 

আপনাকে শুধু আপনার অভিজ্ঞতাটা কাজে লাগাতে হবে। আপনি যে বিষয়ে পারদর্শী সেই বিষয়টা নিয়ে আপনাকে কাজ করতে হবে।যেমন ধরুন কেউ রান্নাবান্না পছন্দ করে আবার কেউ হাতের কাজ পছন্দ করে সাজাতে পছন্দ করে। এইগুলাই হচ্ছে আপনার পুঁজি। এই পুঁজি গুলোকে কাজে লাগিয়ে আপনাকে কাজ করতে হবে। আমার দেখা অনেক গৃহিনী ভাবীরা আছে আছে যারা প্রথমে বিশ্বাসই করতে পারতেন না যে অনলাইন থেকে কিছু ইনকাম করা যায়। 

পরে যখন বিকাশে প্রথম ৫০০ টাকা পেল, তখন যে তাদেরকে আনন্দ খুশি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তখন তাদের অনলাইনে কাজের প্রতি বিশ্বাস বেড়েছে, আবার আগ্রহ বেড়েছে। এটা অবশ্যই সম্ভব তবে, এই কাজ করে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখা যাবে না। ধৈর্য ধরে ২-৩ মাস লেগে থাকতে হবে। এমন কোন কাজ নেই পৃথিবীতে যে কাজে ধৈর্য ধরতে হয় না। আর একটা কথা কোন ফেক অ্যাপ যদি টাকা চায় তাহলে অবশ্যই দিবেন না। 

খাঁটি মধু বিক্রি করে মেয়েদের টাকা ইনকাম

বর্তমানে মেয়েরা ঘরে  বিভিন্ন ধরনের কাজ করে টাকা ইনকাম করতে পারে। এর মধ্যে এই উপায়টি অনেক ভালো হবে আপনি যদি গ্রামে বসবাস করে থাকেন, তাহলে অনেক সময় গ্রামে বড় বড় মৌমাছির চাক থাকে। সেগুলো যারা ভাঙবে তার কাছ থেকে আপনি কিনে নিয়ে অনলাইনে বিক্রি করতে পারেন। এক কেজি খাঁটি মধুর দাম ১২০০/১৪০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। আর এই মধু হচ্ছে আল্লাহর দেওয়া বিশেষ এক নিয়ামত যা অনেক রোগের মহা ঔষধ। 

এই খাঁটি মধু এখন মানুষ পাই না বললেই চলে। সবকিছুতেই ভেজাল তাই শহরের মানুষ চাই যে একটু টাকা বেশি লাগলেও যেন জিনিসটা পাওয়া যায়। অনেক মানুষ আছে যারা গ্রাম থেকে মধু নিতে চায়। কিন্তু তারা সোর্স পায় না আপনি যদি এইরকম খাঁটি মধু পেয়ে থাকেন তাহলে মধু নিয়ে ছোট ছোট ভিডিও বানিয়ে আপনার ফেসবুক পেজ বা ইউটিউবে ছাড়তে পারেন। ভিডিওতে আপনার খাঁটি মধুর কথা বলবেন কিভাবে খাঁটি মধু চেনা যায়, ভাঙবেন তখন যদি পড়তে পারেন তাহলে আরো ভালো হয়।

 কাস্টমার বিশ্বাস করবে তখন আর আপনার মধু সেল হবে অনেক। যেকোনো ব্যবসাতে আগে কাস্টমার বা মানুষকে বিশ্বাস করাতে হবে তাহলে আপনার ব্যবসা ভালো হবে সামনের দিকে এগুবে। সেজন্য এমনভাবে ভিডিও বানাবেন যাতে মানুষ আপনাকে বিশ্বাস করে আর খাটি জিনিস দেওয়ার চেষ্টা করবেন। তাহলে একজনের কাছ থেকে আপনার কথা জেনে অন্যজনও নিতে চাইবে। 

