গ্রামে বসে অনলাইন ইনকাম করার সেরা ৫ টি উপায়

 গ্রামে বসে অনলাইন ইনকাম করার সেরা ৫ টি উপায় জেনে মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা ইনকাম করতে চান? তাহলে আজকের আমার এই লেখাটা আপনার জন্য। এই ইনকামটা করার জন্য আপনাকে কোন ইনভেস্ট করতে হবে না, শুধু মোবাইলে আর ইন্টারনেট থাকলেই হবে। 

গ্রামে-বসে-অনলাইন-ইনকাম-করার-সেরা-৫-টি-উপায়

ভূমিকাঃগ্রামে বসে অনলাইন ইনকাম করার সেরা ৫ টি উপায় যদি আপনি সঠিকভাবে জানেন তাহলে আপনাকে আর শহরে যেতে হবে না, গ্রামে বসেই হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। বর্তমানে অনেকেই পড়াশোনার পাশাপাশি কৃষি কাজের পাশাপাশি আবার যারা গৃহিণী তারাও ঘরে বসে কিছু করতে চাই। কিন্তু তারা সঠিক গাইডলাইন পায়না। তাদের জন্য আজকে আমার এই আর্টিকেল। 

সূচিপত্রঃগ্রামে বসে কিভাবে অনলাইনে ইনকাম করা যায় বিস্তারিত বর্ণনা করা হলো 

গ্রামে বসে অনলাইন ইনকাম করার সেরা ৫ টি উপায় সম্পর্কে জানি

গ্রামে বসে অনলাইন ইনকাম করার সেরা ৫ টি উপায় হল -

গ্রামের খাঁটি পণ্য ফেসবুকে বিক্রি করাঃআপনি গ্রামে থাকলেও কোন সমস্যা নাই, গ্রামে থেকেও গ্রামের খাঁটি পণ্য বিক্রি করে টাকা ইনকাম করা যায়। যা অনেকেই করে মাসে ভালো টাকা ইনকাম করছে। যেমন- খাঁটি ঘি, মধু, খাঁটি সরিষার তেল, আবার বাড়ি তৈরি আচার এগুলো শহরের মানুষ বেশি দাম দিয়ে হলেও কিনে। 

অন্যের দোকানের পেজ ম্যানেজ করে আয় করাঃএখনো অনেক গ্রামের মানুষ আছে যারা ফেসবুক কি সেই সম্পর্কে বোঝেনা, তাদেরকে বুঝিয়ে ফেসবুকে তাদের দোকানের পেজ খুলে দেবেন। আর তাদের পণ্যের ছবি তুলে আপনি পোস্ট করে দেবেন এজন্য প্রতিমাসে ১০০০ অথবা ১৫০০ টাকা নিবেন। 

ভয়েস দিয়ে আর গল্প টাকা আয়ঃআপনার যদি গল্প ভালো লাগে। আর আপনার কন্ঠ যদি সুন্দর হয়ে থাকে তাহলে রেকর্ড করেও আপনি টাকা ইনকাম করতে পারেন। এখন ইউটিউব ফেসবুক ফেসবুকে অনেকেই ভয়েস আর্টিস্ট খোঁজে, এর জন্য প্রতি মিনিটে ৫০ টাকা করে বা তার বেশিও দিতে পারে। 

ছবি তুলে বিক্রি করে আয়ঃআপনি যদি গ্রামে থাকেন তাহলে গ্রামের অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে পাখির ছবি নদীর ছবি এগুলো উঠিয়ে Shutter stock বা Free pic বিক্রি করতে পারেন। একটা ছবি বানালে বারবার বিক্রি করতে পারবেন। 

অনলাইনে কৃষি কোর্স বিক্রি করে টাকা আয়ঃঅনেক শিক্ষিত বেকার গ্রামে বসে থাকে। আপনারা যদি সবজি চাষ বা মাছ চাষে অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে সেগুলোর ভিডিও করে কোর্স বানিয়ে সেগুলো অনলাইনে বিক্রি করে অনেক ভালো টাকা ইনকাম করতে পারবেন। অনেক নতুন কৃষি উদ্যোক্তা আছে যারা ৩০-৪০ হাজার টাকা দিয়ে এই কোর্স গুলো কিনে নেয়। 