ঘরে বানানো তেল বিক্রি করে অনলাইনে ইনকাম

মেয়েদের চুল পড়া একটা এখন বড় ধরনের সমস্যা হয়ে গেছে। এমন কোন মেয়ে নেই মনে হয় যে তারা চুলের সমস্যায় ভোগে না। কি আর বলবো আমি নিজেও আমার চুল নিয়ে সমস্যার মধ্যে আছি। শুধু খুঁজি কোথায় খাঁটি তেল পাবো বা এমন কোন কিছু পাব যেটা মাথায় দিলে চুল উঠবে না চুল পড়া বন্ধ হবে। খাটে জিনিস পাওয়া বড়ই মুশকিল। তাই এখন চুলের জন্য মানুষ খাটি জিনিসটা খোঁজে। 

তাই আপনি যদি ঘরে বসে মেথি, কালোজিরা, আমলকি এসব দিয়ে নারিকেল অথবা সরিষার তেলের মধ্যে মিশিয়ে আর বাল তেল বানাতে পারেন তাহলে অনেক ভালো বিক্রি হবে। আর এগুলো বানাতে খরচও খুব কম। তেল বানানোর পরে সুন্দর সুন্দর ছবি তুলে আপনার যদি ফেসবুক থাকে তাহলে সেখানে পোস্ট করবেন।  আর বলবেন যে ১০০% খাঁটি আমার নিজে হাতে বানানো তাহলে মানুষ বিশ্বাস করে নিবে। 

মানুষ এখন ভেজালের ভয়ে খাঁটি জিনিস খুজে। খাটি জিনিস একটু বেশি দাম হলেও মানুষ নিতে চাই যদি একবার আপনারা কে বিশ্বাস করে ফেলে তাহলে আপনার পণ্য বিক্রি নেওয়ার কোন টেনশন নেই। এসব খাঁটি জিনিস আপনি কেজি প্রতি ৪০০/৫০০ টাকা পর্যন্ত লাভ করতে পারবেন। একসাথে বেশি বানাবেন না  অল্প করে বানাবেন প্রথম অর্ডার হলে আবার বানাবেন করলে আপনার।

হাতে বানানো আচার বিক্রি করে আয়

কি আর বলবো এখন মেয়েরা ঘরে বসে অনেক বেশি ইনকাম করতে পারে নিজের হাতে এই সব জিনিস গুলো বানিয়ে। আপনি যদি সুন্দর সুন্দর আচার বানাতে পারেন নতুন নতুন রেসিপি দিয়ে তাহলে সে আচার বিক্রি করেও ইনকাম করতে পারবেন। আমের আচার জলপাইয়ের আচার বরোই এর আচার, রসুনের আচার- তেতুলের আচার, হরি ফলের আচার এসব আচার এখন মানুষ অনেক খায়। এক কেজি আচার বানাতে যদি আপনার ১৫০ টাকা খরচ হয় তাহলে আপনি সেইটা ৪০০ টাকা কেজি পর্যন্ত বিক্রি করতে পারবেন।

এমনকি ৫০০ অথবা ৬০০ টাকা কেজিও বিক্রি করতে পারেন এতে আপনার অনেক লাভ হবে। আপনি ফেসবুকে হোমমেড ফুড দেখে অনেক গ্রুপ আছে সেগুলোতে পোস্ট করবেন। কেউ যদি অর্ডার করে তাহলে তার কাছ থেকে কিছু টাকা এডভান্স নিয়ে নেবেন। তাহলে আপনার কোন পুজিও লাগবে না আর লস হওয়ারও সম্ভাবনা নেই। 

আর শীতকালে আপনি বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে বিক্রি করতে পারেন। কারণ আমাদের বাংলাদেশের মানুষ পিঠা পরিচিত অনেক পছন্দ করে কিন্তু অনেক মানুষ আছে যারা পিঠা পড়ে বানাতে জানে না বা পারে না। তারা খাঁটি পিঠা খেতে ভালোবাসে অনেকে কিনে কিনে খায় এভাবে আপনি ঘরে বসেই বিভিন্ন খাবার জিনিস বানিয়ে বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। 

অনলাইনে টিউশনি অথবা কোরআন শিক্ষা দিয়ে টাকা আয়

বর্তমানে অনলাইনে টিউশনি করেও ঘরে বসে ইনকাম করা যায়। এর জন্য আপনাকে বাইরে যেতে হবে না। মেয়েদের ঘরে বসে অনলাইন ইনকামের মধ্যে এটা সবথেকে বেশি সম্মানের একটা কাজ। আপনি যদি অষ্টম শ্রেণী পর্যন্ত ভালোভাবে পড়াতে পারেন তাহলে অনলাইনে টিউশনি করতে পারবেন আর স্টুডেন্ট ও পাবেন। জুম এপ দিয়ে বাচ্চাদেরকে পড়াতে পারবেন বাচ্চা পড়ালে মাসে ৩০০০ এর মতো টাকা পাবেন। 

আর আপনি যদি সহীহ শুদ্ধভাবে কোরআন পারেন তাহলে অন্য বাচ্চাদেরকেও শিক্ষা দিতে পারবেন। এখন সহীহ শুদ্ধ ভাবে কোরআন শেখার আগ্রহ অনেকের আছে। সবাই চাই সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত শিখতে। বাংলাদেশে অনেক বাবা মা আছে যারা তাদের সন্তানকে সহিহ শুদ্ধভাবে কোরআন শেখানোর জন্য মেয়ে টিচার খোঁজে। এমনও অভিভাবক আছে যারা কোরআন শেখার জন্য মাসে৫/১০ হাজার টাকা পর্যন্ত দিয়ে থাকে। 

আপনি শুধু একটা ফেসবুক প্রোফাইল  খুলে নাম দিবেন মহিলা "কোরআন শিক্ষিকা" এটা দেখলে অনেক অভিভাবক আছে যারা আপনাকে নক দিবে তখন তাদের সাথে কথাবার্তা বলে পড়ানো শুরু করে দিবেন অনলাইনে, ঘরে বসে এরকম করে আপনি ইনকাম করতে পারেন। এটা অনেক সম্মানের একটা কােজ। 

হাতের কাজ ও সেলাই করে টাকা আয়

 ব্লক বাটিকের কাজ করে ইনকাম, আপনি যদি সুই সুতার কাজ পারেন তাহলে বসে থাকবেন না ঘরে বসে ডিজাইন করবেন বিভিন্ন ধরনের জামা বা শাড়িতে ওইগুলো কাজ করলে ২০০ টাকার জামা ১০০০ টাকা দাম বেড়ে যায়। বর্তমানে হাতের কাজের অনেক ডিমান্ড। একটু কষ্ট করে যদি ধৈর্য ধরে সেলাই করতে পারেন তাহলে অনলাইনে অনেক বেশি টাকা দিয়ে বিক্রি করতে পারবেন। 

আরো পড়ুনঃনতুনদের জন্য ব্লগিং করে অনলাইন ইনকাম গাইড 

আবার যদি ব্লক বা বুটিকের কাজ জানেন তাহলে আরো বেশি টাকা ইনকাম করতে পারবেন। এগুলোতে বেশি খরচ হয় না ৫০০ টাকা দিয়ে যদি রং কি নেন তাহলে ১০-১২টা জামা করতে পারবেন এতে লাভ হবে অনেক। আপনি জামা শাড়ি পাঞ্জাবি বিছানার চাদর পর্যন্ত বানাতে পারবেন। এটাতেও ফেসবুক পেজে সুন্দর করে ছবি তুলে দিবেন কাস্টমার নক দিবে তখন অগ্রিম টাকা নিয়ে সেলাই করবেন এতে আপনার পুঁজি লাগবে না। বাচ্চাদের জামা সেলাই করে ও মাসে কমপক্ষে ১০ হাজার টাকা ইনকাম করতে পারবেন। 

বিনা পুঁজিতে ঘরে বসে মেয়েদের অনলাইন ইনকাম করার জন্য যা যা প্রয়োজন

বিনা পুঁজিতে ঘরে বসে মেয়েদের অনলাইন ইনকাম করার জন্য কয়েকটা জিনিস অবশ্যই প্রয়োজন সেগুলো হলো -