অনলাইন ইনকাম শুরু করতে কি কি লাগে

সত্যি কথা বলতে কি বর্তমানে অনলাইনে ইনকাম করতে গেলে লাগে একটা স্মার্ট ফোন তার সাথে নেট সংযোগ আর আপনার মনের ইচ্ছা ধৈর্য আর সময় এই কয়েকটা জিনিস থাকলেই ইনকাম করতে পারবেন। যদি ল্যাপটপ থাকে তাহলে একটু বেশি ভালো হয় তবে মোবাইল দিয়ে এটা করা যাবে। আর একটা কথা গ্রামের নেট একটু স্লো হয় তাই বলে যে কাজ করা যাবে না তা না, একটু ধৈর্য ধরে লেগে থাকতে হবে।

আর এখন তো চার জিবি  নেট সংযোগ থাকায় অনেক টাইম নেটের টেনশন কম থাকে। তবে রাত বারোটার পরে এমনিতে নেট স্পিড অনেক বেড়ে যায়। আর এই কাজ করতে সব থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার নিজের স্কিল,অভিজ্ঞতাটা অনেক ভালো থাকতে হবে তাহলে আপনি অল্প সময়ের মধ্যে ভালো কিছু করতে পারবেন। 

গ্রামে থেকে অনলাইন ইনকাম কি আসলেই সম্ভব

অনেকের মনের প্রশ্ন থাকে আমি গ্রাম থেকে ইনকাম করতে পারব? তাদের উদ্দেশ্যে বলছি ১০০% অবশ্যই পারবেন। এখন গ্রামে বসে হাজার হাজার মানুষ তার জীবনের ক্যারিয়ার গড়ে নিচ্ছে অনলাইন ইনকামের মধ্যমে। আগে মনে করা হতো অনলাইন ইনকাম শুধু শহরের ছেলে মেয়েদের জন্য কিন্তু এখন সংযোগ সম্পূর্ণ পাল্টে গেছে। 

সত্যি কথা বলতে কি এখন গ্রামে বসে ছেলে মেয়েরা যা করছে তা শহরের মানুষকে কেউ হার মানিয়ে দেয়। আমার দেখা আমার গ্রামে বসে কয়েকজন ফেসবুক ইউটিউব সফল হয়েছেন তারা এখন ভাইরাল। এখন তারা ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করছে।আর  শহরে বেশ কয়েকটা শোরুম দিয়েছে। যা শহরের মানুষকে ও হার মানিয়েছে। গ্রামের মানুষরা পারেনা এখন এরকম কাজ খুঁজে পাওয়া খুব মুশকিল। আমি বলব আপনি যদি ইচ্ছা করেন আপনিও পারবেন ইনশাল্লাহ চেষ্টা করে যান।  

ফ্রিল্যান্সিং করে গ্রাম থেকে ডলার আয়

বর্তমানে গ্রামে বসে ডলার ইনকাম করা এখন আর স্বপ্ন নয়। এটা একদম বাস্তব যা অনেকেই করছে। আর ফ্রিল্যান্সিং হল অনলাইন জগতের সব থেকে সেরা সম্মানজন একটা কাজ। এখানে আপনি বিদেশি ক্লায়েন্টদের কাজ করে ডলার ইনকাম করতে পারবেন। বর্তমানে আপনি গ্রামে বসে ফ্রিল্যান্সিং করে ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকা ও ইনকাম করতে পারবেন এমনকি তার বেশিও করতে পারেন।

তবে টাকা ইনকাম করার জন্য আপনাকে অবশ্যই খুব ভালোভাবে শিখতে হবে। আপনার ইস্কেল যত ভালো হবে আপনি তত তাড়াতাড়ি টাকা ইনকাম করতে পারবেন। তাই ইউটিউবে ফ্রি কোর্স  গুলো করে যেমন -ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন ডাটা এন্ট্রি এই কাজ গুলো করে আপনি ফাইবারে একাউন্ট খুলে করতে পারেন। প্রথম প্রথম কাজ আসতে কিছুদিন দেরি হতে পারে কিন্তু যখন একবার শুরু হবে তখন আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। 