  • স্মার্টফোন 
  • নেট সংযোগ 
  • শেখার ইচ্ছাও ধৈর্য 

এই তিনটা জিনিস যদি আপনার ভেতরে থাকে তাহলে আপনি অবশ্যই অনলাইন ইনকাম করে কিছু করতে পারবেন। এসব কাজ করার জন্য আপনার কোন দামী ল্যাপটপ বা কম্পিউটার লাগবে না। আপনার হাতের স্মার্ট ফোন দিয়েই সম্ভব। যদি ওয়াইফাই সংযোগ থাকে তাহলে ভালো হয়। আর যদি না থাকে তাহলে মোবাইল ডাটা দিয়ে চলবে। মোবাইল ডাটাতে খরচ একটু বেশি হয়। তারপরেও কোন সমস্যা নেই আপনি নেট কিনে কাজ করতে পারবেন। 

বিনা-পুঁজিতে-ঘরে-বসে-মেয়েদের-অনলাইন-ইনকাম

নেকেই মনে করেন যে অনলাইনে কাজ করতে হলে মনে হয় অনেক ইংরেজি জানতে হয়। আসলে কথাটা সত্য নয় আপনি ইংরেজি না জানলেও অনেক কাজ আছে যেগুলো করতে পারবেন। যে বিষয়ে অনলাইনে কাজ করতে চাচ্ছেন সে বিষয় লিখে সার্চ দিলে ইউটিউবে অনেক সুন্দর সুন্দর ভিডিও চলে আসবে। আপনি ভিডিওগুলো বেশ কিছুদিন দেখে কাজ করতে  পারবেন এর জন্য আপনাকে কোন টাকা পয়সা দেওয়া লাগবে না। 

কনটেন্ট রাইটিং ও টাইপিং জব করে টাকা আয়

মেয়েদের ঘরে বেশি আয় করার মধ্যে এটাও একটা ভালো উপায়। কনটেন্ট রাইটিং ও টাইপিং জব করার জন্য আপনাকে বাইরে যেতে হবে না। ঘরে বসে আপনার মোবাইল দিয়ে আপনি কাজটি করতে পারবেন,আপনার ইচ্ছা মতো কোনো বাধা ধরা নিয়ম নেই। ১০০০ হাজার শব্দের একটা আর্টিকেল লিখলে আপনি প্রায় ৪০০ টাকা পাবেন এরকম করে আপনি যদি দিনে দুইটা আর্টিকেল লিখতে পারেন তাহলে মাসে অনেক ভালো টাকা ইনকাম করতে পারবেন। 

এখন প্রশ্ন হল আপনি কাজগুলো কোথায় থেকে করবেন আর কাজ গুলো কোথায় পাবেন। আপনি বিভিন্ন ধরনের ফেসবুক প্রোফাইলে কনটেন্ট রাইটিং লেখক প্রয়োজন এইটা লিখে সার্চ করুন তাহলে অনেকগুলো গ্রুপে আসবে,তাদেরকে মেসেজ দিন প্রথমে তাদের কাছ থেকে বেশি টাকা নিবেন না অল্প টাকা দিয়ে কাস্টমার ধরতে হবে। যখন আপনার স্কিল বাড়বে আর আপনি পরিচিতি লাভ করবেন তখন আস্তে আস্তে টাকার পরিমাণটা বাড়াবেন। তাহলে আপনি একসময় মাসে যথেষ্ট পরিমাণে ইনকাম করতে পারবেন। 

মেহেদি ডিজাইন ও বিউটি টিপস দিয়ে আয়

আপনি যদি সুন্দর করে মেহেদি ডিজাইন করতে পারেন তাহলে মেহেদি পরিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আমাদের দেশে অনেক মেয়েরা আছে যারা অনেক সুন্দর করে মেহেদী দিতে পারে। আপনি ইচ্ছা করলে মেহেদি পড়ানোর কাজটা করতে পারেন তাহলে বিয়ের সে যেন অনেক টাকা ইনকাম করতে পারবেন। অনেকে আছে যারা একা হাতে মেহেদি দিয়ে দিলে ৫০০ অথবা ১০০০ টাকা পর্যন্ত দিয়ে থাকে। 

আর এই ছবিগুলো যদি আপনি ফেসবুকে পোস্ট করেন কারো যদি ডিজাইন পছন্দ হয় তাহলে তারা আপনাকে নক দিবে। আবার আপনি বিউটি টিপস নিয়ে ভিডিও বানাতে পারেন। অথবা প্রাকৃতিক উপায়ে  ত্বকের যত্ন নেওয়া যায় সেগুলো নিয়ে বিউটি টিপস বানানো তাহলে মানুষ অনেক বিশ্বাস করবে এবং ব্যবহারও করবে। যেমন ধরুন এলোভেরা ত্বকের যত্নে অনেক ভালো কাজ করে আবার চুলের যত্নে অনেক ভালো কাজ করে। আপনার টিপস যদি একবার কাজে লাগে তাহলে রিভিউ  ভালো পাবেন। আস্তে আস্তে আপনার ব্যবসা অনেক ভালো চলবে, মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন। 

অনলাইনে লিসেনিং বিজনেস করে আয়

অনলাইনে রিসেন্ট বিজনেস করে বর্তমানে অনেক মেয়েরাই টাকা ইনকাম করছে। কি আর বলব আমিও এই বিজনেসটা শুরু করেছি। এটা করার জন্য নিজের কোন টাকা পয়সা কাউকে দেওয়া লাগেনা কোন ইনভেস্ট করা লাগেনা। অন্যের প্রোডাক্টের সুন্দর ছবি আপনি আপনার ফেসবুকে পোস্ট করবেন তারপরে আপনার ওই ছবিগুলো দেখে যাদের পছন্দ হবে তারা আপনাকে নক দেবে। 

আপনি তাদের সাথে অনেক সুন্দর ভাবে কথা বলে সবকিছু বুঝিয়ে বলবেন, যদি তাদের পছন্দ হয় তাহলে অর্ডার করবে। যখন অর্ডার কনফার্ম করবে তখন আপনি তাদের নাম ঠিকানা নিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন। বাকি কাজ ডেলিভারি ম্যান করে দেবে। ডেলিভারি চার্জ কাস্টমার দিয়ে দেবে। প্রোডাক্ট বিক্রি করে আপনি যে টাকা লাভ করেছেন সেটা কাস্টমারের কাছে পৌঁছানোর পরে আপনাকে দিয়ে দেবে। আপনাকে কোন কষ্টই করতে হবে না শুধু কাস্টমার হ্যান্ডেল করতে হবে তাহলে ঘরে বসে মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন। 

ঘরে আয় করতে গিয়ে যে ৫ টি ভুল কখনোই করবেন না

বর্তমানে অনেকে অনলাইনে ইনকাম করার চেষ্টা করে। অনলাইনে আবেগের বসে ইনকাম করতে এসে যে ভুলগুলো করে ফেলে 

  1. কাজের জন্য কাউকে আগে  টাকা দেওয়া। কেউ যদি বলে আমাকে ৫০০ টাকা দেন আমি আপনাকে কাজ দেব তাহলে কখনোই দেবেন না। বুঝবেন সে অবশ্য বাটপার। 
  2. কারো কাছে আপনার বিকাশের পিন নাম্বার আর আপনার ভোটের আইডি কার্ডের কোন কিছুই শেয়ার করবেন না। 
  3. আনন্দে একসাথে ৩/ ৪ টা কাজ শুরু করবেন না। একটা কাজে কমপক্ষে ৩ মাস লেগে থাকবেন সফলতা আসবে ইনশাল্লাহ। 
  4. আর একটা পরিবারকে না জানিয়ে কাজ করবেন না আগে তাদেরকে জানাবেন। 
  5. অল্প দিনে বড়লোক হওয়ার আশা করবেন না তাহলে কিন্তু সফল হতে পারবেন না। ধৈর্য ধরে লেগে থাকবেন আল্লাহ ধৈর্য ধারণকারীকে পছন্দ করেন। 

নতুন মেয়েদের জন্য সফলতার কিছু টিপস

যারা অনলাইনে একবারে নতুন তারা কিন্তু আমি সম্পর্কে তেমন কিছু জানে না কিভাবে কাজ করলে টাকা জন্য কিছু কথা। যারা সফল হয়েছে তাদেরকে ফলো করবেন। যারা আজ সফলতা অর্জন করেছে তারাও কিন্তু একদিন আপনার মত নতুন ছিল। উনারা একদিনে এরকম পজিশনে আসেননি। তারা অনেক কষ্ট করে ধৈর্য ধরে লেগে থেকেছে বলে আজকে এই পজিশনে আসতে পেরেছেন।