কনটেন্ট রাইটিং করে বিনা পুঁজিতে আয়

আপনি যদি লেখালেখি করতে ভালোবাসেন তাহলে এই কন্টেন্ট রাইটিং কাজটা আপনার জন্য। অনেক ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং কোম্পানির জন্য প্রতিদিন আর্টিকেলের প্রয়োজন হয়। আর আপনি ঘরে বসেই এই আর্টিকেলে লিখে, বিক্রি করে টাকা আয়  করতে পারেন।

 আপনি ১০০০ অথবা ১৫০০ শব্দের আর্টিকেল লিখেন তাহলে সেগুলো ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। আর আপনি যদি দিনে দুইটা করে আর্টিকেল লিখতে পারেন তাহলে মাসে বিশ হাজার টাকা আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন। এর জন্য আপনাকে কোন টাকা ইনভেস্ট করতে হবে না এবং ঘরের বাইরেও যেতে হবে না। শুধু একটা ফোন আর তার সাথে নেট সংযোগ থাকলেই এ কাজটা করতে পারবেন। তবে ল্যাপটপ বা কম্পিউটার থাকলে বেশি ভালো হয়। 

এফিলেট মার্কেটিং করে প্যাসিভ ইনকাম

এফিলেট মার্কেটিং হল বিনা পুঁজিতে সেরা ইনকামের সাইট। এখানে আপনাকে কোন পণ্য তৈরি করতে হবে না, আবার নিজে কোন পণ্য কিনতেও হবে না। আপনি অন্য কোম্পানির লিংক আপনার ফেসবুকে শেয়ার করবেন, আর ওই লিংক থেকে যদি কেউ কোন পণ্য কিনে, তাহলে আপনি কমিশন পাবেন। এর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে না। 

আরো পড়ুনঃছাত্রদের জন্য ঘরে বসে অনলাইন ইনকাম করার উপায় 

আপনি যদি ইচ্ছা করেন তাহলে দারাজ বা অ্যামাজন প্রোগ্রামে যোগ দিতে পারেন। তারপরে সেই পণ্যের ভিডিও করে ফেসবুক অথবা ইউটিউবে রিভিউ দিবেন। এইটা পণ্যের একটা প্যাসিভ ইনকাম। প্যাসির ইনকাম মানে কি জানেন? আপনি যদি একবার করেন তাহলে ঘুমিয়ে থাকলেও টাকা আসতেই থাকবে। এর জন্য আপনাকে আলাদাভাবে আর কোন পারিশ্রম করতে হবে না। 

অনলাইনে টিউশনি করে শিক্ষার্থীদের জন্য আয়

গ্রামে মেধাবী ছাত্র-ছাত্রী থাকে কিন্তু তাদের ফ্যামিলি অনেক দরিদ্র হয়। তারা পড়াশোনার পাশাপাশি কিছু করতে চাই। তাদের জন্য অনলাইনে টিউশনি করা একটা বড় সুযোগ। আর সেই সব মেধাবী ছাত্র-ছাত্রীরা যদি পড়াশোনার পাশাপাশি কিছু করতে চান তাহলে, অনলাইনে পরিয়ে টাকা ইনকাম করতে পারেন। এখন জুম আর গুগল মিটের মাধ্যমে ঘরে বসেই পড়ানো যায়। 

তাই আমার পরামর্শ আপনি যদি পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী বা দশম শ্রেণীর অংক ইংরেজি করাতে পারেন তাহলে আজকেই একটা ফেসবুক গ্রুপ খুলে সেখানে পড়াতে পারেন। প্রতিদিন দুই ঘণ্টা পরিয়েও মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা ইনকাম করা যাবে। তবে একটা কথা কি প্রত্যেকটা কাজের কষ্ট আছে কষ্ট ছাড়া কোন কাজ হয় না, এর জন্য আপনার ধৈর্য দরকার আর আগ্রহ। 

নতুনদের জন্য অনলাইনে ইনকামের গুরুত্বপূর্ণ টিপস

বর্তমানে সবকিছুই অনলাইনের মাধ্যমে হচ্ছে। এখন অনেকই অনলাইনে থেকে ইনকামের দিকে ঝুঁকে পড়ছে। তবে যারা নতুন তারা একসাথে অনেক অনলাইন ইনকাম দেখে কোনটা ছেড়ে কোনটা করবে এটা বুঝতে পারে না। আবার ভাবে এটাতে ঢোকা মাত্রায় অনেক টাকা। আসলে এগুলা ভুল ধারণা। কথায় আছে না শুনতে অনেক সহজ লাগে কিন্তু বাস্তবতা আসলেই অনেক কঠিন। 

তাই বলি যারা নতুন আছেন তারা ধৈর্য কাজ করবেন। ধৈর্য ধরাটাই হচ্ছে তাদের প্রথম কাজ। নতুন অবস্থায় আজকে কাজ শুরু করে কালকেই আপনি টাকা পাবেন সেটা কখনোই ভাববেন না। কারো কারো অনলাইন ইনকাম শুরু হতে দেরি হয় আবার কারো কারো হয়ে যায় তাই ধৈর্য সহকারে কাজে লেগে থাকবেন ইনশাল্লাহ সফল হবেন। আর একটা কথা নতুন অবস্থায় একসাথে দুইটা বা তিনটা কাজ করবেন না যে কোন একটা কাজের উপর লেগে থাকবেন। 

অনলাইনে প্রতারণার কাজ থেকে বাঁচার উপায়

বর্তমান সময়ে প্রতারণার পরিমাণে এত পরিমানে বেড়ে গেছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। ফেসবুক খুললেই চারিদিকে শুধু ভুয়া সাইড। বলে আপনি কি অনলাইন ইনকাম করতে চান, তাহলে এখন ইনবক্স করুন আপনি প্রতিদিন ৫০০ থেকে ১০০০ টাকা হাজার টাকা ও ইনকাম করতে পারবেন। যখন আপনি তাদেরকে ইনবক্স করবেন আর তারা আপনাকে বিভিন্ন লিঙ্ক দিবে লিংকে যুক্ত হতে বলবে।

আপনি যখন যুক্ত হবেন তখন বলবে আমাদের একটা মিটিং আছে মিটিংয়ে যুক্ত হন মিটিং এর মধ্যে আপনাকে সব বুঝিয়ে দিয়ে আপনাকে অ্যাড করে নেওয়া হবে। ওই সময় আপনার মগজ এমন ভাবে ধোলাই করবে আপনার কাছে তখনই টাকা নেওয়ার ধান্দা করবে অনেকে এর ফাঁদে পা দিয়ে টাকাও দিয়ে দেয়। তাই বলি যারা টাকা চাইবে মনে করবেন সেই সাইট অবশ্যই ভুয়া আপনারা সেই সাইটে কখনোই কাজ করবেন না। 

গ্রামে বসে অনলাইন ইনকাম করার সেরা ৫ টি উপায় এর মধ্যে যেটা ভালো

আপনি কোন কাজটি করবেন তা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ইচ্ছার উপরে। আপনি যদি কথা বলতে বা ভিডিও করতে ভালোবাসেন তাহলে ফেসবুক বা ইউটিউবে ভিডিও বানিয়ে ইনকাম করতে পারেন। বর্তমানে মেয়েরা যার ওপর বেশি ঝুঁকে পড়েছে এবং যেটা ভাইরাল সেটা হচ্ছে ভিডিও বানিয়ে ফেসবুক বা ইউটিউবে পোস্ট করা। এই একটা করে দ্রুত সফল হওয়া যাচ্ছে। 

গ্রামে-বসে-অনলাইন-ইনকাম-করার-সেরা-৫-টি-উপায়

আর আপনি যদি মনে করেন আমি ভিডিও বানাতে পছন্দ করি না বা মানুষের সামনে যেতে পছন্দ করি না, নিরিবিলি ঘরে বসেই লেখালেখি করে ইনকাম করতে চান, তাহলে আপনার জন্য কন্টেন রাইটিং এটা হচ্ছে সবচাইতে বেটার। এটার জন্য কারো সামনে যেতে হবে না কথা বলতে হবে না দেখা করতে হবে না সংযোগ থাকলে আপনি রাইটিং করে মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন। 