তাই বলি সফল মানুষকে অনুসরণ করলে লাভ আছে ক্ষতি নেই। তারা কিভাবে পোস্ট করেছে? কিভাবে কথা বলেছে কিভাবে কাজ করেছে সবকিছু জেনে বুঝে আপনিও কাজ শুরু করবেন। তাদের মত হওয়ার চেষ্টা করবেন কিন্তু একটা কথা মনে রাখবেন, তাদের কোন পোস্ট বা লিখা ভিডিও কপি করবেন না। কারণ কপি youtube অথবা ফেসবুক একদমই পছন্দ করে না। ইস্যু ধরিয়ে দেবে তখন আপনার পেজের সমস্যা হয়ে যাবে। তাই নিজে থেকে ভালো কন্টেন বানান চেষ্টা করুন ধৈর্য ধরে লেগে থাকুন ইনশাআল্লাহ আপনিও সফল হবেন। 

বিনা পুঁজিতে ঘরে বসে মেয়েদের অনলাইন ইনকাম এর শেষ কথা

বিনা পুজিতে ঘরে বসে মেয়েদের অনলাইন ইনকাম এ আমার শেষ পরামর্শ হলো আজকে থেকেই শুরু করুন কালকে করব বলে কখনোই বসে  থাকবেন না। তাই বলি আপনার যদি ফেসবুক পেজ খোলা না থাকে আজকেই একটা নতুন ফেসবুক পেজ খুলে সুন্দর সুন্দর ছবি পোস্ট করুন। প্রথমে ছোট কাজ দিয়ে শুরু করুন। প্রতিদিন দুইটা চারটা করে ছবি পোস্ট করবেন।আজকে যদি একজন আপনার ছবি দেখে কালকে আরো বেশি জন দেখবে এভাবে আস্তে আস্তে আপনার বিকিটাও ভালো হবে। 

আরো পড়ুনঃসৌদি আরবে বাংলাদেশি ব্যাংক একাউন্ট  খোলার পদ্ধতি 

বিনা পুঁজিতে ঘরে বসে মেয়েদের অনলাইন ইনকাম সম্পর্কে আমি বিস্তারিত ভাবে সহজ ভাষায় বলার চেষ্টা করেছি এর মাঝে যদি কোন ভুল ভ্রান্তি হয়ে থাকে বা কোন কিছু লিখতে ভুলে যায় তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি কোন কিছু জানতে ইচ্ছা করে তাহলে আমাকে জানাবেন আমি বুঝিয়ে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 

প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১ঃমোবাইল দিয়ে কি আসলে ডাটা এন্ট্রির কাজ করা যায়? 

উত্তরঃহ্যাঁ অবশ্যই যায়। গুগল শীট অ্যাপ দিয়ে মোবাইল এক্সেলে কাজ করা যায়। প্রথমে একটু কষ্ট হয়, তবে কয়েকদিন করলে ঠিক হয়ে যাবে। 

প্রশ্ন ২ঃতেল বা মধু বিক্রি করতে কি লাইসেন্স লাগে?

উত্তরঃনা শুরুতে লাগবেনা। তবে আপনি যখন আকারে ব্যবসা করবেন, তখন বিএসটিআই করতে পারেন। ছোট ভাবে যদি ফেসবুকে ব্যবসা করেন তাহলে লাইসেন্স  লাগবে না। 

প্রশ্ন ৩ঃবিনা পুজিতে কি কি কাজ করা যায়? 

উত্তরঃবিনা পুঁজিতে এখন অনলাইনে অনেক কাজ আছে যেগুলো টাকা-পয়সা কিছু লাগেনা। রিসেলিং, ডাটা এন্ট্রি, কনটেন্ট রাইটিং, টিউশনি, ফেসবুক রিয়েলস ইউটিউব ভিডিও এগুলো করতে এক টাকাও লাগে না। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি যদি ইচ্ছা পুরন এর কোন পোস্টে কমেন্ট করতে চান, তাহলে এর নীতি মেনে কমেন্ট করুন। কারন প্রত্যেকটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url