বিনা ইনভেসমেন্টে অনলাইন ইনকাম করার আইডিয়া

অনলাইন ইনকাম মানে অনেকেই মনে করে কতইনা টাকা লাগে অনলাইনে ইনকাম করতে গেলে । কিন্তু বর্তমান সময়ে অনেক অনেক ইনকামের উপায় আছে যেগুলো একদম বিনা ইনভেস্টে কোন টাকা পয়সা ছাড়াই করা যায়। আর একটা কথা মনে রাখবেন যেগুলো ভালো কাজ সেই ভালো কাজগুলোতে কখনোই টাকা পয়সা লাগে না। আর যেগুলো ভুয়া তারা মানুষের কাছ থেকে টাকা খাওয়ার জন্য বিভিন্ন ধরনের ফাঁদ  পেতে থাকে। 

আর এই ফাঁদে কখনো এই ভুল করেও পা দেবেন না। অনলাইনে কাজ করতে গেলে শুধু ইচ্ছা, ধৈর্য আর শ্রম দিতে হবে। এটাই হচ্ছে আপনার দেওয়া সবচেয়ে বড় বিনিয়োগ। যেমন facebook, youtube তারপরে,কনটেন্ট রাইটিং, অনলাইনে টিউশনি এইসব কাজগুলোতে এক টাকাও ইনভেস্ট করতে হয় না। আপনি ইচ্ছা করলে আজ থেকে আপনার হাতের মোবাইলটা দিয়ে এই কাজগুলো শুরু করতে পারেন তবে মোবাইলে ইন্টারনেট যুক্ত থাকতে হবে। 

তবে আর একটা কথা,নতুন অবস্থায় যেকোনো একটা কাজ বেছে নেবেন হাজার টাকা একসাথে করতে যাবেন না একটা কাজ বেছে নিয়ে, আপনারই দিল দিয়া যথাসাধ্য ভালোভাবে কাজ করার চেষ্টা করবেন এভাবে কমপক্ষে তিন মাস লেগে থাকবেন যখন আপনার ইনকাম হওয়া শুরু হবে তখন ওতে মনোযোগ দিতে হবে।

AI টুলস দিয়ে ছবি বানিয়ে মার্কেটপ্লেসে বিক্রি

এখন এই আইডি দিয়ে ছবি বানিয়ে মার্কেটপ্লেস এ বিক্রি করা অনেক সহজ হয়ে গেছে। এআই এসে এই কাজগুলো অনেক সহজ হয়ে গেছে। এ আই দিয়ে ছবি বানানোর জন্য প্রথমে চ্যাট জিপিটিতে ব্যবহার করতে হবে। যেরকম ছবি বানাবেন সেটা চ্যাট জিপিটিকে সুন্দর ভাবে লিখে দিবেন। তাহলে সে একটা স্ক্রিপ্ট লিখে দেবে। আর সাথে একটা প্রমোট দিবে ওইটা নিয়ে আপনি যদি ফ্রি  অ্যাপ ফ্লোতে গিয়ে পেস্ট করেন তাহলে একটা সুন্দর ছবি বানিয়ে দেবে এর জন্য কোন টাকা পয়সার দরকার নেই। 

এই ছবিগুলো বিক্রি করার জন্য জনপ্রিয় মার্কেটপ্লেস হলো অ্যাডোব স্টক, শুটার স্টক, ফ্রি পিক ইত্যাদি। প্রথমে একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে নেবেন তারপরে সুন্দর সুন্দর দৃশ্যের ছবি এই আইডি বানিয়ে কি করতে পারবেন। সাথে সুন্দর সুন্দর টাইটেল ও কিওয়ার্ড দিবেন। এখান থেকে যদি কেউ কোন ছবি ডাউনলোড করে তাহলে আপনার একাউন্টে ডলার জমা হবে। এখান থেকে ১০০ থেকে ১৫০ ডলার  প্রতিদিন ইনকাম হতে হয়। তাই আপনি যদি এখান থেকে ইনকাম করতে চান তাহলে প্রতিদিন ছবি ডাউনলোড করবেন। 

দ্রুত সফল হওয়ার গোপন টিপস

সফল হওয়ার জন্য কিছু কিছু কাজ করতে হয়। সে যে কোন কাজই হোক না কেন সফল হয়েছে তাদের সফলতার গল্প যদি শুনেন তাহলে বুঝবেন যে তারা কিভাবে সফল হয়েছে। সফল হতে হলে ধৈর্য ধরে কোন একটা কাজে লেগে থাকতে হবে। অনেকেই ধরে কাজে না লেগে থেকে দশ দিন বা ১৫ দিন হতাশা হয়ে ছেড়ে দেয়। তারা জীবনে কখনো সফল হতে পারেনা। 

আপনি সারাদিন youtube বা ফেসবুকে তো বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকেন। তাই ছাড়তে নতুন কিছু শেখার চেষ্টা করুন কারণ, অনলাইন জগৎ প্রতিদিন বদলাচ্ছে তাই আপনাকেও আপডেট হতে হবে। আর আর একটা টিপস হল একটা ফেসবুক একাউন্ট খুলে খুব সুন্দর ভাবে সাজিয়ে রাখবেন আর প্রতিদিন নিয়ম করে পোস্ট করবেন। তবে প্রত্যেকটা কাজে ধৈর্য প্রয়োজন। 

শেষ পরামর্শঃগ্রামে বসে অনলাইন ইনকাম করার সেরা ৫ টি উপায় এর শেষ পরামর্শ

গ্রামে বসে অনলাইন ইনকাম করা সেরা ৫ টি উপায় সম্পর্কে এতক্ষন যা জানলেন,এখন সে উপায় গুলোর মধ্যে আপনার যে উপায়টি পছন্দ সেটা  নিয়ে কাজ শুরু করে দেন । একসাথে তিনটা বা চারটা কাজ করতে যাবেন না তাহলে কোন কাজই সফলভাবে  হবে না। কমপক্ষে তিন মাস লেগে থাকবেন একটা কাজের পেছনে। 

মনে রাখবেন অনলাইন ইনকামে ধৈর্যই হচ্ছে আপনার আসল পুজি। তাই ধৈর্য ধরে কাজ করতে থাকবেন তা নাহলে কিন্তু সফল হতে পারবেন না। দুই বা তিন মাস হয়তো কোন টাকা পয়সা পাবেন না ঠিক কিন্তু কখনো হাল ছাড়বেন না। কারণ বর্তমানে বসে এখন অনেক ছেলে মেয়ে মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে। তাহলে আপনি পারবেন না কেন? তারাও কিন্তু একসময় আপনার মতোই শূন্য থেকে শুরু করেছিল। 

আরো পড়ুনঃমোবাইল দিয়ে অনলাইনে ইনকাম করার সহজ উপায় ২০২৬ 

গ্রামে বসে অনলাইন ইনকাম করার সেরা পাঁচটি উপায় সম্পর্কে আমি বিস্তারিত বলার চেষ্টা করেছি। তবে আলোচনা করতে গিয়ে যদি কোন কিছু বাদ পড়ে যায় বা আমার ভুল থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি কোন কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। 

প্রশ্নোত্তর ঃ

প্রশ্ন ১ঃমোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়? 

উত্তরঃহ্যাঁ করা যায়। আপনি মোবাইল দিয়ে কন্টেন্ট রাইটিং ডাটা এন্ট্রি ভিডিও এডিটিং  এর কাজ প্রায় ৭০ % করতে পারবেন। তবে যদি ল্যাপটপ থাকে তাহলে কাজটা আরো অনেক বেশি সহজ হয়ে যায়। 

প্রশ্ন ২ঃগ্রামে নেট স্লো থাকলে কি ইনকাম করা যায়? 

উত্তরঃহ্যাঁ যায়। গ্রামের নেট স্লো থাকলেও facebook রিয়েল ডাটা এন্ট্রি বা কনটেন্ট রাইটিং এ কাজগুলো কারণ এগুলো তো কম থাকলে ও সমস্যা হয় না। তবে যদি সমস্যা হয় তাহলে রাত বারোটার পরে কাজ করবেন তখন নেট স্পিড এমনিতেই বেশি থাকে। 

প্রশ্ন ৩ঃকতদিন পর টাকা আয় করা যায়? 

উত্তরঃআপনি যদি ধৈর্য ধরে প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা কাজ করতে পারেন তাহলে দুই থেকে তিন মাসের মধ্যে শুরু হবে ইনশাল্লাহ। তবে এখানে ধৈর্য ধরাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। 






এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি যদি ইচ্ছা পুরন এর কোন পোস্টে কমেন্ট করতে চান, তাহলে এর নীতি মেনে কমেন্ট করুন। কারন প্রত্যেকটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url